/indian-express-bangla/media/media_files/2025/11/22/indian-football-team-4-2025-11-22-19-46-37.jpg)
ভারতীয় ফুটবল দল
Indian Football Team: গত সপ্তাহের ঘটনা। বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। এই ম্য়াচে ০-১ গোলে পরাস্ত হয় টিম ইন্ডিয়া। সেইসঙ্গে FIFA ব়্যাঙ্কিংয়েও তারা ১৪২ নম্বরে নেমে গিয়েছে। একটা সময় নিয়মিতভাবে ট্রফি জয় করত ভারতীয় ফুটবল দল। এমনকী, ব়্যাঙ্কিংয়ে ১০০-র কাছাকাছিও তারা পৌঁছে গিয়েছিল। তবে সেসব আজ অতীত।
Indian Football FIFA Ranking: ভারতীয় ফুটবলের কালো অধ্যায়, ফিফা ব়্যাঙ্কিংয়ে কতটা নীচে নামল জানেন?
উঠেছে একাধিক প্রশ্ন
ভারতীয় ফুটবল দলের বর্তমান পারফরম্য়ান্স একাধিক প্রশ্ন খাড়া করেছে। ২০২৭ এএফসি এশিয়ান কাপের অন্তিম যোগ্যতা অর্জনকারী পর্বে একটাও ম্য়াচ জিততে পারেনি খালিদ জামিলের দল। যদিও এই গ্রুপে ভারতীয় ফুটবল দলের ব়্যাঙ্কই সকলের উপরে রয়েছে। সিঙ্গাপুর, হংকং এবং বাংলাদেশ - এই তিনটে দলই আপাতত FIFA ব়্যাঙ্কিংয়ে রয়েছে ভারতের নীচে। তা সত্ত্বেও ভারতই একমাত্র দল যারা গত ৫ ম্য়াচের মধ্যে একটাও জিততে পারেনি।
Indian Football Team: 'সমালোচনা নয়, পাশে থাকুন...', ভারতীয় ফুটবল নিয়ে আজও আশাবাদী মেহতাব
ভারতীয় ফুটবল দলের বর্তমান পারফরম্য়ান্স নিয়ে আপাতত সমালোচনার বন্যা বইতে শুরু করেছে। এই পরিস্থিতিতে পরাজয়ের যাবতীয় দায় গ্রহণ করলেন অধিনায়ক সন্দেশ ঝিংগান।
Indian Football Team: ভারতের হয়ে খেলতে পারবেন না রায়ান উইলিয়ামস? নেপথ্যে এই ভয়ঙ্কর কারণ
কী বললেন ভারত অধিনায়ক?
তিনি বললেন, 'বর্তমানে ভারতীয় ফুটবল দলের পারফরম্য়ান্স নিয়ে যে সমালোচনা হচ্ছে, তা মাথা পেতে গ্রহণ করছি। এটা একেবারে যথাযথ। আমরা এটারই যোগ্য। জাতীয় ফুটবল দল হিসেবে আমরা যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এগোচ্ছি, সেটা খুব ভাল করে জানি। জাতীয় ফুটবল দল প্রত্যাশা অনুসারে পারফরম্য়ান্স করতে পারছে না। এর জন্য আমরাই দায়ী। আর আমরা খারাপ পারফরম্য়ান্স করছি বলেই, লিগও আপাতত থমকে রয়েছে।'
Indian Football News Update: ভারত হারতেই পিঠ বাঁচাচ্ছেন খালিদ? দোষ চাপালেন ফুটবলারদের ঘাড়েই!
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটাই রাস্তা রয়েছে। আমাদের আরও ভাল পারফরম্য়ান্স করতে হবে। আর বেশি দায়বদ্ধ হতে হবে। কারণ হাল ছেড়ে চুপচাপ বসে থাকলে কোনও লাভ হবে না। আমরা আজও বিশ্বাস করি, আগামীদিনে ভারতীয় ফুটবলের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। এই কঠিন সময়েও যে সকল সমর্থকরা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের একটাই কথা দিতে চাই। বিশ্বাস করুন, আমরা আবারও ঘুরে দাঁড়াব।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us