Indian Hockey Team: হকিতে 'ধামাকা' ভারতের, অভাবনীয় সাফল্য যুব বিশ্বকাপে

Indian Hockey Team: যুব হকি বিশ্বকাপে অভাবনীয় সাফল্য অর্জন করল ভারত। আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে হারিয়ে তারা কায়েম করল এক নয়া ইতিহাস। জেনে নিন বিস্তারিত।

Indian Hockey Team: যুব হকি বিশ্বকাপে অভাবনীয় সাফল্য অর্জন করল ভারত। আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে হারিয়ে তারা কায়েম করল এক নয়া ইতিহাস। জেনে নিন বিস্তারিত।

author-image
Koushik Biswas
New Update
Indian Hockey Team (11)

ভারতীয় যুব হকি দল

Indian Hockey Team: ২০২৫ যুব হকি বিশ্বকাপের আসর তামিলনাড়ুতে বসেছিল। এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া দুর্দান্ত কামব্যাক করে শেষপর্যন্ত ব্রোঞ্জ পদক জয় করল। সেমিফাইনাল ম্য়াচে জার্মানির কাছে ভারত ৫-১ গোলে হেরে গিয়েছিল। এরপর ১০ ডিসেম্বর টিম ইন্ডিয়া আর্জেন্টিনার বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্য়ান্স করে। শেষপর্যন্ত ২০২১ সালের চ্যাম্পিয়ন দলকে তারা ৪-২ গোলে হারিয়ে দেয়। শেষ ১১ মিনিটের মধ্যে ভারত চারটি গোল করে। আর সেইসঙ্গে ৯ বছর পর হকি জুনিয়র বিশ্বকাপে তারা ব্রোঞ্জ পদক জয় করল। গত দু'বার ভারত ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামলেও শেষপর্যন্ত তা হাতছাড়া হয়ে যায়।

Advertisment

Indian Hockey Team: শুধুমাত্র ক্রিকেট নয়, হকিতেও আরেক অধিনায়ক রোহিত! নেতৃত্ব দিচ্ছেন বিশ্বকাপে

শেষ কোয়ার্টারে দুর্দান্ত প্রত্যাবর্তন ভারতের

আর্জেন্টিনার বিরুদ্ধে ব্রোঞ্জ দখলের লড়াইয়ে টিম ইন্ডিয়া শুরু থেকে যথেষ্ট চাপে ছিল। তিনটে কোয়ার্টার পর্যন্ত তারা ২-০ গোলে পিছিয়ে থাকে। একটা সময় মনে হচ্ছিল, এবারও হয়ত ব্রোঞ্জ জয়ের স্বপ্ন অধরাই থেকে যাবে। কিন্তু, শেষ কোয়ার্টারে ভারতীয় খেলোয়াড়রা দুর্দান্ত কামব্যাক করলেন। অবশেষে ভারতই এই ম্য়াচে বাজিমাত করে।

India vs Japan Hockey Highlights: কঠিন লড়াইয়ের পর হতাশার ড্র, এবার কীভাবে এশিয়া কাপের ফাইনালে উঠবে ভারত?

ভারতের হয়ে ৪৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রথম গোলটি করলেন অঙ্কিত পাল। এরপরই ৫২ মিনিটে সমতা ফেরালেন মনমীত সিং। তিনিও পেনাল্টি কর্নার থেকেই গোল করেন। আর এই গোল আসতে না আসতেই গোটা ম্য়াচের মোমেন্টাম ভারতের দিকে চলে আসে। 

Indian Hockey Team: কোন অঙ্কে এশিয়া কাপ ফাইনালে খেলবে ভারত? চিনের বিরুদ্ধে হারতেই...

ভুল করল আর্জেন্টিনা, ফায়দা তুলল ভারত

স্কোর বরাবর হওয়ার পর আর্জেন্টিনা এই ম্য়াচটা বাঁচানোর জন্য নিজেদের গোলকিপারই সরিয়ে দিল, যাতে আরও একজন অতিরিক্ত খেলোয়াড় নামানো যায়। কিন্তু, এখানেই তারা মস্ত বড় ভুল করে ফেলল। ৫৭ মিনিটে ভারত তৃতীয় পেনাল্টি কর্নার পায়। শারদানন্দ তিওয়ারি গোল করে টিম ইন্ডিয়াকে ৩-২ গোলে এগিয়ে দিলেন। গোলকিপার না থাকার ফায়দা ভারত ৫৮ মিনিটে পেল। আরও একটি দুর্দান্ত গোল করে শেষ পর্যন্ত ৪-২ গোলে ম্যাচটা নিজেদের পকেটে পুরে ফেলল। 

India vs Korea Hockey Highlights: চুরমার কোরিয়া, আগুন পারফরম্য়ান্সে জয়জয়কার ভারতীয় হকি দলের

জুনিয়র হকি বিশ্বকাপে ভারত এই প্রথমবার ব্রোঞ্জ পদক জয় করল। যদিও ২০০১ সালে হোবার্টে এবং ২০১৬ সালে লখনউয়ে তারা এই যুব বিশ্বকাপের খেতাব জয় করেছিল। টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টে গত ৯ বছর আগে কোনও পদক জিতেছিল। গত দু'বার ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে নামলেও ভারতকে শেষপর্যন্ত চতুর্থ স্থানেই সন্তুষ্ট থাকতে হয়।

Indian Hockey Team