/indian-express-bangla/media/media_files/2025/07/09/cricketer-death-1-2025-07-09-14-47-57.jpg)
ছবিটি প্রতীকী
Gede Priandana: আন্তর্জাতিক ক্রিকেটে এক নয়া রেকর্ড কায়েম করলেন ইন্দোনেশিয়ার পেস বোলার গেদে প্রিয়ান্দনা। এক ওভারে পাঁচ উইকেট শিকার করে তিনি বিশ্ব রেকর্ড কায়েম করলেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বিশ্বের প্রথম বোলার হিসেবে এমন রেকর্ড কায়েম করলেন তিনি। প্রসঙ্গত, কম্বোডিয়ার বিরুদ্ধে খেলতে নেমে এই কৃতিত্ব অর্জন করেন প্রিয়ন্দনা।
Womens Cricketers Salary: লক্ষ্মীর ভাণ্ডার খুলল BCCI, মহিলা ক্রিকেটারদের স্যালারিতে বড় ধামাকা!
মঙ্গলবার অর্থাৎ ২৩ ডিসেম্বর কম্বোডিয়ার বিরুদ্ধে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রিয়ন্দনা এক ওভারেই একটি একটি করে মোট পাঁচ উইকেট শিকার করেন। প্রথমে তিন বলে তিনি নিজের হ্যাটট্রিক পূরণ করেন। পরের তিনটে বলে তিনি ২ উইকেট শিকার করেন। আর এভাবেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ইতিহাসে এক নয়া অধ্যায় কায়েম করলেন তিনি।
প্রসঙ্গত, মঙ্গলবার উদয়ন ক্রিকেট গ্রাউন্ডে ১৬৮ রানের টার্গেট তাড়া করতে নেমেছিল কাম্বোডিয়া ক্রিকেট দল। ১৫ ওভার শেষে তারা ৫ উইকেট হারিয়ে ১০৬ রান করেছিল। এরপর ইন্দোনেশিয়া ক্রিকেট দলের অধিনায়ক গেদে প্রিয়ন্দনার হাতে বল তুলে দেন। মজার ব্যাপার হল, এই ম্যাচে এটাই ছিল প্রিয়ন্দনার প্রথম ওভার।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/12/23/gede-priandana-2025-12-23-15-26-49.jpg)
ওভারের প্রথম ৩ বলেই হ্যাটট্রিক পূরণ করেন প্রিয়ন্দনা:
- শাহ আবরার হোসেন
- নির্মলজিৎ সিং
- চন্থোয়েন রথানক
Indian Cricket Team: পুড়ে ছারখার লঙ্কা সাম্রাজ্য, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত
পরের তিনটে বলে আরও ২ উইকেট:
- মোঙ্গদারা শোক
- পেল বেন্নাক
এই ওভারে কাম্বোডিয়া মাত্র এক রান করে। সেটাও আবার ওয়াইড বল থেকে। শেষ পর্যন্ত গোটা দল কাঙ্খিত লক্ষ্যমাত্রা থেকে ৬০ রান আগেই অলআউট হয়ে যায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us