/indian-express-bangla/media/media_files/2025/12/09/ipl-auction-2025-12-09-11-18-58.jpg)
আগামী ১৬ ডিসেম্বর আয়োজন করা হবে আইপিএল মিনি অকশন
IPL 2026 Auction: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিলাম অনুষ্ঠানের জন্য মোট ১,৩৫৫ ক্রিকেটারের নাম রেজিস্টার করা হয়েছিল। এই তালিকা BCCI প্রত্যেকটা দলের কাছে পাঠিয়েও দিয়েছিল। এবার নিলাম অনুষ্ঠানের আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৩৫০ ক্রিকেটারকে নির্বাচন করেছে। এই ক্রিকেটাররা আসন্ন মিনি অকশনে অংশগ্রহণ করতে পারবেন। বাকি ১,০৫৫ ক্রিকেটারের নাম এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আগামী বছর ফের তাঁদের ভাগ্য যাচাই করতে হবে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, কয়েকজন ক্রিকেটার আবার এই নিলাম অনুষ্ঠানের জন্য নাম নথিভূক্ত করাননি। কিন্তু, তাঁদের নামও বিসিসিআই এই চূড়ান্ত তালিকায় রেখেছে।
IPL 2026: ক্রিকেট সমর্থকদের 'মাথায় বাজ', IPL খেলবেন না বিশ্বজয়ী অজ়ি সুপারস্টার!
মোট ৩৫০ ক্রিকেটারকে তালিকায় রেখেছে বিসিসিআই
ক্রিকবাজ়ের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, বিসিসিআই এই নিলাম অনুষ্ঠানের চূড়ান্ত তালিকায় মোট ৩৫০ ক্রিকেটারকে রেখেছে। সেই তালিকায় নাম রয়েছে কুইন্টন ডি ককেরও। একটি ফ্র্যাঞ্চাইজ়ি ইতিমধ্যে তাঁকে দলে নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত বছর কুইন্টন ডি ককের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। কিন্তু, এবার তিনি ১ কোটি টাকায় নিলাম ময়দানে নামবেন বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, প্রথমে ক্যাপড প্লেয়ারদের নাম নিলাম টেবিলে তোলা হবে। তারপর আনক্যাপড ক্রিকেটাররা এই নিলাম অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ৭১ থেকে ৩৫০ নম্বর পর্যন্ত ক্রিকেটাররা এক্সেলারেশন রাউন্ডে নাম লেখাবেন।
Ravindra Jadeja IPL 2026: রাজস্থানের অধিনায়ক হবেন রবীন্দ্র জাদেজা? ফাঁস হয়ে গেল গোপন খবর
কবে শুরু হবে আইপিএল নিলাম?
২০২৬ আইপিএল নিলাম অনুষ্ঠান আগামী ১৬ ডিসেম্বর আয়োজন করা হবে। আবু ধাবির এতিহাদ অ্যারেনায় বিশ্বের সবথেকে বড় ক্রিকেট লিগের নিলাম অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। ভারতে দুপুর ২টো বেজে ৩০ মিনিট থেকে এই অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং শুরু হবে। স্টার স্পোর্টস নেটওয়ার্কে ফ্যানেরা এই অনুষ্ঠান উপভোগ করতে পারেন।
IPL 2026: আইপিএল ২০২৬-এ বিরাট রদবদল! সেরা তারকাদের নিয়ে ধামাকাদার খবর
৩৫০ ক্রিকেটারকে নিয়ে আয়োজন করা হবে IPL নিলাম
বিদেশি ক্রিকেটার: আরব গুল, মাইলস হেমন্ড, ড্যান লেটগন, কুইন্টন ডি কক, কোনর এজথেরহুইজন, বায়েন্দা মাজোলা, ট্রেভিন ম্যাথিউ, বিনুরা ফার্নান্ডো, কুশল পেরেরা, দুনিথ ওয়েলালাগে, আকিম অগস্তে।
Mohammed Shami in IPL 2026: মহম্মদ শামিকে নিয়ে ধামাকা খবর, শুনলে চমকে উঠবেন আপনিও
ভারতীয় ক্রিকেটার: সাদেক হুসেন, বিষ্ণু সোলাঙ্কি, সাবির খান, ব্রিজেশ শর্মা, কণিষ্ক চৌহান, অ্যারন জর্জ, জিক্কু ব্রাইট, শ্রীহরি নায়ার, মাধব বাজাজ, শ্রীবৎস আচার্য, যশরাজ পুঞ্জা, সাহিল পারখ, রোশন বাঘসরে, যশ ডিচোলকর, আয়াজ খান, ধুরমিল মটকর, নমন পুষ্পক, পরীক্ষিত বলসাঙ্গকর, পূরব আগরওয়াল, ঋষভ চৌহান, সাগর সোলাঙ্কি, ইজাজ সাবরিয়া এবং আমন শেখাওয়াত।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us