/indian-express-bangla/media/media_files/2025/12/16/prashant-veer-2025-12-16-17-15-50.jpg)
ভারতীয় ক্রিকেটার প্রশান্ত বীর
IPL 2026 Auction: আরও একবার নিজেদের শিকড়ে ফিরতে চাইছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। একটা সময় এই দলটাকে বলা হত 'ড্য়াডস আর্মি'। কারণ, দলের অধিকাংশ ক্রিকেটারদের বয়স ৩০-এর কাছাকাছি। তবে ২০২৬ আইপিএল নিলামে চেন্নাই কিন্তু তরুণ আনক্যাপড ক্রিকেটারদের উপরেই বেশি করে জোর দিচ্ছে। পাঁচবারের চ্যাম্পিয়ন এই আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি উত্তরপ্রদেশের ২০ বছর বয়সি অলরাউন্ডার প্রশান্ত বীরকে (Prashant Veer) ১৪.২০ কোটি টাকায় দলে নিয়েছে।
এর কিছুক্ষণের মধ্যেই চেন্নাই সুপার কিংস ১৯ বছর বয়সি রাজস্থানের উইকেটকিপার কার্তিক শর্মার জন্যও তারা ১৪.২০ কোটি টাকা খরচ করল। এই ২ ক্রিকেটার মিলিয়ে প্রায় ৩০ কোটি টাকা খরচ করে ফেলেছে চেন্নাই। এবার তারা ঘরোয়া ক্রিকেটারদের উপরেই বেশি করে জোর দিয়েছে।
IPL Auction 2026 Live Updates: নিলামে বড় চমক KKR-এর, দলে নিল তেজস্বীকে
পরবর্তী রবীন্দ্র জাদেজা?
২০ বছর বয়সি এই ভারতীয় অল-রাউন্ডার উত্তরপ্রদেশের অমেঠি থেকে উঠে এসেছেন। ঘরোয়া ক্রিকেটে খুব অল্প সময়ের মধ্যেই তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছেন। ভারতের অন্যতম সেরা তরুণ প্রতিভা হিসেবেও লিখিয়েছেন নাম। প্রশান্ত একজন বাঁ-হাতি স্পিনার। ব্যাটও করেন বাঁ-হাতেই। ঘরোয়া ক্রিকেটের পর এবার আইপিএলেও ধামাকা পারফরম্য়ান্সের জন্য প্রস্তুত তিনি।
Matheesha Pahirana KKR: IPL নিলামের সবচেয়ে বড় চমক দিল কলকাতা, দলে নিল এই আগুন পেসারকে
ঘরোয়া ক্রিকেটে বয়সভিত্তিক এবং সিনিয়র প্রতিযোগিতায় নজরকাড়া পারফরম্য়ান্সের মাধ্যমেই প্রশান্ত বীরের সাফল্য এসেছে। ইউপি টি-টোয়েন্টি লিগে উত্তরপ্রদেশ এবং নয়ডা সুপার কিংসের প্রতিনিধিত্ব করেন। ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই তাঁর অভাবনীয় পারফরম্যান্স, সকলের থেকে আলাদা করে তুলেছে। ২০২৫ ইউপি টি-টোয়েন্টি লিগে, রানের বন্যা বইয়ে দেন প্রশান্ত। দুর্দান্ত স্ট্রাইক রেটে (প্রায় ১৫৫) মোট ৩২০ রান সংগ্রহ করেন এরমধ্যে রয়েছে তিনটে হাফসেঞ্চুরি। পাশাপাশি ফিনিশার হিসেবেও তাঁর যথেষ্ট নামডাক রয়েছে।
IPL 2026 Auction News: জীবনে কোনওদিন IPL খেলেননি এই ৫ ক্রিকেটার! রয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররাও
২০২৫-২৬ মরশুমে পুরুষদের অনূর্ধ্ব-২৩ রাজ্য এ ট্রফিতে তাঁর পারফম্যান্স বিশেষভাবে নজরকাড়া ছিল। এই টুর্নামেন্টে ৭ ম্যাচে তিনি ৯৪-এর গড়ে মোট ৩৭৬ রান করেন। এর মধ্যে তিনি ১৯ ছক্কা এবং ৩২ চার হাঁকিয়েছেন। অন্যদিকে, ৫.৩৬ ইকোনমি রেটে তিনি ১৮ উইকেটও শিকার করেন। এই অলরাউন্ড পারফরম্য়ান্সের কারণে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ম্যাচজয়ী ফিনিশার হিসেবেও তাঁর ভিত শক্ত হয়।
রবীন্দ্র জাদেজার সঙ্গে মিল থাকার কারণে চেন্নাই আরও বেশি করে আগ্রহী হয়ে ওঠে। কারণ, বাঁ-হাতি স্পিন বিকল্প হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করতে পারেন। লোয়ার অর্ডারে তিনি যেমন রান করতে পারেন, মিডল ওভারে নির্ভরযোগ্য বোলিং দলকে ভরসা দেয়। তাঁর ধ্বংসাত্মক হিটিং, কার্যকর স্পিন এবং অ্যাথলেটিক ফিল্ডিংয়ের মিশ্রণের কারণে অনেকেই তাঁকে জাদেজার মতো সম্ভাব্য অলরাউন্ডার হিসেবে চিহ্নিত করেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us