/indian-express-bangla/media/media_files/2025/11/25/kkr-6-2025-11-25-00-16-29.jpg)
কলকাতা নাইট রাইডার্সের নিলাম স্ট্র্যাটেজি যথেষ্ট প্রশংসিত হয়েছে
IPL 2026 Auction: ২০২৬ আইপিএল মিনি অকশনে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ৬৪.৩ কোটি টাকা নিয়ে খেলতে নেমেছিল। তাদের কাছেই ছিল সবথেকে মোটা পার্স। সেকারণে তারা ২৫.২ কোটি টাকা দিয়ে ক্যামেরন গ্রিন এবং ১৮ কোটি টাকা দিয়ে মাথিশা পাথিরানাকে দলে নেয়। পাশাপাশি এই ফ্র্যাঞ্চাইজ়ি ৯.২ কোটি টাকা দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের তারকা পেসার মুস্তাফিজ়ুর রহমানকেও (Mustafizur Rahman) তাঁরা দলে টেনে নিয়েছেন। যদিও দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসও রহমানকে দলে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। তবে এবার শোনা যাচ্ছে, বাংলাদেশের এই ক্রিকেটার নাকি গোটা ২০২৬ আইপিএল মরশুম নাকি খেলতে পারবেন না।
IPL 2026 KKR Playing XI: ২০২৬ আইপিএলে কেমন হবে KKR-এর প্রথম একাদশ? মিলিয়ে নিন এখনই
কেকেআর ব্রিগেড কি চাপে পড়বে
বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আগামী ১৬ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত মুস্তাফিজ়ুর রহমান আইপিএল টুর্নামেন্ট খেলতে পারবেন না। সেইসময় বাংলাদেশ ক্রিকেট দল নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে এবং টি-২০ সিরিজ় খেলবে। যদিও এই ট্যুরের তারিখ এখনও পর্যন্ত নির্ধারিত হয়নি। তবে কলকাতা নাইট রাইডার্সের চিন্তা করার কোনও কারণ নেই। এই টুর্নামেন্টের সিংহভাগ সময়ই ভারতে থাকবেন মুস্তাফিজ়ুর।
IPL 2026 Auction KKR: 'নিজেদের বিপদ ডেকেছ...', নাইট ব্রিগেডকে চরম হুঁশিয়ারি প্রাক্তন ভারত অধিনায়কের!
এই তারকা পেসার আন্তর্জাতিক টি-২০ দলের ফার্স্ট টিম মেম্বার। ওয়ানডে ফরম্যাটে তিনি শুধুমাত্র স্কোয়াড প্লেয়ার। আর সেকারণে শুধুমাত্র টি-২০ ফরম্যাট খেলেই তিনি ভারতে ফিরে আসতে পারেন। আশা করা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও একটি নো-অবজেকশন সার্টিফিকেট জারি করে দিতে পারে। সেক্ষেত্রে তিনি ওয়ানডে ক্রিকেট খেলা থেকে অব্যাহতি পাবেন। শুধুমাত্র ২০ ওভারের ফরম্য়াটে ক্রিকেট খেলেই তিনি ভারতে ফিরে আসতে পারবেন।
IPL 2026 KKR Captain: আর নয় রাহানে! এই ক্রিকেটারই হবেন KKR-এর আগামী অধিনায়ক?
ইতিহাস গড়লেন মুস্তাফিজ়ুর রহমান
আইপিএল নিলাম অনুষ্ঠানে ৯.২ কোটি টাকা পেয়ে কার্যত ইতিহাস রচনা করলেন মুস্তাফিজ়ুর রহমান। তিনি এই টুর্নামেন্টের নিলাম ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি টাকা পেয়েছেন। মাশরাফি মোর্তাজ়া, সাকিব আল হাসান এবং লিটন দাসের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিলেন। গোটা আইপিএল কেরিয়ারে তিনি ৬০ ম্য়াচ খেলেছেন। শিকার করেছেন ৬৫ উইকেট। কলকাতা নাইট রাইডার্সের আগে মুস্তাফিজ় সানরাইজ়ার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us