IPL 2026 Auction, KKR Mystery Spinner: নিলামে কেকেআর পেল আরও এক মিস্ট্রি স্পিনার, অ্যাকশন হুবহু বরুণের মতো! এবার শুধু তাণ্ডবের অপেক্ষা

IPL 2026 Auction: সম্প্রতি ২০২৬ আইপিএল টুর্নামেন্টের জন্য মিনি নিলামের আয়োজন করা হয়েছিল। এই নিলাম অনুষ্ঠানে কলকাতা নাইট রাইডার্স ৩০ লাখ টাকার বিনিময়ে ২২ বছর বয়সি মিস্ট্রি স্পিনার দক্ষ কামরাকে দলে নেয়।

IPL 2026 Auction: সম্প্রতি ২০২৬ আইপিএল টুর্নামেন্টের জন্য মিনি নিলামের আয়োজন করা হয়েছিল। এই নিলাম অনুষ্ঠানে কলকাতা নাইট রাইডার্স ৩০ লাখ টাকার বিনিময়ে ২২ বছর বয়সি মিস্ট্রি স্পিনার দক্ষ কামরাকে দলে নেয়।

author-image
Koushik Biswas
New Update
Daksh Kamra KKR

দক্ষ কামরা এবং বরুণ চক্রবর্তী

IPL 2026 Auction: সম্প্রতি ২০২৬ আইপিএল টুর্নামেন্টের জন্য মিনি নিলামের আয়োজন করা হয়েছিল। এই নিলাম অনুষ্ঠানে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ৩০ লাখ টাকার বিনিময়ে ২২ বছর বয়সি মিস্ট্রি স্পিনার দক্ষ কামরাকে (Daksh Kamra) দলে নেয়। কামরার বোলিং অ্যাকশন অনেকটা আবার বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy ) মতো। বর্তমানে টি-২০ ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা স্পিন বোলার হলেন বরুণ। তবে কামরা একজন অলরাউন্ডার। মিস্ট্রি স্পিনের পাশাপাশি তিনি ব্যাটিংও বেশ ভালই করেন। হরিয়ানার হয়ে অনূর্ধ্ব-২৩ ক্রিকেটে তিনি যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছেন। এবার KKR-এর হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছেন।

Advertisment

IPL 2026 Auction KKR News: সল্টের বদলি পেয়ে গেল কেকেআর? এবার IPL-য়ে 'খেলা হবে' নাইটদের!

KKR ব্রিগেডে আরও এক মিস্ট্রি স্পিনার

২২ বছর বয়সি কামরা তাঁর মিস্ট্রি স্পিনের কারণে ইতিমধ্যে বেশ নামডাক করেছেন। এমনকী, তাঁর বোলিং অ্যাকশন অনেকটা আবার কলকাতা নাইট রাইডার্সেরই ক্রিকেটার বরুণ চক্রবর্তীর মতো। আইপিএল টুর্নামেন্টে বরুণ চক্রবর্তী ৮৪ ম্য়াচে ১০০ উইকেট শিকার করেছেন। স্পিন বৈচিত্র্য এবং অদ্ভুত অ্যাকশনের কারণে তিনি হামেশাই বিপক্ষ ব্যাটারদের সমস্যায় ফেলেন। কামরা আবার বরুণের মতোই বল করেন। সেকারণে তাঁকে বরুণের 'ছোট ভাই' বলা হচ্ছে। কামরার কোচ সন্দীপ খরব বললেন, 'দক্ষ একেবারে বরুণের মতোই বল করে। প্য়াটার্নও একেবারে ওঁর মতোই।'

IPL 2026 Auction News Update: ছোট্ট চালেই 'দুর্ঘটনা'! এ কী সিদ্ধান্ত নিল KKR? জলে গেল ৯.২ কোটি টাকা

দক্ষ কামরা একজন অলরাউন্ডার

দক্ষ কামরা শুধুমাত্র একজন বোলারই নন, একজন যথেষ্ট ভাল অলরাউন্ডার। যথেষ্ট ভাল ব্যাট করেন এবং বড় বড় শট হাঁকাতে সিদ্ধহস্ত। আর এই দ্বৈত ক্ষমতার কারণেই তিনি কেকেআর ব্রিগেডের যথেষ্ট গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারেন। গত ১১ বছর আগে কামরা একজন বোলিং অলরাউন্ডার হিসেবে ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন। তিনি মূলত ৪ ধরনের বল করতে পারেন। এরমধ্যে রয়েছে ক্যারম বল, গুগলি এবং স্লাইডার। টেনিস বল ক্রিকেট খেলার কারণে আরও বেশি করে নিয়ন্ত্রণ তাঁর মধ্যে এসেছে। কারণ এখানে পরীক্ষা-নিরীক্ষা করার প্রচুর সুযোগ থাকে।

IPL 2026 KKR Playing XI: ২০২৬ আইপিএলে কেমন হবে KKR-এর প্রথম একাদশ? মিলিয়ে নিন এখনই

অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে করেছিলেন ডেবিউ

গত মরশুমে হরিয়ানার হয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে ডেবিউ করেছিলেন দক্ষ কামরা। একটি সীমিত ওভারের ম্যাচে তিনি ৪ উইকেট শিকার করেছিলেন। এর পাশাপাশি সিকে নাইডু ট্রফিতেও একটি ম্য়াচে তিনি ৫ উইকেট শিকার করেন। এই মরশুমে অনূর্ধ্ব-২৩ ক্রিকেটে তিনি চার ম্য়াচে মোট ৭ উইকেট শিকার করেন। একটা সময় তাঁকে রাজ্যস্তরের দল থেকে ড্রপ করে দেওয়া হয়েছিল। সেইসময় তাঁর কোচ সন্দীপ খরব পাশে দাঁড়িয়েছিলেন। হরিয়ানা ক্রিকেট অ্যাাসোসিয়েশনকে বলে-কয়ে একটা সুযোগ পাইয়ে দিয়েছিলেন দক্ষকে। সেখান থেকে আর তাঁকে ফিরে তাকাতে হয়নি।

KKR Kolkata Knight Riders Varun Chakaravarthy IPL 2026 Auction Daksh Kamra