/indian-express-bangla/media/media_files/2025/12/17/kkr-auction-2025-12-17-20-47-35.jpg)
কলকাতা নাইট রাইডার্সের ভাগ্য নির্ধারক
IPL 2026 Auction: ২০২৬ আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ২ হাত উপুড় করে টাকা খরচ করেছে। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবু ধাবির এতিহাদ অ্যারেনা স্টেডিয়ামে এই মিনি নিলামের আয়োজন করা হয়েছিল। এই নিলাম অনুষ্ঠানে কেকেআর (KKR) ম্য়ানেজমেন্ট একের পর এক তারকা ক্রিকেটার ঘরে তুলে, সবাইকে চমকে দিয়েছে। বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের জন্য টাকা ঢালতে কোনও কুণ্ঠাবোধ করেনি। এই বিদেশি ক্রিকেটারদের তালিকায় নাম রয়েছে শ্রীলঙ্কার আগুন পেসার মাথিশা পাথিরানার (Matheesha Pathirana)। তাঁর জন্য কেকেআর ম্য়ানেজমেন্ট ১৮ কোটি টাকা খরচ করেছে। আর এখানেই আপত্তি তুলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, পাথিরানার জন্য এত টাকা খরচ করার অর্থ হল কার্যত ভস্মে ঘি ঢালা!
IPL 2026 KKR Captain: আর নয় রাহানে! এই ক্রিকেটারই হবেন KKR-এর আগামী অধিনায়ক?
পাথিরানার বোলিং অ্যাকশন অন্যদের তুলনায় একেবারে আলাদা। আর সেকারণেই কলকাতা তাঁকে কেনার জন্য আগ্রহ দেখিয়েছে। দর কষাকষির প্রথম দিকে দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টস লড়াই চালিয়েছিল। শেষপর্যন্ত লখনউকে টেক্কা দিয়ে কলকাতা নিজেদের দলে টেনে নেয় পাথিরানাকে।
একনজরে পাথিরানার IPL পারফরম্যান্স
২০২২ সালে আইপিএল ডেবিউ করেছিলেন পাথিরানা। যদিও ২০২৩ সালে তিনি নিজের প্রতিভার প্রতি সুবিচার করেছিলেন। চেন্নাই সুপার কিংস দলের প্রধান অস্ত্র হয়ে ওঠেন তিনি। শিকার করেন ১৯ উইকেট। পরের বছরও নিজের এই আগুন ফর্ম বজায় রেখেছিলেন পাথিরানা। আর মাত্র ৬ ম্য়াচে তিনি মোট ১৩ উইকেট শিকার করেন।
এরপর ২০২৫ আইপিএল মরশুমের জন্য় চেন্নাই তাঁকে রিটেন করেছিল। কিন্তু, আগেকার সেই ফর্ম আর ফেরাতে পারেননি পাথিরানা। ১২ ম্য়াচে তিনি মাত্র ১৩ উইকেট শিকার করেন। আর ইকোনমি রেট ছিল ১০.১৪। এরপর সিএসকে তাঁকে ছেড়ে দেয়। অবশেষে কলকাতা নাইট রাইডার্সে ঠাঁই হয়েছে পাথিরানার।
পাথিরানা প্রসঙ্গে শ্রীকান্ত একটাই কথা বললেন, 'লাগলে তুক, না লাগলে তাক।' অর্থাৎ পাথিরানা যে আবারও সেই পুরনো ফর্ম ফিরে পাবেন, এমনটা শ্রীকান্ত একেবারে আশা করছেন না। যদিও মুস্তাফিজ়ুর রহমানকে দলে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি।
শ্রীকান্ত বললেন, 'পাথিরানাকে দলে নিয়ে কলকাতা নাইট রাইডার্স আসলে নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে। ও কবে-কোন ম্য়াচে ভাল পারফরম্য়ান্স করবে, সেই অপেক্ষায় বসে থাকতে হবে। তবে মুস্তাফিজ়ুরকে দলে নেওয়ার সিদ্ধান্তকে আমি অবশ্যই স্বাগত জানাব। পাথিরানা এবং মুস্তাফিজ়ুরকে ব্যাক-আপ বোলার হিসেবে পেয়ে গিয়েছে কেকেআর। ব্রাভোর উপস্থিতিতে এটাই কাম্য ছিল। পাথিরানাকে কলকাতা নিতেই পারে। কিন্তু, ওর দামটা দেখে আমি অবশ্যই অবাক হয়েছি।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us