/indian-express-bangla/media/media_files/2025/12/10/ipl-2026-auction-1-2025-12-10-20-10-46.jpg)
আইপিএল নিলামের জন্য প্রস্তুত কলকাতা নাইট রাইডার্স
IPL 2026 Auction: আজ অর্থাৎ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ঢাকে কাঠি পড়তে চলেছে। এতদিন ধরে ক্রিকেট সমর্থকরা যে মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন, আজ আবু ধাবির এতিহাদ অ্যারেনায় সেই মুহূর্তই আসতে চলেছে। আইপিএল টুর্নামেন্টের ১০ ফ্র্যাঞ্চাইজ়ি নামতে চলেছে মিনি নিলামের লড়াইয়ে। এই নিলাম অনুষ্ঠানে মোট ৩৫০ ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে। যদিও খেলার সুযোগ পাবেন মাত্র ৭৭ জন।
IPL 2026 Auction News: জীবনে কোনওদিন IPL খেলেননি এই ৫ ক্রিকেটার! রয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররাও
একদিকে যেখানে আগামী মরশুম জেতার জন্য প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি নিজেদের বেঞ্চ স্ট্রেংথ আরও শক্তিশালী করার জন্য এই নিলাম অনুষ্ঠানে নামবেন। অন্যদিকে, নিলামে অংশগ্রহণকারী ক্রিকেটারদেরও হার্টবিট অনেকটা বাড়বে বলে আশা করা যায়। তবে কয়েকজন ক্রিকেটার এমনও রয়েছেন, যাঁদের এই নিলাম অনুষ্ঠান নিয়ে কোনও মাথাব্যথা নেই। আসলে, তাঁদের আগে থেকেই রিটেন করা হয়েছে। গত ১৫ নভেম্বর এই রিটেনড ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছিল। আসুন, সেটা নিয়ে আজ আরও একবার আলোচনা করা যাক। সেইসঙ্গে এও জেনে নিন, কোন ফ্র্যাঞ্চাইজ়ির হাতে ঠিক কত টাকা রয়েছে। আর কতজন ক্রিকেটার দরকার লাগবে।
কলকাতার হাতে সবথেকে বেশি টাকা, মুম্বইয়ের সবচেয়ে কম
২০২৬ আইপিএল নিলামে সবথেকে বেশি চিন্তা কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। কারণ, তাদের কাছে দু'হাত উপুড় করে খরচের জন্য ৬৪.৩০ কোটি টাকা রয়েছে। তবে সবথেকে বেশি ১৩ ক্রিকেটারকে তারা দলে নিতে পারবে। এই পরিস্থিতিতে সবথেকে কম চিন্তায় রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কারণ, তাদের মানিব্য়াগে রয়েছে মাত্র ২.৭৫ কোটি টাকা। যদিও এই টাকার মধ্যেই মুম্বইকে ৫ ক্রিকেটার কিনতে হবে। আশা করা হচ্ছে, তরুণ ক্রিকেটারদের উপরেই তারা বাজি ধরবে।
কোন দলের হাতে কত টাকা এবং কতগুলো স্লট বাকি রয়েছে?
- KKR-এর কাছে রয়েছে ৬৪.৩০ কোটি টাকা। ৬ বিদেশি সহ মোট ১৩ ক্রিকেটার তাদের কিনতে হবে।
- CSK-র কাছে রয়েছে ৪৩.৪০ কোটি টাকা। ৪ বিদেশি সহ মোট ৯ ক্রিকেটার তাদের কিনতে হবে।
- SRH-এর কাছে রয়েছে ২৫.৫০ কোটি টাকা। মোট ১০ ক্রিকেটার তাদের কিনতে হবে।
- LSG-র কাছে রয়েছে ২২.৯৫ কোটি টাকা। মোট ৬ ক্রিকেটার তাদের কিনতে হবে।
- DC-র কাছে রয়েছে ২১.৮০ কোটি টাকা। মোট ৮ ক্রিকেটার তাদের কিনতে হবে।
- RCB-র কাছে রয়েছে ১৬.৪০ কোটি টাকা। মোট ৮ ক্রিকেটার তাদের কিনতে হবে।
- RR-এর কাছে রয়েছে ১৬.০৫ কোটি টাকা। মোট ৯ ক্রিকেটার তাদের কিনতে হবে।
- GT-র কাছে রয়েছে ১২.৯০ কোটি টাকা। মোট ৫ নতুন ক্রিকেটার তাদের কিনতে হবে।
- PBKS-এর কাছে রয়েছে ১১.৫০ কোটি টাকা। মোট ৪ ক্রিকেটার তাদের কিনতে হবে।
- MI-এর কাছে রয়েছে ২.৭৫ কোটি টাকা। বিদেশি সহ মোট ৫ ক্রিকেটার তাদের কিনতে হবে।
IPL 2026 Auction: IPL নিলামে টাকার বৃষ্টি? রাতারাতি মালামাল হতে পারেন কুইন্টন ডি কক!
এবার জেনে নেওয়া যাক, কোন দল কোন-কোন ক্রিকেটারকে রিটেন করেছে:
লখনউ সুপার জায়ান্টস
- আব্দুল সামাদ
- আয়ুষ বাদোনি
- এইডেন মারক্রাম
- ম্যাথিউ ব্রেটজকে
- হিম্মত সিং
- ঋষভ পন্থ (অধিনায়ক)
- নিকোলাস পুরান
- মিচেল মার্শ
- শাহবাজ আহমেদ
- আরশিন কুলকার্নি
- মায়াঙ্ক যাদব
- আবেশ খান
- মহসিন খান
- মনিমরণ সিদ্ধার্থ
- দিগ্বেশ রথী
- অর্জুন তেন্ডুলকর (ট্রেড)
- মহম্মদ শামি (ট্রেড)
- যুবরাজ যাদব
- আকাশ সিং
পঞ্জাব কিংস
- প্রভসিমরন সিং
- প্রিয়াংশ আর্য
- শ্রেয়স আইয়ার
- শশাঙ্ক সিং
- নেহাল বঢেরা
- মার্কাস স্টোয়েনিস
- আজমতুল্লাহ ওমরজাই
- মার্কো জেনসেন
- হরপ্রীত ব্রার
- যুজবেন্দ্র চাহাল
- আর্শদীপ সিং
- মুশির খান
- পি অবিনাশ
- হারনুর পান্নু
- সূর্য্যশ সেডগে
- মিচেল আওয়েন
- জেভিয়ার বার্টলেট
- লকি ফার্গুসন
- বিজয়কুমার বৈশাখ
- যশ ঠাকুর
- বিষ্ণু বিনোদ
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
- রজত পতিদার (অধিনায়ক)
- বিরাট কোহলি
- দেবদত্ত পদিকল
- ফিল সল্ট
- জীতেশ শর্মা
- ক্রুনাল পান্ডিয়া
- স্বপ্নীল সিং
- টিম ডেভিড
- রোমারিও শেফার্ড
- জ্যাকব বেথেল
- জস হ্যাজেলউড
- যশ দয়াল
- ভুবনেশ্বর কুমার
- নুয়ান তুষারা
- রশিক সালাম
- অভিনন্দন সিং
- সুয়শ শর্মা
রাজস্থান রয়্যালস
- যশস্বী জয়সওয়াল
- শিমরন হেটমায়ার
- বৈভব সূর্যবংশী
- লুহান ডি প্রিটোরিয়াস
- শুভম দুবে
- ডোনোভান ফেরেরা
- ধ্রুব জুরেল
- রবীন্দ্র জাদেজা (ট্রেড)
- স্যাম কারেন (ট্রেড)
- রিয়ান পরাগ
- জোফ্রা আর্চার
- সন্দীপ শর্মা
- ডেভন ফেরেরা (ট্রেড)
- নান্দ্রে বার্গার
- তুষার দেশপান্ডে
- কোয়েনা মফাকা
- যুধবীর সিং
দিল্লি ক্যাপিটালস
- অক্ষর প্যাটেল
- কেএল রাহুল
- নীতীশ রানা (ট্রেড)
- করুণ নায়ার
- অভিষেক পোড়েল
- ট্রিস্টন স্টাবস
- সমীর রিজভী
- আশুতোষ শর্মা
- বিপরাজ নিগম
- অজয় মন্ডল
- ত্রিপুরানা বিজয়
- মাধব তিওয়ারি
- মিচেল স্টার্ক
- টি. নটরাজন
- মুকেশ কুমার
- দুষ্মন্ত চামিরা
- কুলদীপ যাদব
মুম্বই ইন্ডিয়ান্স
- উইল জ্যাকস
- জসপ্রীত বুমরাহ
- অশ্বিনী কুমার
- রবিন মিঞ্জ
- তিলক ভার্মা
- দীপক চাহার
- রোহিত শর্মা
- করবিন বশ
- সূর্যকুমার যাদব
- ট্রেন্ট বোল্ট
- নমন ধীর
- আল্লাহ গাজানফর রহ
- মিচেল স্যান্টনার
- রায়ান রিকেলটন
- হার্দিক পান্ডিয়া (অধিনায়ক)
- শার্দূল ঠাকুর (ট্রেড)
- ময়াঙ্ক মার্কন্ডে (ট্রেড)
- শেরফেন রাদারফোর্ড (ট্রেড)
সানরাইজার্স হায়দ্রাবাদ
- ট্রাভিস হেড
- অভিষেক শর্মা
- অনিকেত ভার্মা
- বি. স্মরণ
- ইশান কিষাণ
- হেনরিক ক্লাসেন
- নীতীশ কুমার রেড্ডি
- হর্ষ দুবে
- কামিন্দু মেন্ডিস
- হর্ষল প্যাটেল
- ব্রাইডন কার্স
- প্যাট কামিন্স (অধিনায়ক)
- জয়দেব উনাদকাট
- ইশান মালিঙ্গা
- জিশান আনসারি
গুজরাট টাইটান্স
- শুভমান গিল (অধিনায়ক)
- রশিদ খান
- সাই সুদর্শন
- রাহুল তেওয়াটিয়া
- শাহরুখ খান
- কাগিসো রাবাদা
- জস বাটলার
- মহম্মদ সিরাজ
- প্রসিদ্ধ কৃষ্ণা
- নিশান্ত সিন্ধু
- কুমার কুশাগ্র
- অনুজ রাওয়াত
- মানব সুথার
- ওয়াশিংটন সুন্দর
- আরশাদ খান, গুরনূর ব্রার
- সাই কিশোর
- ইশান্ত শর্মা
- জয়ন্ত যাদব
- গ্লেন ফিলিপস
কলকাতা নাইট রাইডার্স
- রিঙ্কু সিং
- অঙ্গকৃশ রঘুবংশী
- অজিঙ্কা রাহানে
- মনীশ পান্ডে
- রোভম্যান পাওয়েল
- সুনীল নারিন
- রমনদীপ সিং
- অনুকূল রায়
- বরুণ চক্রবর্তী
- হর্ষিত রানা
- বৈভব অরোরা
- উমরান মালিক
চেন্নাই সুপার কিংস
- রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক)
- আয়ুষ মাহত্রে
- দিবল্ড ব্রেভিস
- মহেন্দ্র সিং ধোনি
- উরভিল প্যাটেল
- সঞ্জু স্যামসন (ট্রেড)
- শিবম দুবে
- জেমি ওভারটন
- রামকৃষ্ণ ঘোষ
- নূর আহমেদ
- খলিল আহমেদ
- অংশুল কম্বোজ
- গুরজাপনীত সিং
- নাথান এলিস
- শ্রেয়স গোপাল
- মুকেশ চৌধুরী
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us