/indian-express-bangla/media/media_files/2025/12/16/mustafizur-rahman-kkr-2025-12-16-19-32-26.jpg)
কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন মুস্তাফিজ়ুর রহমান
IPL 2026 Auction: বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজ়ুর রহমানকে (Mustafizur Rahman) দলে নিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবু ধাবির এতিহাদ অ্যারেনায় ২০২৬ আইপিএল টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই নিলাম অনুষ্ঠানে মুস্তাফিজ়ুরকে দলে নেওয়ার জন্য কেকেআর ব্রিগেড ৯.২০ কোটি টাকা খরচ করল।
IPL Auction 2026 Live Updates: KKR ব্রিগেডে দেশের দাপুটে সাংসদের ছেলে! উঠছে বিতর্কের ঝড়
বাঁ-হাতি এই পেস বোলার তাঁর 'কাটার' ডেলিভারির জন্য বেশ প্রসিদ্ধ। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে মুস্তাফিজ় দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। প্রসঙ্গত, গত মরশুমে জ্যাক ফ্রেজ়ার-ম্যাগর্ক ভয়ঙ্কর চোট পেয়েছিলেন। তাঁর জায়গাতেই যোগ দিয়েছিলেন মুস্তাফিজ়ুর।
টি-২০ ক্রিকেটে রেকর্ড
বয়স ৩০ বছর হলেও, টি-২০ ক্রিকেটে বাংলাদেশি এই পেস তারকার রেকর্ড যথেষ্ট নজরকাড়া। ৩০৮ ম্য়াচে তিনি মোট ৩৮৭ উইকেট শিকার করেছেন। ইকোনমি রেট ৭.৪৩।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১৬ সালে আইপিএল টুর্নামেন্টে ডেবিউ করেছিলেন মুস্তাফিজ়ুর রহমান। এরপর থেকে তিনি সানরাইজ়ার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। ওই বছর আইপিএল টুর্নামেন্টে উদীয়মান ক্রিকেটারের খেতাবও পেয়েছিলেন তিনি। প্রসঙ্গত, প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে ফিজ় এই খেতাব অর্জন করেছিলেন।
৫ আইপিএল দলের হয়ে খেলেছেন মুস্তাফিজ়
২০১৬ সালে বাঁ-হাতি এই পেস বোলার সানরাইজ়ার্স হায়দরাবাদের হয়ে আইপিএল ডেবিউ করেন। সেই বছরই হায়দরাবাদ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। পরের বছর চোটের কারণে তিনি মাত্র একটাই ম্য়াচ খেলতে পারেন। এরপর ২০১৮ সালে মুম্বই ইন্ডিয়ান্স দলে যোগ দেন। ২০২১ সালে চলে যান রাজস্থান রয়্যালসে। এরপর ২ মরশুম তাঁকে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা যায়। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে তিনি চেন্নাই সুপার কিংসে যোগ দেন এবং ৯ ম্য়াচে ১৪ উইকেট শিকার করেন। পরের বছর ফের দিল্লি ক্যাপিটালসে চলে যান তিনি। তবে চোটের কারণে মাত্র তিনটে ম্য়াচই খেলতে পেরেছিলেন।
IPL 2026 Auction, Money Purse: কিছুক্ষণের মধ্যে শুরু নিলামের লড়াই, কোন দলের হাতে রয়েছে কত টাকা?
আইপিএল টুর্নামেন্টে মুস্তাফিজ়ুর রহমান এখনও পর্যন্ত ৬০ ম্য়াচে মোট ৬৫ উইকেট শিকার করেছেন। ইতিমধ্যে তাঁর ইকোনমি রেট ২০.৯ এবং বোলিং গড় ২৮.৪৪। শুধুমাত্র আইপিএল টুর্নামেন্টই নয়, বিশ্বের একাধিক ফ্র্যাঞ্চাইজ়ি টি-২০ ক্রিকেট লিগে খেলেন মুস্তাফিজ়। আইএলটি২০-তে তিনি দুবাই ক্যাপিটালসের হয়ে প্রতিনিধিত্ব করেন। অন্যদিকে, লঙ্কা প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ এবং ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টেও তাঁকে খেলতে দেখা গিয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us