IPL 2026 Auction, Mustafizur Rahman News: মুস্তাফিজ়কে নিয়ে ভুল করল KKR? বাংলাদেশ প্রীতিই 'কাঁটা' হবে নাইট ব্রিগেডের!

IPL 2026 Auction: বিগত কয়েকদিন ধরেই ২০২৬ আইপিএল নিলাম নিয়ে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছিল। সেই উত্তেজনা আপাতত কিছুটা হলেও প্রশমিত হয়েছে। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবু ধাবির এতিহাদ অ্যারেনায় আয়োজন করা হয়েছিল এই মিনি নিলাম অনুষ্ঠান।

IPL 2026 Auction: বিগত কয়েকদিন ধরেই ২০২৬ আইপিএল নিলাম নিয়ে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছিল। সেই উত্তেজনা আপাতত কিছুটা হলেও প্রশমিত হয়েছে। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবু ধাবির এতিহাদ অ্যারেনায় আয়োজন করা হয়েছিল এই মিনি নিলাম অনুষ্ঠান।

author-image
Koushik Biswas
New Update
Mustafizur Rahman KKR (1)

কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিলেন মুস্তাফিজ়ুর রহমান

IPL 2026 Auction: বিগত কয়েকদিন ধরেই ২০২৬ আইপিএল নিলাম নিয়ে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছিল। সেই উত্তেজনা আপাতত কিছুটা হলেও প্রশমিত হয়েছে। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবু ধাবির এতিহাদ অ্যারেনায় আয়োজন করা হয়েছিল এই মিনি নিলাম অনুষ্ঠান। এই নিলামে সবথেকে বেশি ব্যস্ততা দেখাল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মোট ১৩ ক্রিকেটারকে তারা ঘরে তুলেছে। সেই তালিকায় নাম রয়েছে বাংলাদেশের তারকা পেস বোলার মুস্তাফিজ়ুর রহমানেরও (Mustafizur Rahman)। যদিও কলকাতা নাইট রাইডার্স (KKR) সমর্থকদের একাংশ এই সিদ্ধান্তে একেবারেই খুশি নন।

Advertisment

IPL 2026 Auction, Sarthak Ranjan KKR: দাপুটে সাংসদের ছেলে, রয়েছে বিশাল প্রভাব প্রতিপত্তি! কে এই সার্থক রঞ্জন?

কেন মুস্তাফিজ়ুর রহমানকে নিয়ে অজানা আশঙ্কায় ভুগছেন কেকেআর সমর্থকরা? অনেকের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, আদৌ গোটা মরশুম খেলতে পারবেন তো বাংলাদেশের এই পেস তারকা? অতীতের রেকর্ড যদি ঘেঁটে দেখা যায়, তাহলেই ছবিটা আরও স্পষ্ট হয়ে যাবে। কারণ, বাংলাদেশের কোনও ক্রিকেটারই একটা আইপিএল টুর্নামেন্টের গোটা মরশুম খেলেননি। জাতীয় দলের ম্য়াচ থাকার জন্য প্রত্যেকবারই বাংলাদেশ ক্রিকেট বোর্ড 'নো অবজেকশন সার্টিফিকেট' দিতে চায় না। এবারও যে তেমনটা ঘটবে না, সেই সন্দেহ একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।

IPL 2026 Auction, Mustafizur Rahman KKR: নিলামে বড় চমক নাইট ব্রিগেডের, দলে নিল বাংলাদেশের আগুন পেসারকে!

কারণ আইপিএল টুর্নামেন্ট চলাকালীন বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ রয়েছে। যদিও BCB ইতিমধ্য়ে আশ্বাস দিয়েছে, যে ক্রিকেটাররা আইপিএল খেলার সুযোগ পাবেন, তাদের যতটা তাড়াতাড়ি সম্ভব NoC দেওয়ার চেষ্টা করা হবে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মুস্তাফিজ়ুর ছাড়া বাংলাদেশের আর কোনও ক্রিকেটারই আইপিএল খেলার সুযোগ পাননি। সেক্ষেত্রে হয়ত ফিজ়কে সহজেই ছাড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু, যতক্ষণ না ছাড়ছে, ততক্ষণ বিশ্বাস নেই।

Matheesha Pahirana KKR: IPL নিলামের সবচেয়ে বড় চমক দিল কলকাতা, দলে নিল এই আগুন পেসারকে

এদিকে, কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিয়ে যারপরনাই উচ্ছ্বসিত মুস্তাফিজ়। একটি ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, 'হাই, কেকেআর ফ্যানস। আমি মুস্তাফিজ়ুর রহমান। আমি খুবই খুশি। কেকেআর দলের সদস্য হতে পেরে আমি খুবই আনন্দিত। আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে।'

Cameron Green KKR: কেন ক্যামেরন গ্রিনের জন্য এত টাকা খরচ করল কেকেআর? জেনে নিন আসল কারণ

দেখে নিন ভিডিও:

উল্লেখ্য, ২০১৬ সালে বাঁ-হাতি এই পেস বোলার সানরাইজ়ার্স হায়দরাবাদের হয়ে আইপিএল ডেবিউ করেন। সেই বছরই হায়দরাবাদ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। পরের বছর চোটের কারণে তিনি মাত্র একটাই ম্য়াচ খেলতে পারেন। এরপর ২০১৮ সালে মুম্বই ইন্ডিয়ান্স দলে যোগ দেন। ২০২১ সালে চলে যান রাজস্থান রয়্যালসে। এরপর ২ মরশুম তাঁকে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা যায়। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে তিনি চেন্নাই সুপার কিংসে যোগ দেন এবং ৯ ম্য়াচে ১৪ উইকেট শিকার করেন। পরের বছর ফের দিল্লি ক্যাপিটালসে চলে যান তিনি। তবে চোটের কারণে মাত্র তিনটে ম্য়াচই খেলতে পেরেছিলেন।

KKR Kolkata Knight Riders Mustafizur Rahman IPL 2026 Auction