/indian-express-bangla/media/media_files/2025/12/29/ramakrishna-ghosh-and-ms-dhoni-2025-12-29-19-27-02.jpg)
রামকৃষ্ণ ঘোষ এবং মহেন্দ্র সিং ধোনি
Vijay Hazare Trophy: ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফির জনপ্রিয়তা ইতিমধ্যে আকাশ স্পর্শ করেছে। এই টুর্নামেন্টে একাধিক ভারতীয় ক্রিকেটার যথেষ্ট উজ্জ্বল পারফরম্য়ান্স করেছেন। এই তালিকায় এবার যুক্ত হল মহারাষ্ট্রের পেস বোলার রামকৃষ্ণ ঘোষের (Ramakrishna Ghosh) নাম। ২৯ জানুয়ারি জয়পুরের আয়োজিত একটি ম্য়াচে হিমাচল প্রদেশের বিরুদ্ধে তিনি ৭ উইকেট শিকার করেন। সেইসঙ্গে কেড়ে নিয়েছেন প্রচারের যাবতীয় আলো।
IPL 2026 Trading: আইপিএল ইতিহাসের সবথেকে বড় চমক! CSK ছাড়তে চলেছেন তারকা ক্রিকেটার?
আসন্ন আইপিএল টুর্নামেন্টে চেন্নাই সুপার কিংস দলের (Chennai Super Kings) হয়ে খেলবেন রামকৃষ্ণ। ২০২৫ আইপিএল মেগা অকশনে চেন্নাই সুপার কিংস তাঁকে দলে নিয়েছিল। ২০২৬ সালেও রিটেন করা হয়েছে। আসুন তাহলে জেনে নেওয়া যাক, কে এই রামকৃষ্ণ ঘোষ?
Top 5 ODI Batters 2025: মাঠ জুড়ে চার-ছক্কার বন্যা, ২০২৫ সালে রানের পাহাড়ে এই ৫ বিধ্বংসী ব্যাটার
৭ উইকেট শিকার করে নজর কেড়েছেন রামকৃষ্ণ ঘোষ
২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফির তৃতীয় রাউন্ডের ম্য়াচে মহারাষ্ট্রের পেস বোলার রামকৃষ্ণ ঘোষ হিমাচল প্রদেশের বিরুদ্ধে বল হাতে কার্যত আগুন ঝরালেন। এই ম্যাচে তিনি একাই ৭ উইকেট শিকার করেছেন। এই ম্য়াচে রামকৃষ্ণ ৯.৪ ওভারে মাত্র ৪২ রান খরচ করেন। ইতিমধ্যে তাঁর ইকোনমি রেট ছিল ৪.৩। প্রথম সাতটা উইকেটের মধ্যে ৪ উইকেটই তিনি শিকার করেন।
Salman Khan and MS Dhoni: সলমানের জন্মদিনে বড় চমক, মেহফিল লুটলেন এই বিশ্বজয়ী ক্রিকেটার!
এরপর রামকৃষ্ণ দুর্দান্ত বোলিংয়ের দৌলতে লিস্ট এ ক্রিকেটে প্রথমবার ৫ উইকেট শিকার করেন। এরপর তিনি আরও ২ উইকেট শিকার করেন। রামকৃষ্ণের বিধ্বংসী বোলিংয়ের সামনে হিমাচল প্রদেশের ব্যাটাররা কার্যত দাঁড়াতেই পারেননি। গোটা দল মাত্র ২৭১ রানে অলআউট হয়ে যায়। ইতিপূর্বে, সিকিম এবং পঞ্জাবের বিরুদ্ধেও রামকৃষ্ণ ঘোষ তিনটে করে উইকেট শিকার করেন।
মহারাষ্ট্রের হয়ে সেরা পারফরম্য়ান্স
২৮ বছর বয়সি রামকৃষ্ণ ঘোষ ৯.৪ ওভারে মাত্র ৪২ রান দিয়ে মোট ৭ উইকেট শিকার করেছেন। বিজয় হাজারে ট্রফিতে এটাই মহারাষ্ট্রের হয়ে তাঁর সেরা পারফরম্য়ান্স। ইতিপূর্বে, এই রেকর্ডটি ছিল ডমিনিক মুথুস্বামীর দখলে। ২০১৪ সালে মুম্বইয়ের বিরুদ্ধে ২৫ রান দিয়ে তিনি ৬ উইকেট শিকার করেন। তবে বিজয় হাজারে ট্রফিতে ৭ কিংবা তার বেশি উইকেট শিকারীর তালিকায় দ্বাদশ স্থান অর্জন করলেন রামকৃষ্ণ ঘোষ।
ইতিপূর্বে বিজয় হাজারে ট্রফিতে দু'জন বোলারই আটটি করে উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেছেন। ২০২৩ সালে হিমাচল প্রদেশের অর্পিত গুলেরিয়া গুজরাটের বিরুদ্ধে ৫০ রান দিয়ে ৮ উইকেট শিকার করেছিলেন। পাশাপাশি ২০১৮ সালে শাহবাজ নাদিম রাজস্থানের বিরুদ্ধে ১০ রান দিয়ে ৮ উইকেট শিকার করেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us