/indian-express-bangla/media/media_files/2025/12/18/sarfaraz-khan-1-2025-12-18-11-29-58.jpg)
চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন সরফরাজ় খান
IPL 2026 Auction: ২০২৬ আইপিএল টুর্নামেন্টের জন্য মিনি নিলাম অনুষ্ঠান ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। গত মরশুমে আনসোল্ড থাকলেও, এই বছর অবশেষে ফ্র্যাঞ্চাইজ়ি পেলেন টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) তরুণ ক্রিকেটার সরফরাজ় খান (Sarfaraz Khan)। সরফরাজ়কে তাঁর বেস প্রাইসেই ঘরে তুলেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এরপর থেকেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। আইপিএল টুর্নামেন্টে সরফরাজ় কেমন পারফরম্য়ান্স করেছেন, সেই ব্যাপারে অনেকই কৌতূহল প্রকাশ করেছেন। আসুন সেই ব্য়াপারেই আজ আলোচনা করা যাক।
সরফরাজ় খানের আইপিএল কেরিয়ার
এবার আইপিএল টুর্নামেন্টে এক নয়া দল পেয়েছে সরফরাজ়। ইতিপূর্বে, কখনও তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেননি। তবে সত্যি কথা বলতে কী, আইপিএল টুর্নামেন্টে সরফরাজ় এখনও পর্যন্ত নজরকাড়া পারফরম্য়ান্স করতে পারেননি। আর সেকারণেই বোধহয় বিগত কয়েকটা মরশুম তাঁকে আনসোল্ড থাকতে হয়েছে। তবে সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে তাঁর ব্যাটে রানের বন্যা দেখতে পাওয়া যাচ্ছে। সেকারণেই বোধহয় চেন্নাই সুপার কিংস তাঁর উপরে বাজি ধরেছে।
IPL 2026 KKR Playing XI: ২০২৬ আইপিএলে কেমন হবে KKR-এর প্রথম একাদশ? মিলিয়ে নিন এখনই
২৮ বছর বয়সি সরফরাজ় এখনও পর্যন্ত আইপিএল টুর্নামেন্টে মোট ৫০ ম্যাচ খেলেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ৩৭ ইনিংসে ২২.৫ গড়ে মোট ৫৮৫ রান বেরিয়ে এসেছে। যদিও তিনি ১৩০.৫৯ স্ট্রাইক রেটে এই রান করেন। আইপিএল টুর্নামেন্টে এই তরুণ ব্যাটারের ঝুলিতে একটি হাফসেঞ্চুরি রয়েছে। তাঁর ব্যক্তিগত সর্বাধিক স্কোর ৬৭ রান।
IPL 2026 Auction KKR: 'নিজেদের বিপদ ডেকেছ...', নাইট ব্রিগেডকে চরম হুঁশিয়ারি প্রাক্তন ভারত অধিনায়কের!
সরফরাজ়ের ঘরোয়া কেরিয়ার
আইপিএল টুর্নামেন্টে সরফরাজ় খানের পারফরম্য়ান্স যেমনই হোক না কেন, ঘরোয়া ক্রিকেটে এই তরুণ তুর্কি দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। বিশেষ করে লাল বলের ফরম্য়াটে। এখনও পর্যন্ত তিনি ৬০ প্রথম শ্রেণীর ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ৯০ ইনিংসে ৬৩.১৫ গড়ে মোট ৪,৮৬৩ রান বেরিয়ে এসেছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে সরফরাজ় ১৬ সেঞ্চুরি এবং ১৬ হাফসেঞ্চুরি করেছেন।
এর পাশাপাশি লিস্ট এ ক্রিকেটে তিনি ৩৭ ম্য়াচ খেলেছেন। ইতিমধ্য়ে ২৭ ইনিংসে ৩৪.৯৪ গড়ে ৬২৯ রান করেন। অন্যদিকে, ১০৩ টি-২০ ম্য়াচের ৮১ ইনিংসে তিনি ১,৫১৭ রান করেছেন। দেশের হয়ে তিনি ৬ টেস্ট ম্য়াচেও খেলেন। সেখানে ১১ ইনিংসে তাঁর ব্য়াট থেকে ৩৭.১০ গড়ে মোট ৩৭১ রান বেরিয়ে এসেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us