IPL 2026 Auction, Sarthak Ranjan KKR: দাপুটে সাংসদের ছেলে, রয়েছে বিশাল প্রভাব প্রতিপত্তি! কে এই সার্থক রঞ্জন?

IPL 2026 Auction: মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবু ধাবির এতিহাদ অ্যারেনায় ২০২৬ আইপিএল টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানেই নিজের ভাগ্য যাচাই করেন সার্থক।

IPL 2026 Auction: মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবু ধাবির এতিহাদ অ্যারেনায় ২০২৬ আইপিএল টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানেই নিজের ভাগ্য যাচাই করেন সার্থক।

author-image
Koushik Biswas
New Update
Sarthak Ranjan KKR

কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিলেন সার্থক রঞ্জন

IPL 2026 Auction: ক্রিকেট ময়দানে লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব একেবারে ফ্লপ হয়ে গিয়েছেন। কিন্তু, পূর্ণিয়ার দাপুটে সাংসদের ছেলে সার্থক রঞ্জনের ভাগ্য আজ খুলে গেল। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবু ধাবির এতিহাদ অ্যারেনায় ২০২৬ আইপিএল টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানেই নিজের ভাগ্য যাচাই করেন সার্থক (Sarthak Ranjan)। বেস প্রাইস ছিল ৩০ লাখ টাকা। শেষপর্যন্ত কেকেআর (Kolkata Knight Riders) ব্রিগেড তাঁকে বেস প্রাইসেই দলে টেনে নেয়।

Advertisment

IPL Auction 2026 Live Updates: KKR ব্রিগেডে দেশের দাপুটে সাংসদের ছেলে! উঠছে বিতর্কের ঝড়

পূর্ণিয়ার সাংসদ তথা বিহারের অন্যতম চর্চিত রাজনীতিবিদ পাপ্পু যাদবের ছেলে হলেন সার্থক রঞ্জন। দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে খেলেন তিনি। ২৯ বছর বয়সি সার্থক নিজেকে একজন অলরাউন্ডার হিসেবে গড়ে তুলেছেন। ডান হাতে ব্যাট করতে পারেন। সঙ্গে রাইট আর্ম অফ ব্রেকে তিনি বিপক্ষ ব্যাটারদের বিপদেও ফেলতে পারেন।

IPL 2026 Auction, Mustafizur Rahman KKR: নিলামে বড় চমক নাইট ব্রিগেডের, দলে নিল বাংলাদেশের আগুন পেসারকে!

দিল্লি প্রিমিয়ার লিগে ধামাকা পারফরম্য়ান্স

সম্প্রতি দিল্লি প্রিমিয়ার লিগে খেলতে দেখা গিয়েছিল সার্থককে। নর্থ দিল্লির হয়ে তিনি দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করেছিলেন। এই টুর্নামেন্টে সার্থক ৯ ম্য়াচে ১৪৬.৭৩ স্ট্রাইক রেটে মোট ৪৪৯ রান করেন। এরমধ্যে ২১ ছক্কা এবং ৪৪ চার মেরেছেন তিনি। একটি সেঞ্চুরিও (৫৮ বলে) এবং চারটে অর্ধশতরান রয়েছে তাঁর নামে। এই টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন সার্থক। দিল্লির দাপিটে ক্রিকেটারদের মধ্যে তিনি একজন। 

Matheesha Pahirana KKR: IPL নিলামের সবচেয়ে বড় চমক দিল কলকাতা, দলে নিল এই আগুন পেসারকে

প্রথমদিকে সার্থক দিল্লির হয়ে শুধুমাত্র টি-২০ এবং লিস্ট এ ম্য়াচই খেলতেন। ২০১৬ সালে তিনি টি-২০ ক্রিকেটে ডেবিউ করেন। ২০১৭ সালে বিজয় হাজারে ট্রফি চলাকালীন লিস্ট এ ক্রিকেটেও তাঁর অভিষেক হয়। ২০২৪ সালের ডিসেম্বর মাসে সার্থক বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। ২০১৭ সালে বিজয় হাজারে ট্রফিতে তিনি গৌতম গম্ভীরের সঙ্গে ওপেন করেছিলেন। এই ম্য়াচে দিল্লিকে নেতৃত্ব দেন ঋষভ পন্থ। সার্থক ৩৭ রানের একটি ইনিংস খেলেছিলেন। এটাই বিজয় হাজারে ট্রফিতে তাঁর অভিষেক ম্য়াচ ছিল।

Kolkata Knight Riders IPL 2026 Auction Sarthak Ranjan