/indian-express-bangla/media/media_files/2025/12/09/ipl-2026-auction-bangladeshi-cricketer-2025-12-09-12-46-21.jpg)
আইপিএল নিলামে মোট ৭ বাংলাদেশি ক্রিকেটার অংশগ্রহণ করছেন
IPL 2026 Auction: হাতে আর একেবারে বেশি সময় বাকি নেই। আগামী ১৬ ডিসেম্বর ২০২৬ আইপিএল টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানের আগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি এও জানিয়ে দেওয়া হয়েছে যে কোন ক্রিকেটারের নাম কোন স্লটে তোলা হবে? এই পরিস্থিতিতে ক্রিকেট সমর্থকদের মনে এই প্রশ্ন জাগতে শুরু করেছে, এই তালিকায় কতজন বাংলাদেশি ক্রিকেটারের নাম রয়েছে? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
Bangladesh Cricket: হজম হল না অবসর, ফিরছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বিসিসিআই ইতিমধ্যে ৩৫০ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। এই ক্রিকেটারদের তোলা হবে নিলাম টেবিলে। ইতিপূর্বে, মোট ১,৩৫৫ ক্রিকেটার আইপিএল খেলার জন্য নাম নথিভূক্ত করেছিল। কিন্তু, সেখান থেকে ১,০০৫ ক্রিকেটারকে ছাঁটাই করা হবে। ২০২৭ আইপিএল নিলামে ফের তাঁরা নিজেদের ভাগ্য যাচাই করতে পারেন। উল্লেখ্য, ৩৫০ ক্রিকেটারের নাম চূড়ান্ত তালিকায় রাখা হলেও খালি রয়েছে মাত্র ৭৭ স্লট। অর্থাৎ, মাত্র ৭৭ জন ক্রিকেটারই আগামী আইপিএল টুর্নামেন্টে খেলতে পারবেন। এবার এই তালিকায় কতজন বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন, তা নিয়ে কথা বলা যাক।
IPL 2026 Auction: আইপিএল নিলামের আগে 'বড় ধামাকা', বাদ পড়ল হাজারের বেশি ক্রিকেটারের নাম!
আগে আইপিএল টুর্নামেন্টে বাংলাদেশি ক্রিকেটারদের (Bangladesh Cricket) যথেষ্ট রমরমা দেখতে পাওয়া যেত। কিন্তু, সময় যত সামনের দিকে এগিয়েছে, বিশ্বের সবচেয়ে সফল এই ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট লিগে 'টাইগার'দের সংখ্যা কমতে শুরু করেছে। আগামী বছর আইপিএল নিলামের জন্য মোট ৭ বাংলাদেশি ক্রিকেটারের নাম চূড়ান্ত তালিকায় ঠাঁই পেয়েছে। যদিও সেখানে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম নেই।
IPL 2026: ক্রিকেট সমর্থকদের 'মাথায় বাজ', IPL খেলবেন না বিশ্বজয়ী অজ়ি সুপারস্টার!
এক নজরে বাংলাদেশের ৭ ক্রিকেটার:
- মুস্তাফিজুর রহমান- বেস প্রাইস ২ কোটি টাকা
- রিশাদ হোসেন - বেস প্রাইস ৭৫ লাখ টাকা
- তাসকিন আহমেদ- বেস প্রাইস ৭৫ লাখ টাকা
- তানজিম হাসান সাকিব- বেস প্রাইস ৭৫ লাখ টাকা
- নাহিদ রানা- বেস প্রাইস ৭৫ লাখ টাকা
- শরিফুল ইসলাম- বেস প্রাইস ৭৫ লাখ টাকা
- রাকিবুল হাসান- বেস প্রাইস ৩০ লাখ টাকা
Ravindra Jadeja IPL 2026: রাজস্থানের অধিনায়ক হবেন রবীন্দ্র জাদেজা? ফাঁস হয়ে গেল গোপন খবর
প্রসঙ্গত, এই ৩৫০ ক্রিকেটারের মধ্যে ২৪০ ভারতীয় এবং বাকি ১১০ বিদেশি ক্রিকেটার রয়েছেন। এরমধ্যে ৪৫ ক্রিকেটার আবার সর্বাধিক বেস প্রাইস ২ কোটি টাকার তালিকায় রয়েছেন। এই তালিকায় ভারত থেকে মাত্র ২ ক্রিকেটারই নাম লেখাতে পেরেছেন। একজন হলেন ভেঙ্কটেশ আইয়ার, অপরজন রবি বিষ্ণোই।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us