IPL 2026 Auction, Vaibhav Suryavanshi: আইপিএল থেকে কত টাকা কামান বৈভব সূর্যবংশী? অঙ্কটা শুনলে চমকে উঠবেন

IPL 2026 Auction: শেষ হল ২০২৬ আইপিএল মিনি অকশন। এই নিলাম অনুষ্ঠানে মোট ৩৫৯ ক্রিকেটার নিজেদের ভাগ্য যাচাই করেন। তবে শেষপর্যন্ত ৭৭ ক্রিকেটারই দল পেয়েছেন। সবথেকে বেশি নজর কেড়েছে কলকাতা নাইট রাইডার্স।

IPL 2026 Auction: শেষ হল ২০২৬ আইপিএল মিনি অকশন। এই নিলাম অনুষ্ঠানে মোট ৩৫৯ ক্রিকেটার নিজেদের ভাগ্য যাচাই করেন। তবে শেষপর্যন্ত ৭৭ ক্রিকেটারই দল পেয়েছেন। সবথেকে বেশি নজর কেড়েছে কলকাতা নাইট রাইডার্স।

author-image
Koushik Biswas
New Update
Vaibhav Suryavanshi (8)

রাজস্থান রয়্যালসের তারকা ওপেনার বৈভব সূর্যবংশী

Vaibhav Suryavanshi:।বৈভব সূর্যবংশী। আজ এমন কোনও ভারতীয় ক্রিকেট সমর্থক পাওয়া যাবে না, যিনি বৈভবের নাম শোনেননি। হাতে ব্যাট থাকলে তিনি আগুন জ্বালাতে পারেন। অনায়াসে কাড়তে পারেন বিপক্ষ বোলারদের রাতের ঘুম। কিন্তু, আইপিএল টুর্নামেন্ট (IPL 2026 Auction) থেকে কত টাকা উপার্জন করেন ভারতের এই ব্যাটিং সেনসেশন? আসুন, সেই ব্যাপারেই বিস্তারিত আলোচনা করা যাক।

Advertisment

এই তো গত বছরের কথা। IPL টুর্নামেন্টে ডেবিউ ম্যাচ খেলতে নামেন বৈভব সূর্যবংশী। আর প্রথম বলেই বিশাল একটা ছক্কা হাঁকান তিনি। এরপর থেকে তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ২০২৫ সালের ১৯ এপ্রিল রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) এই ব্যাটার আইপিএল টুর্নামেন্টে এক নয়া ইতিহাস লিখলেন। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন তিনি।

Vaibhav Suryavanshi Century: ভারতীয় ক্রিকেটে ভয়ঙ্কর রেকর্ড, কেঁপে-কুঁপে অস্থির পাকিস্তান!

কীভাবে ২০২৫ আইপিএল টুর্নামেন্টে পা রেখেছিলেন বৈভব?

২০২৫ আইপিএল টুর্নামেন্টের আগে একটি মেগা অকশন আয়োজন করা হয়েছিল। এই মহা নিলাম অনুষ্ঠানে রাজস্থান রয়্যালস ১.১ কোটি টাকায় বৈভব সূর্যবংশীকে কিনে নেয়। যদিও তাঁর বেস প্রাইস ছিল মাত্র ৩০ লাখ টাকা। বিহারের এই ক্রিকেটারের জন্য দুটো ফ্র্যাঞ্চাইজ়ির মধ্যে রীতিমতো লড়াই দেখতে পাওয়া যায়।

Vaibhav Suryavanshi: অল্পের জন্য মিস ডবল সেঞ্চুরি, বৈভব তাণ্ডবে ভূমিকম্প আরব আমিরাতে

বৈভবকে দলে টানার জন্য রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গিয়েছিল। শেষপর্যন্ত রাজস্থান এই লড়াইয়ে বাজিমাত করে এবং ১৪ বছর বয়সি এই ক্রিকেটারকে দলে টেনে নেয়।

কেরিয়ারের প্রথম আইপিএল মরশুমে বৈভব সূর্যবংশী মোট ৭ ম্য়াচ খেলেছিলেন। ২০৬.৫৬ স্ট্রাইক রেটে তিনি মোট ২৫২ রান করেন। ব্যাটিং গড় ৩৬। শুধু তাই নয়, বিধ্বংসী শতরানে ভেঙেছিলেন একাধিক রেকর্ডও। আইপিএল ইতিহাসে সর্বকনিষ্ঠ (১৪ বছর, ৩২ দিন) ক্রিকেটার হিসেবে তাঁর ব্যাট থেকেই শতরান বেরিয়ে আসে। পাশাপাশি এই টুর্নামেন্টে তিনি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম (৩৫ বল) সেঞ্চুরিও হাঁকিয়ে ফেলেন।

Vaibhav Suryavanshi: ফের দেখা যাবে বৈভব ধামাকা, চাবকে ছাল তুলবেন পাকিস্তানের!

২০২৬ আইপিএল টুর্নামেন্টে কত টাকা পাবেন বৈভব?

আগামী আইপিএল মরশুমের জন্য রাজস্থান রয়্যালস মোট ১৩ ক্রিকেটারকে রিটেন করেছে। আর গত মরশুমে অমন ধামাকাদার পারফরম্য়ান্সের পর বৈভব যে এই তালিকায় থাকবেন, সেটাই স্বাভাবিক। তবে যে টাকায় তাঁকে প্রথম মরশুমে সই করানো হয়েছিল, এই বছরও সেটাই পাবেন তিনি। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় ১.১ কোটি টাকা।

Vaibhav Suryavanshi: ৩ ম্য়াচে মাত্র ৩২ রান! একেবারে মুখ থুবড়ে পড়লেন বৈভব সূর্যবংশী

এবার বৈভব সূর্যবংশীর সাম্প্রতিক ফর্ম নিয়ে আলোচনা করা যাক। ১৪ বছর বয়সি বৈভব বর্তমানে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলছেন। প্রথম ম্য়াচে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে মাত্র ৯৫ বলে ১৭১ রান করেছিলেন। এর পাশাপাশি মালয়েশিয়ার বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে আসে। ইতিপূর্বে, রাইজ়িং স্টারস এশিয়া কাপে বৈভব ওই আরব আমিরশাহীর বিরুদ্ধেই ৪২ বলে ১৪৪ রান করেছিলেন। সেই ম্য়াচে তিনি ১১ চার এবং ১৫ ছক্কা হাঁকিয়েছিলেন। বর্তমানে বৈভব যে আগুন ফর্মে রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে ১ কোটি টাকা যে নেহাতই কম; সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না।

Rajasthan Royals Vaibhav Suryavanshi IPL 2026 Auction