IPL 2026 Auction News Update: ভেঙ্কটেশ আইয়ারের চক্করে 'হিরে' হারাল RCB? অপেক্ষা করছে ভয়ঙ্কর বিপদ!

IPL 2026 Auction: ২০২৬ আইপিএল নিলামে ভেঙ্কটেশ আইয়ারের জন্য শুরু থেকেই দর হাঁকতে শুরু করে আরসিবি। আবার লড়াইয়ে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু, গতবারের মতো এবার আর শাহরুখ খানের দল ২ হাত উপুড় করে টাকা ঢালতে রাজি হয়নি।

IPL 2026 Auction: ২০২৬ আইপিএল নিলামে ভেঙ্কটেশ আইয়ারের জন্য শুরু থেকেই দর হাঁকতে শুরু করে আরসিবি। আবার লড়াইয়ে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু, গতবারের মতো এবার আর শাহরুখ খানের দল ২ হাত উপুড় করে টাকা ঢালতে রাজি হয়নি।

author-image
Koushik Biswas
New Update
Venkatesh Iyer RCB

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে যোগ দিলেন ভেঙ্কটেশ আইয়ার

IPL 2026 Auction: ২০২৫ আইপিএল নিলামেই ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) দলে নিতে চেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। যথেষ্ট চেষ্টাও করেছিল তারা। ২৩.৫০ কোটি টাকা দর হাঁকার পর অবশেষে নিজেদের হাত গুটিয়ে নিয়েছিল। সেইসময় একজন অধিনায়কের দরকার ছিল। হর্ষ ভোগলে সহ অনেকেই আশা করেছিলেন, ভেঙ্কটেশ আইয়ারকে অধিনায়ক করতে চেয়েছিল আরসিবি (RCB)। আর সেকারণেই তারা জলের মতো টাকা ঢালতে রাজি হয়েছিল। এরপর রজত পতিদারকে তারা অধিনায়ক নির্বাচন করে এবং পতিদারের নেতৃত্বেই খেতাব জেতে আরসিবি।

Advertisment

Venkatesh Iyer KKR: টানা ব্যর্থতার পরও কেন 'জামাই আদর' ভেঙ্কটেশকে? ফাঁস হল আসল কারণ

অবশেষে RCB-তে যোগ দিলেন ভেঙ্কটেশ আইয়ার

২০২৬ আইপিএল নিলামেও ভেঙ্কটেশ আইয়ারের জন্য দর হাঁকতে শুরু করে আরসিবি। আবার লড়াইয়ে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু, গতবারের মতো এবার আর শাহরুখ খানের দল ২ হাত উপুড় করে টাকা ঢালতে রাজি হয়নি। অবশেষে ৭ কোটি টাকার বিনিময়ে ভেঙ্কটেশ আইয়ারকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বাঁ-হাতি এই ভারতীয় ব্যাটার আইপিএল টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৬১ ম্য়াচ খেলেছে। এরমধ্যে ৩০-এর ব্যাটিং গড়ে এবং ১৩৭-এর স্ট্রাইক রেটে তিনি মোট ১,৪৬৮ রান করেছেন। বল হাতে শিকার করেছেন মাত্র ৩ উইকেট।

Venkatesh Iyer KKR: নামেই ভাইস ক্যাপ্টেন, অথচ রাহানের অনুপস্থিতিতে নেতৃত্ব দিলেন না ভেঙ্কটেশ! কারণটা জানেন?

প্রথম একাদশে আদৌ জায়গা পাবেন ভেঙ্কটেশ?

যখন দরকার ছিল, সেইসময় ভেঙ্কটেশ আইয়ারকে দলে পায়নি আরসিবি। এবার যখন স্কোয়াডে নাম লেখালেন, তখন প্রথম একাদশে সেট করা বেশ কঠিন হবে। আরসিবি-র কাছে বিরাট কোহলি এবং ফিল সল্টের মতো ওপেনিং জুটি আগে থেকেই রয়েছে। তিন নম্বরে ব্যাট করতে নামবেন দেবদত্ত পাডিক্কল। এরপর চার নম্বরে রজত পতিদার। আমরা সাধারণত দেখে থাকি, টপ থ্রি'র মধ্যেই ব্যাট করতে নামেন ভেঙ্কটেশ। ফলে তাঁকে যদি সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে দেবদত্ত পাডিক্কলের জায়গা প্রথম একাদশে অনিশ্চিত হয়ে পড়বে।

Venkatesh Iyer KKR: ক্রমশ 'দলের বোঝা' হয়ে উঠছেন ভেঙ্কটেশ? আসল কথাটা ফাঁস করলেন কুম্বলে

দলে নেই ব্যাক আপ স্পিনার

আরসিবি-র কাছে মুখ্য স্পিন বোলার হিসেবে একমাত্র সূয়শ শর্মাই রয়েছেন। তাঁর ব্যাক আপ হিসেবে দলে আর কোনও বোলার নেই। যদি সূয়শ ব্যর্থ হন কিংবা চোটের কবলে পড়েন, তাহলে আরসিবি-র দুশ্চিন্তা অবশ্যই বাড়বে। এই টাকায় যদি রবি বিষ্ণোই কিংবা রাহুলের চাহারের মতো একজন লেগ স্পিনারকে দলে নিতে পারত, তাহলে সেটা বরং অনেকটাই বুদ্ধিমানের কাজ হত। টপ অর্ডারে ব্যাক আপ ব্যাটার হিসেবে জেকব বেথেল এবং বিহান মলহোত্রা অবশ্য রয়েছেন।

RCB Royal Challengers Bengaluru Venkatesh Iyer IPL 2026 Auction