IPL 2026 Auction New Updates: বাবা পেশায় 'মজদুর', টাকা ধার করে দিয়েছিল ট্রায়াল! আইপিএল নিলামে অবশেষে খুলল কপাল

IPL 2026 Auction: আবু ধাবির এতিহাদ অ্যারেনা স্টেডিয়ামে যখন ২০২৬ আইপিএল টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠান চলছিল, ঠিক সেইসময় কানপুরের রাইট-আর্ম লেগ ব্রেক বোলার বিশাল নিষাদ চোখ রেখেছিলেন টেলিভিশনের পর্দায়।

IPL 2026 Auction: আবু ধাবির এতিহাদ অ্যারেনা স্টেডিয়ামে যখন ২০২৬ আইপিএল টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠান চলছিল, ঠিক সেইসময় কানপুরের রাইট-আর্ম লেগ ব্রেক বোলার বিশাল নিষাদ চোখ রেখেছিলেন টেলিভিশনের পর্দায়।

author-image
Koushik Biswas
New Update
Vishal Nishad Punjab Kings

পঞ্জাব কিংসের হয়ে খেলবেন বিশাল নিষাদ

IPL 2026 Auction: আবু ধাবির এতিহাদ অ্যারেনা স্টেডিয়ামে যখন ২০২৬ আইপিএল টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠান চলছিল, ঠিক সেইসময় কানপুরের রাইট-আর্ম লেগ ব্রেক বোলার বিশাল নিষাদ (Vishal Nishad) চোখ রেখেছিলেন টেলিভিশনের পর্দায়। আশা ছিল, কোনও না কোনও ফ্র্যাঞ্চাইজ়ি নিশ্চয়ই তাঁকে দলে নেবে। কারণ, একটা সিদ্ধান্তই তাঁর গোটা জীবন বদলাতে পারে। প্রথম রাউন্ডে কোনও ফ্র্যাঞ্চাইজ়ি অবশ্য আগ্রহ প্রকাশ করেনি। শেষপর্যন্ত, তৃতীয় রাউন্ডে দর হাঁকে পঞ্জাব কিংস (Punjab Kings)। ৩০ লাখ টাকায় তাঁকে দলে নেওয়া হয়। আর সেইসঙ্গে পূরণ হয় নিষাদের যাবতীয় স্বপ্ন।

Advertisment

IPL 2026 Auction, KKR Mystery Spinner: নিলামে কেকেআর পেল আরও এক মিস্ট্রি স্পিনার, অ্যাকশন হুবহু বরুণের মতো! এবার শুধু তাণ্ডবের অপেক্ষা

জীবন সংগ্রামে কঠিন লড়াই বিশালের

তবে আইপিএল টুর্নামেন্টের নিলাম পর্যন্ত এই যাত্রাপথ একেবারে মসৃণ ছিল না বিশালের সামনে। গোরক্ষপুরের একটি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছেন তিনি। প্রথমে টেনিস বলে ক্রিকেট খেলছেন। সেখান থেকে তাঁর বন্ধুত্ব হয় বিনীত পাণ্ডের সঙ্গে। বিনীত তাঁকে লেদার বলে প্র্যাকটিস করার পরামর্শ দেন। যদিও নিষাদ প্রথমে সেই পরামর্শ মানতে চাননি। কারণ একটাই, তাঁর কাছে টাকা ছিল না। তবে হাল ছাড়েনি পাণ্ডে। একজন কোচের সঙ্গে কথা বলে নিষাদকে গোরক্ষপুরের সংস্কৃতি ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি করিয়ে দেন। সেখানে কোচ কল্যাণ সিং ফি নেওয়ার পর বিশালের বোলিং দেখতে রাজি হন।

IPL 2026 Auction KKR News: সল্টের বদলি পেয়ে গেল কেকেআর? এবার IPL-য়ে 'খেলা হবে' নাইটদের!

টাকা ধার করেছিলেন বন্ধুর থেকে

সালটা ছিল ২০২৪। ইউপি টি-২০ লিগের ট্রায়াল শুরু হতেই একাধিক সমস্যা মাথার উপর চেপে বসে। প্র্যাকটিস ম্য়াচ খেলতে যাওয়ার মানেই হল যাতায়াতের একটা বিশাল খরচ। সেটাও বিশালের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। সেকারণে তিনি বন্ধুর থেকে ২,০০০ টাকা ধার করেন। অবশেষে যান নয়ডা। এরপর প্রথম প্র্যাকটিস ম্যাচেই তিনি ৩ উইকেট শিকার করেন। এরপর তাঁকে সিলেক্ট করা হয়। ইউপি টি-২০ লিগে তিনি গোরক্ষপুর লায়ন্সের হয়ে ৪ ম্য়াচে মোট ৭ উইকেট শিকার করেছিলেন। পরের মরশুমে নিষাদ ৫ ম্য়াচে শিকার করেন ৬ উইকেট। 

IPL 2026 Auction News Update: ছোট্ট চালেই 'দুর্ঘটনা'! এ কী সিদ্ধান্ত নিল KKR? জলে গেল ৯.২ কোটি টাকা

ফি মকুব করেন কোচ

আরও কিছুটা সময় কেটে যায়। অবশেষে নিষাদের পরিবারে আর্থিক দুরবস্থার কথা জানতে পারেন কোচ। সঙ্গে সঙ্গে তিনি নিজের সিদ্ধান্ত বদল করেন। আর বিনা পয়সায় ৩ বছর তিনি নিষাদকে ট্রেনিং দেন। ক্রিকেট কিট কেনারও সামর্থ্য ছিল না নিষাদের। সতীর্থ ক্রিকেটারদের থেকে কিট, জুতো এবং ব্যাট নিয়েই তিনি হাসিমুখে অনুশীলন করতেন।

IPL 2026 Auction Sarfaraz Khan: লেটার মার্কস না ডাঁহা ফেল, আইপিএল টুর্নামেন্টে পারফরম্য়ান্স কেমন সরফরাজ়ের?

কেন নিলামে নাম উঠল বিশালের?

IPL নিলামে বিশালের সিলেকশন কোনও অত্যাশ্চর্য্য ঘটনায় নয়। লখনউয়ে পঞ্জাব কিংসের সঙ্গে বেশ কয়েকটি ট্রায়াল দিয়েছিলেন নিষাদ। তাঁর 'মিস্ট্রি বোলিং'-এর ভিডিও ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজ়িতে ছড়িয়ে পড়ে। পঞ্জাব কিংসের স্কাউট অঙ্কিত রাজপুত প্রথমবার বিশালকে গোরক্ষপুর লায়ন্সেই দেখেছিলেন। সেইসময় তিনি বিশালের পারফরম্য়ান্স নিয়ে যথেষ্ট প্রশংসাও করেন।

'মজদুর' বাবার যোগ্য সন্তান

এই নিলাম অনুষ্ঠান নিষাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ তাঁর বাবা রাজমিস্ত্রি এবং মজুরের কাজ করেন। পরিবারের কেউ কল্পনাও করতে পারেনি যে তাঁদের ছেলে একদিন আইপিএল খেলবে। লক্ষ্য এখনও অনেকটাই দুর, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এবার আইপিএল টুর্নামেন্টে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে বিশাল নিষাদকে।

Punjab Kings IPL 2026 Auction Vishal Nishad