/indian-express-bangla/media/media_files/2025/12/09/ipl-auction-2025-12-09-11-18-58.jpg)
গত ১৬ ডিসেম্বর আয়োজন করা হয়েছিল আইপিএল মিনি অকশন
IPL 2026 Auction: বিগত কয়েক বছর ধরেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিদেশে আইপিএল নিলাম অনুষ্ঠানের আয়োজন করছে। গত ১৬ ডিসেম্বর ২০২৬ আইপিএল মিনি নিলামের আয়োজন করা হয়েছিল। এই নিলাম অনুষ্ঠানটি আবু ধাবির এতিহাদ অ্যারেনা স্টেডিয়ামে আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের পরই ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, দেশ ছেড়ে কেন বিদেশে গিয়ে আইপিএল নিলাম অনুষ্ঠান আয়োজন করা হয়। এমনকী, সোশ্যাল মিডিয়াতেও উঠতে শুরু করেছে প্রশ্নের ঝড়।
ইতিমধ্যে সমর্থকদের একাংশ BCCI-এর কাছে এর পিছনে আসল কারণটা জানতে চেয়েছিল। জানতে চেয়েছিল যে ভারতের মাটিতে কেন এই নিলাম অনুষ্ঠান আয়োজন করা সম্ভব নয়। অবশেষে সমর্থকদের যাবতীয় প্রশ্নের জবাব দিলেন আইপিএল চেয়ারম্য়ান অরুণ ধুমাল। বিগত কয়েক বছর ধরে কেন ভারতে এই নিলাম অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে না, সেই কারণটাও একেবারে দিনের আলোর মতো তিনি স্পষ্ট করে দেন।
IPL 2026 Auction KKR News: সল্টের বদলি পেয়ে গেল কেকেআর? এবার IPL-য়ে 'খেলা হবে' নাইটদের!
সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিলেন অরুণ ধুমাল
গত ১৬ ডিসেম্বরের পর থেকেই প্রশ্নটা সোশ্যাল মিডিয়ায় কার্যত দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এই প্রসঙ্গে স্পোর্টস্টারকে দেওয়া একটি সংক্ষিপ্ত ইন্টারভিউয়ে IPL চেয়ারম্য়ান অরুণ ধুমাল জানালেন, 'কোথায় এই নিলাম অনুষ্ঠান আয়োজন করা হবে, কখনও-কখনও সেটা বাছাই করা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে বেশ কঠিন হয়ে যায়। কারণ এটা ভারতে বিয়েবাড়ির মরশুম। প্রত্যেকটা হোটেলই কোনও না কোনও বিয়ের অনুষ্ঠানের জন্য আগে থেকে বুক করা থাকে। পাশাপাশি, এই শীতকালেই আবার ভারতীয় ক্রিকেট দল দ্বিপাক্ষিক ম্য়াচও খেলে বিভিন্ন দেশের বিরুদ্ধে। সেগুলোও ভারতের বিভিন্ন স্টেডিয়ামে আয়োজন করা হয়। আইপিএল নিলামের জন্য আমরা ভারতে আয়োজন স্থল খোঁজার প্রচুর চেষ্টা করেছি। কিন্তু, দুর্ভাগ্যজনকভাবে হোটেলে পর্যাপ্ত কামরা না থাকার কারণে সেই আয়োজন আমরা করে উঠতে পারিনি।'এই মন্তব্যকে কেন্দ্র করেও সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়ে গিয়েছে।
IPL 2026 Auction News Update: ছোট্ট চালেই 'দুর্ঘটনা'! এ কী সিদ্ধান্ত নিল KKR? জলে গেল ৯.২ কোটি টাকা
উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম নিয়েও মুখ খুললেন ধুমাল
প্রসঙ্গত, কয়েকদিন আগেই ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের মেগা অকশন আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানটি অবশ্য ভারতেই হয়। এই ব্যাপারে কথা বলতে গিয়ে অরুণ সিং ধুমাল জানালেন, 'কয়েকদিন আগে ভারতেই তো মহিলা প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। আমরা আইপিএল নিলাম অনুষ্ঠানও ভারতেই আয়োজন করতে চেয়েছিলাম। কিন্তু, আইপিএল বর্তমানে একটি বিশ্বজনীন ক্রিকেট লিগ হয়ে গিয়েছে। বর্তমানে ক্রিকেট বিশ্বের দ্বিতীয় সর্বাধিক অর্থ এই টুর্নামেন্টে বিনিয়োগ করা হয়। ফলে আমরা ভারতে আয়োজন করছি না বিদেশে, সেটা কোনও গুরুত্বপূর্ণ বিষয় নয়। কারণ ফ্র্যাঞ্চাইজ়ি মালিক এবং স্টেক হোল্ডারদের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং আরামের দিকটাও খেয়াল রাখতে হয়।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'বিশ্বের যে দেশগুলোয় ক্রিকেট খেলাকে আরও বেশি করে উৎসাহিত করার দরকার, সেখানেও নিলাম অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। ফলে সেই লক্ষ্যে এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ ওরা আইপিএলের মতো একটি গুরুত্বপুর্ণ টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠান আয়োজন করার দায়িত্ব পাচ্ছে।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us