/indian-express-bangla/media/media_files/2025/12/02/glenn-maxwell-1-2025-12-02-12-34-01.jpg)
আইপিএল নিলাম থেকে নাম প্রত্যাহার করলেন এই তারকা ক্রিকেটার
Glenn Maxwell, IPL 2026 Auction: আগামী ১৬ ডিসেম্বর ২০২৬ আইপিএল টুর্নামেন্টের জন্য মিনি অকশন আয়োজন করা হবে। এই নিলাম অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে ১,৩৫৫ ক্রিকেটার নাম নথিভূক্ত করেছেন। তবে সবথেকে আশ্চর্য্যের বিষয় হল, অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের নাম এই তালিকায় অনুপস্থিত। ম্য়াক্সওয়েল নিজেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে তিনি এই 'ইঁদুর দৌড়ে' আর নিজের নাম লেখাবেন না। এমন সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসতেই ক্রিকেট সমর্থকদের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে যায়। প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি আইপিএল টুর্নামেন্ট থেকে ম্য়াক্সওয়েল অবসরের সিদ্ধান্ত গ্রহণ করে ফেললেন। কারণ এই অজ়ি ক্রিকেটার নিজেই জানিয়েছেন যে নিলামের জন্য আর নাম নথিভূক্ত করতে চান না তিনি।
Ravindra Jadeja IPL 2026: রাজস্থানের অধিনায়ক হবেন রবীন্দ্র জাদেজা? ফাঁস হয়ে গেল গোপন খবর
২০২৬ আইপিএল নিলামে কেন নিজের নাম নথিভুক্ত করালেন না ম্য়াক্সওয়েল?
ইতিমধ্যে ২০২৬ আইপিএল টুর্নামেন্টের জন্য যে ক্রিকেটাররা নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন, তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ্যে এসেছে। আর এই তালিকা প্রকাশ্যে আসতে না আসতেই ম্য়াক্সওয়েলের একটি চাঞ্চল্যকর বিবৃতি নেটপাড়ায় ভাইরাল হতে শুরু করেছে। ম্য়াক্সওয়েল নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন যে তিনি নিজেকে এই নিলাম অনুষ্ঠানের বাইরে রাখতে চান। লিখেছেন, 'আইপিএল টুর্নামেন্টে আমি ইতিমধ্যে বেশ কয়েকটি স্মরণীয় মরশুম কাটিয়েছি। তবে এই বছর নিলাম অনুষ্ঠানে নিজের নাম না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এটা অবশ্যই একটি বড় সিদ্ধান্ত। এই টুর্নামেন্ট আমাকে যা দিয়েছে, সেকারণে আমি চিরকৃতজ্ঞ থাকব।'
IPL 2026: আইপিএল ২০২৬-এ বিরাট রদবদল! সেরা তারকাদের নিয়ে ধামাকাদার খবর
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আইপিএল টুর্নামেন্ট আমাকে একজন ক্রিকেটারের পাশাপাশি একজন ভাল মানুষ হিসেবে গড়ে তুলেছে। বিশ্বের একাধিক তারকা ক্রিকেটারদের সঙ্গে খেলার এবং অসাধারণ ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। আবেগে ভরপুর সমর্থকদের সামনে পারফরম্য়ান্স করার সুযোগ পেয়েছি। এই স্মৃতি, চ্যালেঞ্জ এবং ভারতের ভালবাসা সবসময় আমার সঙ্গেই থাকবে। এত বছর ধরে আপনারা যে আমার পাশে থেকেছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি, শীঘ্রই আবার দেখা হবে।'
Mohammed Shami in IPL 2026: মহম্মদ শামিকে নিয়ে ধামাকা খবর, শুনলে চমকে উঠবেন আপনিও
২০২৫ আইপিএল টুর্নামেন্টে ম্য়াক্সওয়েলের পারফরম্য়ান্স
২০২৫ আইপিএল টুর্নামেন্টে পঞ্জাব কিংস ৪.২ কোটি টাকার বিনিময়ে গ্লেন ম্য়াক্সওয়েলকে দলে নিয়েছিল। এটা তাঁর কাছে চতুর্থ আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি। যদিও চোটের কারণে মরশুমের মাঝপথেই ম্যাক্সিকে এই টুর্নামেন্ট ছাড়তে হয়। তাঁর জায়গায় মিচেল আওয়েনকে দলে নিয়েছিল পঞ্জাব। গত মরশুমে গ্লেন ৭ ম্য়াচ খেলে মাত্র ৪৮ রান করেছিলেন।
IPL 2026 Trading: আইপিএল ইতিহাসের সবথেকে বড় চমক! CSK ছাড়তে চলেছেন তারকা ক্রিকেটার?
ম্যাক্সওয়েলের আইপিএল কেরিয়ার
২০১২ সালে দিল্লি ডেয়ারডেভিলস দলের হয়ে আইপিএল ডেবিউ করেছিলেন গ্লেন ম্য়াক্সওয়েল। পরের বছর তিনি মুম্বই ইন্ডিয়ান্স দলে নাম লেখান। কিন্তু, তিন ম্য়াচ পরই তাঁকে রিলিজ় করে দেয়। এরপর ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি পঞ্জাব কিংসের হয়েই খেলেন। ২০১৪ সালটা তাঁর কাছে যথেষ্ট স্পেশাল ছিল। ওই বছর তিনি ১৬ ম্য়াচে ১৮৭.৭৫ স্ট্রাইক রেটে মোট ৫৫২ রান করেছিলেন। পাশাপাশি প্রথমবার পঞ্জাব আইপিএল টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল।
MS Dhoni in IPL 2026: আগামী আইপিএল মরশুমে খেলবেন ধোনি? সামনে এল বড় আপডেট
আইপিএল টুর্নামেন্টে ম্যাক্সওয়েল মোট ১৪১ ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে ১৫৫.১৪ স্ট্রাইক রেটে তিনি মোট ২,৮১৯ রান করেন। এরমধ্যে তাঁর ১৮ হাফসেঞ্চুরি রয়েছে। টুর্নামেন্টে সর্বাধিক তিনি ৯৫ রান করেছেন। সেইসঙ্গে বল হাতে ম্য়াক্সওয়েল মোট ৪১ উইকেট শিকার করেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us