/indian-express-bangla/media/media_files/2025/12/22/sarthak-ranjan-father-pappu-yadav-2025-12-22-22-13-09.jpg)
সার্থক রঞ্জনের বাবা পাপ্পু যাদব
Pappu Yadav: পূর্ণিয়ার নির্দলীয় সাংসদ পাপ্পু যাদবের ছেলে সার্থক রঞ্জন (Sarthak Ranjan) আইপিএল টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েছেন। আর সেই আনন্দে পাপ্পু গোটা গ্রামে মহাভোজ খাওয়ালেন। এখানেই শেষ নয়। গরীব মানুষদের তিনি চাদরও বিতরণ করেন। গত রবিবার (২১ ডিসেম্বর) পাপ্পু তাঁর পৈতৃক গ্রাম খুর্দায় যান। সেখানে গ্রামের প্রত্য়েকেই তাঁকে শুভেচ্ছার বন্যা বইয়ে দেন। ইতিমধ্যে ওই সাংসদ ঘোষণা করে দেন যে গ্রামে মহাভোজের আয়োজন করা হবে। আর সেই ভোজ খাওয়ার জন্য হাজার-হাজার গ্রামবাসী উপস্থিত হয়েছিলেন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আইপিএল মিনি অকশনে (IPL 2026 Auction) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) লোকসভা সাংসদ পাপ্পু যাদবের ছেলে সার্থক রঞ্জনকে দলে নিয়েছে। সার্থককে কেকেআর ৩০ লাখ টাকার বেস প্রাইসে সই করিয়েছে। এবার থেকে সার্থক আইপিএল টুর্নামেন্টে শাহরুখ খানের দলের হয়ে খেলবেন। এখনও পর্যন্ত সার্থক ২ প্রথম শ্রেণীর ম্য়াচ এবং ৫ টি-২০ ম্য়াচ খেলেছেন।
IPL 2026 Auction KKR News: সল্টের বদলি পেয়ে গেল কেকেআর? এবার IPL-য়ে 'খেলা হবে' নাইটদের!
ছেলের এই সাফল্যে যারপরনাই খুশি পাপ্পু যাদব। আর সেকারণে তিনি নিজের হাতে গ্রামবাসীদের খাবার পরিবেশন করেন। এরপর লোকসভার এই নির্দলীয় সাংসদ নিজের হাতেই গ্রামবাসীদের চাদর বিতরণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকেই একবাক্যে স্বীকার করেন, খুর্দার ছেলে সার্থক রঞ্জন আজ দেশ তথা গোটা বিশ্বে নিজের সাফল্যের ডানা ছড়াতে শুরু করেছে। এরথেকে বড় আনন্দের বিষয়, আর কিছু হতে পারে না।
IPL 2026 Auction News Update: ছোট্ট চালেই 'দুর্ঘটনা'! এ কী সিদ্ধান্ত নিল KKR? জলে গেল ৯.২ কোটি টাকা
নিজের ছেলের এই সাফল্যের ব্যাপারে সাংসদ পাপ্পু যাদব বললেন, 'যখন ছেলে নিজের পায়ে দাঁড়াতে শেখে এবং নিজের পরিচয় নিজেই তৈরি করে, তখন এর থেকে বড় আনন্দের বিষয় একজন বাবার কাছে আর কিছু হতে পারে না।' সঙ্গে তিনি আরও যোগ করেন, 'আমাদের আশীর্বাদ সবসময়ই ওর সঙ্গে রয়েছে। আশা করব, আগামীদিনে দেশের মুখও উজ্জ্বল করতে পারবে।' তাঁর আশা, এবার থেকে সার্থকের পরিচয়েই যেন সকলে পাপ্পু যাদব এবং রঞ্জিত রঞ্জনকে চিনতে পারে।
IPL 2025, PBKS vs KKR, Highlights: ৯৫ রানে বান্ডিল, নববর্ষে লজ্জার হার স্বীকার কলকাতার
কলকাতা নাইট রাইডার্সের সম্পূর্ণ স্কোয়াড:
অজিঙ্কা রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকুল রয়, হর্ষিত রানা, মণীশ পান্ডে, রমনদীপ সিং, রিঙ্কু সিং, রোভম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, মাথিশা পাথিরানা, তেজস্বী সিং, কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কি, রাহুল ত্রিপাঠি, টিম সেইফার্ট, মুস্তাফিজুর রহমান, সার্থক রঞ্জন, দক্ষ কামরা, রচিন রবীন্দ্র, আকাশ দীপ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us