IPL 2026 Prithvi Shaw News Update: মাত্র ৭ মিনিটে ভাগ্য বদল! আদৌ দিল্লির প্রথম একাদশে সুযোগ পাবেন পৃথ্বী?

IPL 2026 Auction: গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আসন্ন আইপিএল টুর্নামেন্টের মিনি নিলাম অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এই নিলাম অনুষ্ঠানে দিল্লি ক্যাপিটালস পৃথ্বী শ'কে দলে নিয়েছে।

IPL 2026 Auction: গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আসন্ন আইপিএল টুর্নামেন্টের মিনি নিলাম অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এই নিলাম অনুষ্ঠানে দিল্লি ক্যাপিটালস পৃথ্বী শ'কে দলে নিয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Prithvi Shaw Delhi Capitals

দিল্লি ক্যাপিটালস দলে যোগ দিলেন পৃথ্বী শ

IPL 2026: ২০২৬ আইপিএল নিলামে যথেষ্ট নজরকাড়া 'শপিং' করেছে দিল্লি ক্য়াপিটালস (Delhi Capitals)। দলে নিয়েছে একাধিক তারকা ক্রিকেটারকে। সেকারণে এই দলটাকে আপাতত বেশ শক্তিশালী দেখাচ্ছে। তবে অধিনায়ক অক্ষর প্যাটেলকে এবার বড় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দিল্লি ক্যাপিটালসে এই বছর প্রত্যাবর্তন ঘটেছে পৃথ্বী শ'র (Prithvi Shaw)। তবে আদৌ দলের প্রথম একাদশে তিনি সুযোগ পাবেন কি না, সেই ব্যাপারে প্রশ্ন উঠতে শুরু করেছে। একথা অনস্বীকার্য, দিল্লি টিম ম্য়ানেজমেন্ট এবার অন্তত ট্রফির খরা কাটাতে চাইবে।

Advertisment

IPL 2026 Auction KKR: 'নিজেদের বিপদ ডেকেছ...', নাইট ব্রিগেডকে চরম হুঁশিয়ারি প্রাক্তন ভারত অধিনায়কের!

পৃথ্বী শ'কে নিয়ে টিম ম্য়ানেজমেন্টের বড় সিদ্ধান্ত

দিল্লি ক্যাপিটালস ফ্র্যাাঞ্চাইজ়ি আপাতত তাদের প্রথম আইপিএল খেতাবের অপেক্ষা করছে। দলের ওপেনিং ব্যাটার হিসেবে পাঠানো হতে পারে কেএল রাহুলকে। পাশাপাশি, রাহুলের সতীর্থ ওপেনার হিসেবে দেখা যেতে পারে পৃথ্বী শ'কে। সম্প্রতি যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিলেন পৃথ্বী। এরপর বেন ডাকেট তিন নম্বর এবং ট্রিস্টান স্টাবসকে ৪-য়ে দেখা যেতে পারে। পাঁচ নম্বরে ব্যাট হাতে নামতে পারেন সমীর রিজভি। ম্যাচ ফিনিশার হিসেবে ডেভিড মিলার এবং আশুতোষ শর্মাকে সুযোগ দেওয়া হতে পারে। অধিনায়ক অক্ষর প্যাটেল নামতে পারেন ৮ নম্বরে। এরপর একে একে কুলদীপ যাদব, মিচেল স্টার্ক এবং টি নটরাজনের জায়গাও কার্যত পাকা। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বিপরাজ নিগমকে দেখা যেতে পারে।

IPL 2026 KKR Captain: আর নয় রাহানে! এই ক্রিকেটারই হবেন KKR-এর আগামী অধিনায়ক?

এমনই হতে পারে দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ:

কেএল রাহুল (উইকেটকিপার), পৃথ্বী শ, বেন ডাকেট, ট্রিস্টান স্টাবস, সমীর রিজ়ভি, ডেভিড মিলার, আশুতোষ শর্মা, অক্ষর প্যাটেল অধিনায়ক, কুলদীপ যাদব, মিচেল স্টার্ক, টি নটরাজন।

ইমপ্যাক্ট প্লেয়ার - বিপরাজ নিগম।

IPL 2026 Auction News, Cameron Green KKR: চরম ফাঁপড়ে কেকেআর! ২৫ কোটি গ্রিনকে দিয়ে হাত কামড়াবে নাইটরা?

দেখে নিন ২০২৬ IPL-য়ে দিল্লি ক্যাপিটালসের পূর্ণাঙ্গ একাদশ:

অক্ষর প্যাটেল (অধিনায়ক), কেএল রাহুল (উইকেটরক্ষক), কুলদীপ যাদব, মিচেল স্টার্ক, ট্রিস্টান স্টাবস (উইকেটরক্ষক), টি. নটরাজন, মুকেশ কুমার, অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), আশুতোষ শর্মা, সমীর রিজভি, করুণ নায়ার, দুষ্মন্ত চামিরা, অজয় ​​মণ্ডল, ত্রিপুরানা বিজয়, মাধব তিওয়ারি, বিপরাজ নিগম, নীতীশ রানা, আকিব নবী দার, পাথুম নিশঙ্কা, ডেভিড মিলার, বেন ডাকেট, লুঙ্গি এনগিডি, কাইল জেমিসন, পৃথ্বী শ, সাহিল পারখ।

Prithvi Shaw Delhi Capitals IPL 2026