/indian-express-bangla/media/media_files/2025/11/10/ms-dhoni-and-sanju-samson-2025-11-10-10-09-16.jpg)
মহেন্দ্র সিং ধোনি এবং সঞ্জু স্যামসন
IPL 2026: সময় একেবারে আসন্ন। শীঘ্রই হতে পারে আইপিএল ইতিহাসের সবথেকে বড় ট্রেড এক্সচেঞ্জ। বিগত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল, রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) নাকি ছাড়তে পারেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। যোগ দিতে পারেন অন্য কোনও দলে। এই 'অন্য দল'-এর তালিকায় সবার আগে উঠে আসছে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) নাম। শোনা যাচ্ছে, তাঁর জায়গায় রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) নাকি রাজস্থান রয়্যালসে যোগ দিতে পারেন। আর সঞ্জু স্যামসন আসবেন CSK ব্রিগেডে। যদি এই জল্পনা সত্যি হয়, তাহলে সেটা যে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবথেকে বড় চমক হবে, তা নিশ্চিন্তে বলা যেতে পারে।
KKR New Head Coach: আসন্ন IPL-এর আগে বড় চমক, বদলে গেল কলকাতা নাইট রাইডার্সের হেড স্যার!
দল বদলাবেন স্যামসন-জাদেজা?
IPL 2026 নিলামের আগে একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে ট্রেডিং নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। রবীন্দ্র জাদেজা এবং সঞ্জু স্যামসন দুজনেই ১৮ কোটির ক্রিকেটার। রাজস্থান রয়্যালস অবশ্য সরাসরি সোয়্যাপ চায় না। তারা সঙ্গে আরও একজন ক্রিকেটারকে চায়। আর সেকারণেই চুক্তিটা আপাতত আটকে রয়েছে। শোনা যাচ্ছে, রাজস্থান রয়্যাল নাকি এই চুক্তিতে ডেবল্ড ব্রেভিসকেও চেয়েছে।
Virat Kohli IPL Retirement: বিরাট কোহলিকে নিয়ে খারাপ খবর! বিদায় জানাতে পারেন আইপিএল-কে?
রাজস্থান রয়্যালস দলের মালিক মনোজ বডালে আপাতত মুম্বইয়ে রয়েছেন। তিনি চেন্নাই সুপার কিংসের সঙ্গে কথাবার্তা বলতে চান। ডেবল্ড ব্রেভিসের জায়গায় RR অন্য কোনও ক্রিকেটারকেও নিতে পারে। যদিও CSK জানিয়েছে, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হলেন রবীন্দ্র জাদেজা। তাঁকে ট্রেড করাই সবথেকে বড় ব্যাপার। যদি রাজস্থান রয়্যাালস শুধুমাত্র জাদেজাকেই নিতে চায়, তাহলেই চুক্তিটা পাকা হবে। আর যদি সেটা না হয়, সেক্ষেত্রে জাদেজা চেন্নাইয়ে এবং স্যামসন রাজস্থানের হয়েই খেলবেন।
Chris Gayle IPL Controversy: বিতর্কে জড়ালেন ক্রিস গেইল, চরম অপমানেই ছেড়েছিলেন আইপিএল?
শীঘ্রই হবে সিদ্ধান্ত
আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে ২০২৬ আইপিএল টুর্নামেন্টের নিলাম আয়োজন করা হবে। শোনা যাচ্ছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রত্যেকটা দল নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করবে। পাশাপাশি, কোন ক্রিকেটারদের তারা ছেড়ে দিতে চায়, সেই ছবিটাও স্পষ্ট হয়ে যাবে। আপাতত আর ৫ দিন বাকি রয়েছে। তার আগেই রাজস্থান এবং চেন্নাইকে এই ট্রেড নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এর পাশাপাশি আরও কয়েকটা ট্রেড দেখা যেতে পারে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us