IPL Auction 2026 Highlights: আইপিএল নিলামে লাভ না লোকসান, কোনদিকে গড়াল নাইটদের ভাগ্য?

IPL 2026 Auction: ২০২৬ আইপিএল নিলামের জন্য মোট ৩৫৯ ক্রিকেটারের নাম শর্টলিস্ট করা হয়েছে। এরমধ্যে মাত্র ৭৭ ক্রিকেটারের ভাগ্যই নির্ধারিত হবে। এই ৭৭ ক্রিকেটারের মধ্যে ৩১ বিদেশি ক্রিকেটার রয়েছেন।

IPL 2026 Auction: ২০২৬ আইপিএল নিলামের জন্য মোট ৩৫৯ ক্রিকেটারের নাম শর্টলিস্ট করা হয়েছে। এরমধ্যে মাত্র ৭৭ ক্রিকেটারের ভাগ্যই নির্ধারিত হবে। এই ৭৭ ক্রিকেটারের মধ্যে ৩১ বিদেশি ক্রিকেটার রয়েছেন।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Cameron Green (1)

আইপিএল নিলামে ইতিহাস গড়লেন ক্যামেরন গ্রিন

IPL 2026 Auction Highlights: শেষ হল ২০২৬ আইপিএল নিলাম অনুষ্ঠান। আবু ধাবির এতিহাদ অ্যারেনায় আয়োজন করা হয়েছিল। এই লিগের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার হিসেবে নাম লেখালেন ক্যামেরন গ্রিন। কলকাতা নাইট রাইডার্স গ্রিনকে ২৫.২০ কোটি টাকায় দলে নিয়েছে। অন্যদিকে, ভেঙ্কটেশ আইয়ার আগামী মরশুমে বিরাট কোহলির সঙ্গে খেলতে নামবেন। আরসিবি ভেঙ্কটেশের জন্য ৭ কোটি টাকা খরচ করেছে।

Advertisment

IPL 2026 Auction, Sarthak Ranjan KKR: দাপুটে সাংসদের ছেলে, রয়েছে বিশাল প্রভাব প্রতিপত্তি! কে এই সার্থক রঞ্জন?

কোথায়-কখন হল এই নিলাম অনুষ্ঠান?

ভারতীয় সময় অনুসারে বেলা আড়াইটে থেকে এই নিলাম অনুষ্ঠান শুরু হয়েছিল। এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হয় স্টার স্পোর্টস নেটওয়ার্কে। তবে অনেকে আবার লাইভ স্ট্রিমিং উপভোগ করলেন জিও হটস্টার অ্যাপ কিংবা ওয়েবসাইটে। ১০ ফ্র্যাঞ্চাইজ়ির মধ্যে লড়াই যে একেবারে জমজমাট হল, তা বলা যেতেই পারে।

IPL 2026 Auction, Mustafizur Rahman KKR: নিলামে বড় চমক নাইট ব্রিগেডের, দলে নিল বাংলাদেশের আগুন পেসারকে!

কোন কোন ক্রিকেটারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স:

  • ক্যামেরন গ্রিন (২৫.২০ কোটি টাকা)
  • ফিন অ্যালেন (২ কোটি টাকা)
  • তেজস্বী সিং (৩ কোটি টাকা)
  • মাথিশা পাথিরানা (১৮ কোটি টাকা)
  • মুস্তাফিজুর রহমান (৯.২ কোটি টাকা)
  • টিম সেইফার্ট (১.৫ কোটি টাকা)
  • প্রশান্ত সোলাঙ্কি (৩০ লাখ টাকা)
  • কার্তিক ত্যাগী (৩০ লাখ টাকা)
  • রাহুল ত্রিপাঠী (৭৫ লাখ টাকা)
  • সার্থক রঞ্জন (৩০ লক্ষ টাকা)
  • দক্ষিণ কামরা (৩০ লক্ষ টাকা)
  • রাচিন রবীন্দ্র (২ কোটি টাকা)
  • আকাশ দীপ (১ কোটি টাকা)

Matheesha Pahirana KKR: IPL নিলামের সবচেয়ে বড় চমক দিল কলকাতা, দলে নিল এই আগুন পেসারকে

একটি ফ্র্যাঞ্চাইজ়িতে সর্বাধিক ২৫ ক্রিকেটার থাকতে পারবেন

আইপিএল নিলামে কোনও স্কোয়াডই ২৫ ক্রিকেটারের বেশি দলে রাখতে পারবে না। আর সর্বনিম্ন ১৮ ক্রিকেটার রাখতেই হবে। পাশাপাশি কোনও ফ্র্যাঞ্চাইজ়ি সর্বাধিক ৮ বিদেশি ক্রিকেটার দলে রাখতে পারবেন। এরমধ্যে আবার ৪ জনকে প্লেয়িং ইলেভেনে রাখতেই হবে।

  • Dec 16, 2025 21:30 IST

    IPL 2026 Auction Live Updates: কোন কোন ক্রিকেটারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স?

    IPL 2026 Auction Live Updates: এবারের আইপিএল নিলামে মোট ১৩ ক্রিকেটারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। দেখে নিন, কাদের নাম রয়েছে সেই তালিকায়:

    • ক্যামেরন গ্রিন (২৫.২০ কোটি টাকা)
    • ফিন অ্যালেন (২ কোটি টাকা)
    • তেজস্বী সিং (৩ কোটি টাকা)
    • মাথিশা পাথিরানা (১৮ কোটি টাকা)
    • মুস্তাফিজুর রহমান (৯.২ কোটি টাকা)
    • টিম সেইফার্ট (১.৫ কোটি টাকা)
    • প্রশান্ত সোলাঙ্কি (৩০ লাখ টাকা)
    • কার্তিক ত্যাগী (৩০ লাখ টাকা)
    • রাহুল ত্রিপাঠী (৭৫ লাখ টাকা)
    • সার্থক রঞ্জন (৩০ লক্ষ টাকা)
    • দক্ষিণ কামরা (৩০ লক্ষ টাকা)
    • রাচিন রবীন্দ্র (২ কোটি টাকা)
    • আকাশ দীপ (১ কোটি টাকা)



  • Dec 16, 2025 21:15 IST

    IPL 2026 Auction Live Updates: নিলামের শেষ ক্রিকেটার কাইল জেমিসন

    IPL 2026 Auction Live Updates: কাইল জেমিসনকে দিল্লি ক্যাপিটালস ২ কোটিতে কিনে নিল। নিলামে বিক্রি হওয়া শেষ খেলোয়াড় ছিলেন তিনি। অবশেষে ২০২৬ আইপিএল নিলাম শেষ হল।



  • Dec 16, 2025 21:14 IST

    IPL 2026 Auction Live Updates: ভাগ্য খুলল কুলদীপের

    IPL 2026 Auction Live Updates: কুলদীপ সেনকে ৭৫ লক্ষ টাকায় কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।



  • Dec 16, 2025 21:13 IST

    IPL 2026 Auction Live Updates: গুজরাটে গেলেন ব্যান্টন

    IPL 2026 Auction Live Updates:  টম ব্যান্টনকে ২ কোটি টাকায় কিনে নিয়েছে গুজরাট টাইটান্স।



  • Dec 16, 2025 21:12 IST

    IPL 2026 Auction Live Updates: দিল্লিতে গেলেন পৃথ্বী

    IPL 2026 Auction Live Updates: অবশেষে ফ্র্যাঞ্চাইজ়ি পেলেন পৃথ্বী শ। ৭৫ লাখ টাকায় তাঁকে নিল দিল্লি ক্যাপিটালস।



  • Dec 16, 2025 20:57 IST

    IPL 2026 Auction Live Updates: হায়দরাবাদে নাম লেখালেন এডওয়ার্ডস

    IPL 2026 Auction Live Updates: সানরাইজার্স হায়দ্রাবাদ ৩ কোটি টাকা দর দিয়ে জ্যাক এডওয়ার্ডসকে তাদের দলে অন্তর্ভুক্ত করেছে।



  • Dec 16, 2025 20:51 IST

    IPL 2026 Auction Live Updates: লখনউয়ে গেলেন ইংলিশ

    IPL 2026 Auction Live Updates: জশ ইংলিশকে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলতে দেখা যাবে। লখনউ তাঁকে ৮.৬ কোটি টাকায় কিনেছে।



  • Dec 16, 2025 20:21 IST

    IPL 2026 Auction Live Updates: চেন্নাইয়ে গেলেন রাহুল

    IPL 2026 Auction Live Updates: রাহুল চাহারকে চেন্নাই সুপার কিংস ৫.২ কোটি টাকায় (প্রায় ১.৫ মিলিয়ন ডলার) চুক্তিবদ্ধ করেছে। এই মরশুমে হলুদ জার্সিতে তাঁর স্পিন ডেলিভারি দেখতে পাওয়া যাবে।



  • Dec 16, 2025 20:16 IST

    IPL 2026 Auction Live Updates: হায়দরাবাদে শিবম মাভি

    IPL 2026 Auction Live Updates: ৭৫ লাাখ টাকায় সানরাইজ়ার্স হায়দরাবাদে গেলেন শিবম মাভি।



  • Dec 16, 2025 20:15 IST

    IPL 2026 Auction Live Updates: সিএসকে-তে নাম লেখালেন হেনরি

    IPL 2026 Auction Live Updates: চেন্নাই সুপার কিংস ম্য়াট হেনরিকে ২ কোটি টাকায় তুলে নিল। এটা যথেষ্ট বিচক্ষণ একটি পদক্ষেপ। কারণ হেনরি যথেষ্ট ভাল বল করতে পারেন।



  • Dec 16, 2025 20:14 IST

    IPL 2026 Auction Live Updates: কেকেআর ব্রিগেডে রাচিন রবীন্দ্র

    IPL 2026 Auction Live Updates: নিউজিল্যান্ডের ক্রিকেটার রাচিন রবীন্দ্রকে বেস প্রাইসেই তুলে নিল কলকাতা নাইট রাইডার্স।



  • Dec 16, 2025 20:13 IST

    IPL 2026 Auction Live Updates: ১৩ কোটিতে হায়দরাবাদ গেলেন লিয়াম লিভিংস্টোন

    IPL 2026 Auction Live Updates: লিয়াম লিভিংস্টোন অনেক ভাগ্য কার্যত খুলে গেল। ইংল্যান্ডের এই অলরাউন্ডারের জন্য সানরাইজার্স হায়দ্রাবাদ ১৩ কোটি টাকা খরচ করেছে।



  • Dec 16, 2025 20:09 IST

    IPL 2026 Auction Live Updates: চেন্নাইয়ে গেলেন সরফরাজ়, দল পেলেন না পৃথ্বী

    IPL 2026 Auction Live Updates: সরফরাজ খান অবশেষে কোনও ফ্র্য়াঞ্চাইজ়ি পেলেন। আসন্ন আইপিএল মরশুমে সরফরাজকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে। তবে পৃথ্বী শ এবারও কোনও দল পেলেন না।



  • Dec 16, 2025 19:42 IST

    IPL 2026 Auction Live Updates: কেকেআর ব্রিগেডে দাপুটে সাংসদের ছেলে

    IPL 2026 Auction Live Updates: সাংসদ পাপ্পু যাদবের ছেলে সার্থক রঞ্জন কেকেআর শিবিরে যোগ দিয়েছেন। কলকাতা নাইট রাইডার্স তাকে ৩০ লাখ টাকায় কিনেছে।



  • Dec 16, 2025 19:41 IST

    IPL 2026 Auction Live Updates: পঞ্জাবে কুপার কনৌলি

    IPL 2026 Auction Live Updates: কুপার কনৌলিকে পঞ্জাব কিংস ৩ কোটি (৩০ মিলিয়ন টাকা) দিয়ে কিনেছে। কনৌলিকে গ্লেন ম্যাক্সওয়েলের বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।



  • Dec 16, 2025 19:40 IST

    IPL 2026 Auction Live Updates: কোটিপতি হলেন সলিল

    IPL 2026 Auction Live Updates: সৈয়দ মুশতাক আলি টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের জন্য সলিল অরোরাকে কার্যত পুরস্কৃত করা হল। সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে ১.৫ কোটি টাকায় কিনেছে।



  • Dec 16, 2025 19:39 IST

    IPL 2026 Auction Live Updates: আরসিবি-তে এন্ট্রি নিল মঙ্গেশ

    IPL 2026 Auction Live Updates: মঙ্গেশ যাদবের জন্য আরসিবি এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা ছিল। অবশেষে আরসিবি তাকে ৫.২০ কোটি টাকায় চুক্তিবদ্ধ করে।



  • Dec 16, 2025 19:00 IST

    IPL 2026 Auction Live Updates: লখনউয়ে গেলেন অক্ষত

    IPL 2026 Auction Live Updates: বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য পরিচিত অক্ষত রঘুবংশীকে লখনউ সুপার জায়ান্টস ২.২০ কোটি টাকায় কিনেছে।



  • Dec 16, 2025 18:53 IST

    IPL 2026 Auction Live Updates: কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিলেন মুস্তাফিজুক

    IPL 2026 Auction Live Updates: কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিলেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের এই তারকা বোলারকে ৯.২০ কোটি টাকা দিয়ে দলে নিল কেকেআর ব্রিগেড। যথেষ্ট লড়াই করেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু, শেষপর্যন্ত তারা এঁটে উঠতে পারেনি।



  • Dec 16, 2025 17:54 IST

    IPL 2026 Auction Live Updates: রাজস্থানের জার্সিতে খেলবেন ভিগনেশ

    IPL 2026 Auction Live Updates: ভিগনেশ পুথুরকে ৩০ লাখ টাকায় দলে নিল রাজস্থান রয়্যালস। গত মরশুমে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলেছেন।



  • Dec 16, 2025 17:52 IST

    IPL 2026 Auction Live Updates: কেকেআর শিবিরে প্রশান্ত

    IPL 2026 Auction Live Updates: ৩০ লাখ টাকার বিনিময়ে প্রশান্ত সোলাঙ্কিকে দলে নিয়েছে কেকেআর।



  • Dec 16, 2025 17:35 IST

    IPL 2026 Auction Live Updates: নমনের জন্য লখনউ খরচ করল ১ কোটি টাকা

    IPL 2026 Auction Live Updates: নমন তিওয়ারিকে ১ কোটি টাকার বিনিময়ে কিনে নিল লখনউ সুপার জায়ান্টস। পেস বোলার নমন যথেষ্ট ভাল সুইং করাতে পারেন। পাশাপাশি তাঁর কাছে যথেষ্ট গতিও রয়েছে।



  • Dec 16, 2025 17:33 IST

    IPL 2026 Auction Live Updates: ঘরে কার্তিক তুলল কেকেআর

    IPL 2026 Auction Live Updates: ৩০ লাখ টাকার বেস প্রাইসে কার্তিক ত্যাগীকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। কলকাতার বোলিং ডিপার্টমেন্ট আপাতত বেশ মজবুত দেখাচ্ছে।



  • Dec 16, 2025 17:32 IST

    IPL 2026 Auction Live Updates: গুজরাট শিবিরে যোগ দিলেন অশোক শর্মা

    IPL 2026 Auction Live Updates: গুজরাট টাইটান্স দলে ৯০ লাখ টাকায় যোগ দিলেন অশোক শর্মা। এবারের নিলামে এই প্রথম কোনও ক্রিকেটারকে দলে নিল গুজরাট টাইটান্স।



  • Dec 16, 2025 17:24 IST

    IPL 2026 Auction Live Updates: তেজস্বীর জন্য জলের মতো টাকা খরচ করল কেকেআর

    IPL 2026 Auction Live Updates: তেজস্বী সিংকে কেকেআর ৩.২ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে।



  • Dec 16, 2025 17:23 IST

    IPL 2026 Auction Live Updates: মুকুলও হলেন কোটিপতি

    IPL 2026 Auction Live Updates: লখনউ সুপার জায়ান্টস মুকুল চৌধুরিকে ২.৬০ কোটি টাকায় দলে নিল।



  • Dec 16, 2025 17:12 IST

    IPL 2026 Auction Live Updates: কার্তিক শর্মা পেলেন ১৪.২০ কোটি

    IPL 2026 Auction Live Updates: কার্তিক শর্মার জন্য চেন্নাই সুপার কিংস জলের মতো টাকা খরচ করল। শেষপর্যন্ত ১৪.২০ কোটি টাকায় কার্তিককে ঘরে তুলল চেন্নাই। কার্তিক একজন উইকেটকিপার-ব্যাটার। বিধ্বংসী ব্যাটিং করতে পারেন।



  • Dec 16, 2025 17:11 IST

    IPL 2026 Auction Live Updates: সবথেকে দামি আনক্যাপড ক্রিকেটার প্রশান্ত বীর

    IPL 2026 Auction Live Updates: প্রশান্ত বীরকে নিয়ে চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে যথেষ্ট দড়ি টানাটানি চলল। এরপর আসরে নামলেন রাজস্থান এবং সানরাইজার্স হায়দরাবাদও। শেখপর্যন্ত চেন্নাই সুপার কিংস প্রশান্ত বীরকে ১৪.২০ কোটি টাকায় দলে নিল। 

    আইপিএল ইতিহাসের সবথেকে দামি আনক্যাপড ক্রিকেটার হিসেবে নাম লেখালেন প্রশান্ত বীর। প্রশান্তর ভাগ্য রাতারাতি বদলে গেল। পাশাপাশি চেন্নাই সুপার কিংসের মতো একটি দুর্দান্ত শিবিরে নাম লেখালেন।



  • Dec 16, 2025 16:51 IST

    IPL 2026 Auction Live Updates: কোটিপতি হলেন আকিব দার

    IPL 2026 Auction Live Updates: জম্মু ও কাশ্মীরের ফাস্ট বোলার আকিব দারের ভাগ্য রাতারাতি বদলে গেল। দিল্লি ক্যাপিটালস তাকে ৮.৪০ কোটি টাকায় দলে নিয়েছে।



  • Dec 16, 2025 16:26 IST

    IPL 2026 Auction Live Updates: আনসোল্ড রইলেন যশ ধুল

    IPL 2026 Auction Live Updates: যশ ধুলও কোনও দলের কাছ থেকে কোনও আগ্রহ আকর্ষণ করতে পারেননি। ঘরোয়া ক্রিকেটে যশ অসাধারণ পারফর্ম করেছেন, কিন্তু এখনও তিনি কোনও ক্রেতা খুঁজে পাননি।



  • Dec 16, 2025 16:25 IST

    IPL 2026 Auction Live Updates: আনসোল্ড আনমোলপ্রীত

    IPL 2026 Auction Live Updates: ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফর্ম করেছেন আনমোলপ্রীত সিং। কিন্তু এখনও পর্যন্ত কোনও ফ্র্যাঞ্চাইজ়ি পেলেন না তিনি। এটি কিছুটা অবাক করার মতই সিদ্ধান্ত। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও আনমোলপ্রীত ভাল ফর্মে রয়েছেন।



  • Dec 16, 2025 16:23 IST

    IPL 2026 Auction Live Updates: চেন্নাইয়ে এন্ট্রি আকিলের

    IPL 2026 Auction Live Updates: আকিল হুসেনকে ২ কোটি টাকার বেস প্রাইস দিয়ে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস।



  • Dec 16, 2025 16:22 IST

    IPL 2026 Auction Live Updates: রাজস্থানে মরুঝড় তুলবেন রবি বিষ্ণোই

    IPL 2026 Auction Live Updates: রবি বিষ্ণোইকে রাজস্থান রয়্যালস ৭.২০ কোটি টাকায় কিনেছে। বিষ্ণোই বেশি দর পাবেন বলে আশা করা হয়েছিল, কিন্তু রাজস্থান রয়্যালস তাকে প্রত্যাশার চেয়ে অনেক কম দামে কিনেছে।



  • Dec 16, 2025 16:09 IST

    IPL 2026 Auction Live Updates: আনসোল্ড রাহুল চাহার

    IPL 2026 Auction Live Updates: রাহুল চাহারও কোনও দলের কাছ থেকে কোনও আগ্রহ আকর্ষণ করতে পারেননি। চাহার একজন ভালো বোলার এবং তার রেকর্ডও শক্তিশালী।



  • Dec 16, 2025 16:08 IST

    IPL 2026 Auction Live Updates: লখনউ শিবিরে নোর্খিয়া

    IPL 2026 Auction Live Updates: অনরিখ নোর্খিয়াকে মাত্র ২ কোটি টাকায় (প্রায় ২ কোটি টাকা) দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। এটি একটি দুর্দান্ত বাজি বলা যেতেই পারে। আশা করা যায়, LSG অবশ্যই এর ফল হাতেনাতে পাবে।



  • Dec 16, 2025 16:06 IST

    IPL 2026 Auction Live Updates: কলকাতার জার্সিতে খেলবেন পাথিরানা

    IPL 2026 Auction Live Updates: মাথিশা পাথিরানাকেও কেকেআর দলে নিয়েছে। কেকেআর ম্য়ানেজমেন্ট পাথিরানাকে ১৮ কোটি টাকায় তাদের দলে সই করিয়েছে।



  • Dec 16, 2025 15:57 IST

    IPL 2026 Auction Live Updates: আরসিবিতে ডাফি

    IPL 2026 Auction Live Updates: আরসিবি মাত্র ২ কোটি টাকা (২ কোটি টাকা) বেস প্রাইস দিয়ে জ্যাকব ডাফিকে দলে টানল। এটি একটি ভাল পদক্ষেপ। কারণ ডাফি সম্প্রতি খুব দুরন্ত ফর্মে আছেন।



  • Dec 16, 2025 15:56 IST

    IPL 2026 Auction Live Updates: আকাশদীপ আনসোল্ড

    IPL 2026 Auction Live Updates: আকাশদীপের জন্যও কোনও দল আগ্রহ দেখাল না। এই সিদ্ধান্ত সত্যিই বিস্ময়কর।



  • Dec 16, 2025 15:55 IST

    IPL 2026 Auction Live Updates: আনসোল্ড হেনরি

    IPL 2026 Auction Live Updates: ম্যাট হেনরি আপাতত অবিক্রিত রয়ে গেলেন। হেনরি একজন ভাল বোলার এবং তিনি একক পারফরম্য়ান্সেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তবে এখনও কোনও দল আগ্রহ দেখায়নি।



  • Dec 16, 2025 15:46 IST

    IPL 2026 Auction Live Updates: এখনও পর্যন্ত কোনদিকে গড়াল নিলাম পর্ব?

    IPL 2026 Auction Live Updates: এখন পর্যন্ত নিলাম যতদুর এগিয়েছে, তাতে ক্যামেরন গ্রিন সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হিসেবে নাম লেখালেন। কেকেআর তার জন্য ২৫.২০ কোটি খরচ করেছে। এদিকে, ভেঙ্কটেশ আইয়ার এবার আরসিবি ব্রিগেডে বিরাট কোহলির সঙ্গে খেলবেন। তবে, রাচিন রবীন্দ্র, বেয়ারস্টো এবং গুরবাজের মতো খেলোয়াড়রা অবিক্রিত রয়ে গেছেন।



  • Dec 16, 2025 15:34 IST

    IPL 2026 Auction Live Updates: দিল্লিতে গেলেন ডাকেট

    IPL 2026 Auction Live Updates: বেন ডাকেটকে দিল্লি ক্যাপিটালস ২ কোটি (প্রায় ২০ মিলিয়ন ডলার) বেস প্রাইস দিয়ে কিনেছে। দিল্লি এক্ষেত্রে দুর্দান্ত বিচক্ষণতা দেখাল। এত কম দামে ডাকেটকে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।



  • Dec 16, 2025 15:32 IST

    IPL 2026 Auction Live Updates: আনসোল্ড বেয়ারস্টো এবং গুরবাজ

    IPL 2026 Auction Live Updates: জনি বেয়ারস্টো এবং গুরবাজ অবিক্রিত রয়ে গেলেন। কোনও দলই তাঁদের প্রতি আগ্রহ দেখায়নি।



  • Dec 16, 2025 15:31 IST

    IPL 2026 Auction Live Updates: মুম্বইয়ে গেলেন ডি কক

    IPL 2026 Auction Live Updates: কুইন্টন ডি কককে মুম্বই ইন্ডিয়ান্স মাত্র ১ কোটি টাকায় (প্রায় ১০ মিলিয়ন ডলার) কিনেছে। ডি কক আপাতত দুর্দান্ত ফর্মে আছেন এবং সম্প্রতি ভারতের বিপক্ষে নজরকাড়া পারফর্ম করেছেন।



  • Dec 16, 2025 15:27 IST

    IPL 2026 Auction Live Updates: আনসোল্ড রয়ে গেলেন দীপক-ভরত

    IPL 2026 Auction Live Updates: দীপক হুডাকে নিয়ে কোনও দলই কোনও আগ্রহ দেখাল না। পাশাপাশি কেএস ভারতও অবিক্রিত রয়ে গেলেন।



  • Dec 16, 2025 15:26 IST

    IPL 2026 Auction Live Updates: কোহলির সঙ্গে খেলবেন ভেঙ্কটেশ

    IPL 2026 Auction Live Updates: ২০২৬ সালের আইপিএলে বিরাট কোহলির সাথে খেলতে দেখা যাবে ভেঙ্কটেশ আইয়ারকে। আরসিবি ভেঙ্কটেশকে ৭ কোটি টাকায় কিনেছে। যদিও লড়াই চালিয়েছিল কলকাতা নাইট রাইডার্সও। শেষপর্যন্ত তারা লড়াই থেকে বেরিয়ে যায়।



  • Dec 16, 2025 15:24 IST

    IPL 2026 Auction Live Updates: লখনউয়ে হাসারঙ্গা

    IPL 2026 Auction Live Updates: মাত্র ২ কোটি টাকায় (প্রায় ২০ মিলিয়ন ডলার) ওয়ানিন্দু হাসারাঙ্গাকে কিনে নিল লখনউ সুপার জায়ান্টস। লখনউ খুব কম দামে শ্রীলঙ্কান তারকা অলরাউন্ডারকে কিনে নেয়।



  • Dec 16, 2025 15:23 IST

    IPL 2026 Auction Live Updates: আনসোল্ড রাচিন-লিভিংস্টোন

    IPL 2026 Auction Live Updates: রাচিন রবীন্দ্র আপাতত অবিক্রিত রয়ে গেলেন। কোনও দলই রাচিনের প্রতি আগ্রহ দেখাল না। লিয়াম লিভিংস্টোনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। লিভিংস্টোনের জন্য বড় দর আশা করা হয়েছিল, কিন্তু এখনও তা হয়নি।



  • Dec 16, 2025 15:14 IST

    IPL 2026 Auction Live Updates: আনসোল্ড অ্যাটকিনসন

    IPL 2026 Auction Live Updates: গাস অ্যাটকিনসন কোনও দলের কাছ থেকে কোনও আগ্রহ আকর্ষণ করতে পারেনি, ইংল্যান্ডের এই অলরাউন্ডার অবিক্রিত রয়ে গেছেন।



  • Dec 16, 2025 15:11 IST

    IPL 2026 Auction Live Updates: শুরু হল ক্যাপড অলরাউন্ডারদের নিলাম

    IPL 2026 Auction Live Updates: ক্যাপড অলরাউন্ডারদের নিলাম শুরু হয়ে গিয়েছে। আশা করা হচ্ছে, প্রথম সেট রোমাঞ্চকর হতে পারে। প্রথম নাম গাস অ্যাটকিনসনের।



  • Dec 16, 2025 15:03 IST

    IPL 2026 Auction Live Updates: আনসোল্ড সরফরাজ়

    IPL 2026 Auction Live Updates: প্রাথমিকভাবে আনসোল্ড রয়ে গেলেন সরফরাজ খান



IPL 2026 Auction