/indian-express-bangla/media/media_files/2026/03/04/virat-kohli-in-ipl-2026-2026-03-04-00-42-32.jpg)
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব পড়তে পারে আইপিএলের উপর
Iran Israel War: ইরান-ইজরায়েল যুদ্ধের কারণে ক্রিকেট বিশ্ব যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্প্রতি ইংল্যান্ড লায়ন্স এবং পাকিস্তান শাহিনসের মধ্যে ওয়ানডে সিরিজ বাতিল করে দেওয়া হয়েছে। এই যুদ্ধের কারণে মধ্য-প্রাচ্যের বেশ কয়েকটি দেশ নিজেদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যে টি-২০ বিশ্বকাপ থেকে যে দলগুলো বিদায় নিয়েছে, তারাও নিজেদের দেশে ফিরতে পারছে না। আপাতত তাদের ভারতেই থাকতে হচ্ছে।
আরও পড়ুন:
Babar Azam vs Virat Kohli: রাজত্ব হারিয়েছেন বাবর, বিরাট কোহলির সঙ্গে তুলনায় নারাজ সমর্থকরা
প্রসঙ্গত, মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে ২০২৬ আইপিএল (IPL 2026) টুর্নামেন্ট শুরু হয়ে যাবে। গত মঙ্গলবার (৩ মার্চ) থেকে বিরাট কোহলির (Virat Kohli) একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ব্য়াপক ভাইরাল হতে শুরু করেছে। এই ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, আদৌ তিনি এই বছর আইপিএল টুর্নামেন্ট খেলতে পারবেন কি না? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
আরও পড়ুন:
Virat Kohli on RCB Win: স্মৃতিদের জয়ে উচ্ছ্বসিত বিরাটও, RCB জিততেই 'মনের কথা' বলে ফেললেন কোহলি!
আইপিএল খেলতে পারবেন না বিরাট কোহলি?
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটার বিরাট কোহলি বর্তমানে লন্ডনে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। সম্প্রতি তাঁর একটি ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, লন্ডনের রাস্তায় তিনি ছেলে অকায়-কে নিয়ে হেঁটে বেড়াচ্ছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে বিরাট কোহলি লন্ডনেই থাকেন। শুধুমাত্র ক্রিকেট খেলার জন্য তিনি ভারতে আসেন। আর লন্ডন থেকে ভারতে আসার জন্য দুবাইয়ের যে আকাশপথ ব্যবহার করা হয়, সেটা আপাতত বন্ধ রাখা হয়েছে। অধিকাংশ যাত্রী এই পথেই ভারতে আসেন।
আরও পড়ুন:
Virat Kohli-Anushka: হঠাৎ উধাও! বিরাটকে খুঁজে না পেয়েই অনুস্কার দ্বারস্থ ভক্তরা
ইরান-ইজরায়েল যুদ্ধের কারণে দুবাই বিমানবন্দর আপাতত বন্ধ করে রাখা হয়েছে। আর যত দিন যাচ্ছে, পরিস্থিতি ততই খারাপ হচ্ছে। এই যুদ্ধ যে খুব তাড়াতাড়ি বন্ধ হবে, তেমনটা কিন্তু একেবারেই মনে হচ্ছে না। এই পরিস্থিতিতে আইপিএল খেলার জন্য বিরাট কোহলির ভারতে আগমন নিয়ে বেশ সমস্যা তৈরি হবে। যদি মার্চ মাসের শেষ সপ্তাহের আগে আকাশপথ খোলা না হয়, তাহলে টুর্নামেন্টের প্রথমদিকে বেশ কয়েকটা ম্য়াচ মিস করতে পারেন কোহলি।
আরও পড়ুন:
Virat Kohli 85th Century: শতরান হাঁকিয়েও মানরক্ষা করতে পারলেন না ভারতের, জলে গেল বিরাটের লড়াই
বিকল্প পরিকল্পনা করবে বিসিসিআই?
ক্রিকেট বিশ্বের সবথেকে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর সেই টুর্নামেন্টে বিরাট কোহলি খেলতে নামলে, তা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। এই পরিস্থিতিতে যদি দ্রুত সমস্যার সমাধান না হয়, সেক্ষেত্রে বিসিসিআই হয়ত বিরাটের জন্য প্রাইভেট জেটের ব্যবস্থা করতে পারে। দুবাই ছাড়া আমেরিকা-অস্ট্রেলিয়া আকাশপথও রয়েছে। সেই রাস্তায় বিরাট ভারতে আসতে পারবেন। বিরাটের কাছে আপাতত জোড়া বিকল্প রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us