/indian-express-bangla/media/media_files/2026/02/16/ishan-kishan-aditi-hundia-wedding-news-t20-world-cup-2026-2026-02-16-13-26-06.jpg)
বিয়ের পিড়িতে পাক বধের নায়ক ঈশান কিষাণ!
Ishan Kishan: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই ব্যক্তিগত জীবন নিয়ে 'সংবাদ শিরোনামে' ঈশান কিষাণ। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, তিনি শীঘ্রই তাঁর দীর্ঘদিনের বান্ধবী অদিতি হুন্ডিয়া-কে বিয়ে করতে চলেছেন। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি ঘোষণা করেন নি ভারতের এই তরুণ তুর্কি। তবে পরিবারের ঘনিষ্ঠ সূত্রে বিয়ের ইঙ্গিত মিলেছে।
আরও পড়ুন- IND vs PAK Handshake Row: টস হারলেও অনড় ভারত, পাকিস্তানের সঙ্গে হাত মেলালেন না সূর্যকুমার
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৭তম লিগ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলেন ঈশান। মাত্র ৪০ বলে ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭৭ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। টুর্নামেন্টের এই উত্তেজনার মধ্যেই তাঁর বিয়ের খবর সামনে আসায় ভক্তদের মধ্যে চর্চা তুঙ্গে।
এক প্রতিবেদনে জানানো হয়েছে, ঈশানের দাদা অনুরাগ পান্ডে নাতির বিয়ে প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন। তাঁর দাবি, ঈশানের দীর্ঘদিনের পছন্দের মানুষ অদিতি হুন্ডিয়াই হতে চলেছেন পরিবারের নতুন সদস্য। খুব শিগগিরই চারহাত এক হতে চলেছে ইঙ্গিত দেন তিনি।
অদিতি হুন্ডিয়া রাজস্থানের জয়পুরের বাসিন্দা এবং পেশায় একজন সফল মডেল ও ইনফ্লুয়েন্সার। ২০১৬ সালে মডেলিং কেরিয়ার শুরু করেন তিনি। ২০১৭ সালে ‘fbb Colors Femina Miss India Rajasthan’ খেতাব জেতেন এবং ২০১৮ সালে ‘Miss Diva Supranational’ শিরোপাও অর্জন করেন। মডেলিংয়ের পাশাপাশি তিনি ‘Label Aditi Hundia’ নামে নিজের ফ্যাশন ব্র্যান্ডও গড়ে তুলেছেন। তাঁর বাবা জয়পুরের একজন ব্যবসায়ী, এবং বাবার পথ অনুসরণ করেই অদিতি ব্যবসায়িক জগতে প্রবেশ করেন।
আরও পড়ুন- নাটক, অপমান, অবশেষে হার! ভারতের বিরুদ্ধে মুখ পোড়াল পাকিস্তান
সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট জনপ্রিয় অদিতি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ২ লক্ষ ৭০ হাজারেরও বেশি। নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করে ফলোয়ারের সঙ্গে যুক্ত থাকেন তিনি। উল্লেখযোগ্যভাবে, ঈশান ও অদিতি একে অপরকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করেন যা তাঁদের সম্পর্কের জল্পনাকে আরও উস্কে দিয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us