Ishan Kishan Scored Century: টি-২০ বিশ্বকাপে সুযোগ পেতেই তুফানি ব্যাটিং, ধামাকাদার শতরান হাঁকালেন ভারতের এই তারকা ক্রিকেটার

Ishan Kishan Century News: আপাতত ঝাড়খণ্ড এবং কর্নাটকের মধ্যে বিজয় হাজারে ট্রফির ম্য়াচ চলছে। এই ম্য়াচে ঈশান কিষান ব্যাট হাতে কার্যত রানের বন্যা বইয়ে দিলেন। মাত্র ৩৩ বলে পূরণ করলেন নিজের শতরান।

Ishan Kishan Century News: আপাতত ঝাড়খণ্ড এবং কর্নাটকের মধ্যে বিজয় হাজারে ট্রফির ম্য়াচ চলছে। এই ম্য়াচে ঈশান কিষান ব্যাট হাতে কার্যত রানের বন্যা বইয়ে দিলেন। মাত্র ৩৩ বলে পূরণ করলেন নিজের শতরান।

author-image
Koushik Biswas
New Update
Ishan Kishan, Ishan Kishan comeback, India T20 World Cup 2026 squad, Team India squad announcement, BCCI selection committee, Ajit Agarkar statement, wicketkeeper batsman India, Syed Mushtaq Ali Trophy performance, Ishan Kishan form, Suryakumar Yadav captain, Axar Patel vice captain, India T20 World Cup news, playing XI debate, Indian cricket team selection

কর্নাটকের বিরুদ্ধে দুর্দান্ত শতরান হাঁকালেন ইশান কিষান

Ishan Kishan: ২০২৫-২৬ মরশুমের বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy) শুরু হয়ে গিয়েছে। আর টুর্নামেন্টের প্রথম দিনই ব্যাট হাতে কার্যত তাণ্ডবলীলা চালালেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান। ২০২৬ টি-২০ বিশ্বকাপের আগে সম্প্রতি ভারতীয় ক্রিকেট স্কোয়াডে কামব্যাক করেছেন ঈশান।

Advertisment

Ishan Kishan: কোন জাদুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে কামব্যাক? দল ঘোষণা হতেই মুখ খুললেন ঈশান কিষাণ

২ বছর অপেক্ষা করার পর ফের টিম ইন্ডিয়ার দরজা এই তরুণ ক্রিকেটারের সামনে খুলে গিয়েছে। এবার ওয়ানডে ক্রিকেটেও ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্য়ান্স করছেন ঈশান। বিজয় হাজারে ট্রফির প্রথম দিনই দুরন্ত শতরান হাঁকালেন তিনি। উল্লেখ্য, বিজয় হাজারে ট্রফিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ন হিসেবেও তিনি নিজের নাম লিখিয়ে ফেললেন।

Ishan Kishan: ফের গর্জে উঠল ঈশানের ব্যাট, আর কতদিন মুখ ফেরাবেন নির্বাচকরা?

ব্যাট হাতে তাণ্ডব চালালেন ঈশান কিষান

আপাতত ঝাড়খণ্ড এবং কর্নাটকের মধ্যে বিজয় হাজারে ট্রফির ম্য়াচ চলছে। এই ম্য়াচে ঈশান কিষান ব্যাট হাতে কার্যত রানের বন্যা বইয়ে দিলেন। সাধারণত ঈশানকে ওপেন করতে দেখা যায়। কিন্তু, এই ম্যাচে তিনি নিজের ব্যাটিং অর্ডার পরিবর্তন করেন। তিনি ৬ নম্বরে ব্যাট করতে নামেন এবং প্রথম বল থেকেই বড় শট হাঁকাতে শুরু করেন। মাত্র ৩৩ বলে পূরণ করলেন নিজের শতরান। ৩১৫.১৫ স্ট্রাইক রেটে ব্যাট করলেন ঈশান। তাঁর এই শতরানের ইনিংসে ১১ ছক্কা এবং ৭ চার রয়েছে।

Ishan Kishan Comeback: একেই বলে কপাল! সুযোগ এলেও টিম ইন্ডিয়ায় কামব্যাক হল না ঈশানের, কারণটা জানেন?

টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে ঈশান কিষানের এন্ট্রি

গত ২ বছর ভারতীয় ক্রিকেট দলের বাইরে ছিলেন ঈশান কিষান। ধারাবাহিকভাবে ভাল পারফরম্য়ান্স করা সত্ত্বেও তিনি কিছুতেই টিম ইন্ডিয়ার দরজা খুলতে পারছিলেন না। ২০২৫ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ব্যাট হাতে নজরকাড়া পারফরম্য়ান্স করেছিলেন ঝাড়খণ্ডের এই ক্রিকেটার। ১০ ম্য়াচে মোট ৫১৭ রান করেন।

Ishan Kishan Century in VHT
দুরন্ত শতরান হাঁকালেন ঈশান কিষান

 সঙ্গে টুর্নামেন্টের সর্বাধিক রানও তাঁর ব্যাট থেকেই বেরিয়ে আসে। তাঁর অধিনায়কত্বেই ঝাড়খণ্ড সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতেছিল। আর সেকারণেই যখন ২০২৬ টি-২০ বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড যখন ঘোষণা করা হয়, সেখানে ঈশানকে নেওয়া ছাড়া নির্বাচকদের কাছে আর কোনও রাস্তা খোলা ছিল না।

Ishan Kishan in IPL Closing Ceremony: ঈশান কিষান নাকি? নাচে-গানে মাতালেন সমাপনী অনুষ্ঠান

এবার ওয়ানডে ক্রিকেটেও কামব্যাক করতে চান ঈশান কিষান?

আপাতত ওপেনিং ব্যাটার হিসেবে ভারতীয় ক্রিকেট দলে ঈশান কিষানের জন্য কোনও জায়গা ফাঁকা নেই। বিজয় হাজারে ট্রফি ৫০ ওভারের ফরম্য়াটে খেলা হয়। মনে হচ্ছে, ঈশান বোধহয় এবার ওয়ানডে ক্রিকেটেও কামব্যাকের জন্য আপ্রাণ চেষ্টা করছেন। আর সেকারণেই তিনি ঝাড়খণ্ডের হয়ে চলতি বিজয় হাজারে ট্রফিতে ৬ নম্বরে ব্যাট করতে নামেন। আর প্রথম ম্য়াচেই তিনি শতরান হাঁকালেন। আশা করা যেতেই পারে, ওয়ানডে ক্রিকেটে কেএল রাহুলের ব্যাক-আপ হিসেবে নিজেকে দেখতে চাইছেন ঈশান কিষান।

Ishan Kishan Vijay Hazare Trophy