Ishan Kishan: কোন জাদুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে কামব্যাক? দল ঘোষণা হতেই মুখ খুললেন ঈশান কিষাণ

Ishan Kishan: ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার দল ঘোষণার অপেক্ষায় ছিলেন ক্রিকেট প্রেমীরা। অবশেষে বিসিসিআই ঘোষিত স্কোয়াডে একাধিক চমকের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে ঈশান কিষাণের দলে প্রত্যাবর্তন।

Ishan Kishan: ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার দল ঘোষণার অপেক্ষায় ছিলেন ক্রিকেট প্রেমীরা। অবশেষে বিসিসিআই ঘোষিত স্কোয়াডে একাধিক চমকের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে ঈশান কিষাণের দলে প্রত্যাবর্তন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ishan Kishan, Ishan Kishan comeback, India T20 World Cup 2026 squad, Team India squad announcement, BCCI selection committee, Ajit Agarkar statement, wicketkeeper batsman India, Syed Mushtaq Ali Trophy performance, Ishan Kishan form, Suryakumar Yadav captain, Axar Patel vice captain, India T20 World Cup news, playing XI debate, Indian cricket team selection

কোন জাদুতেব টি-টোয়েন্টি বিশ্বকাপে কামব্যাক?

Ishan Kishan: ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার দল ঘোষণার অপেক্ষায় ছিলেন ক্রিকেট প্রেমীরা। অবশেষে বিসিসিআই ঘোষিত স্কোয়াডে একাধিক চমকের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে ঈশান কিষাণের দলে প্রত্যাবর্তন। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সুবাদেই বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

Advertisment

বিশেষ করে ২০২৫ সালের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অধিনায়ক হিসেবে ঈশান কিষাণের দুর্দান্ত ব্যাটিং নজর কেড়েছে নির্বাচকদের। টুর্নামেন্টে ধারাবাহিকভাবে রান করার পাশাপাশি তাঁর আত্মবিশ্বাসী ইনিংসই বিশ্বকাপ স্কোয়াডে ফেরার পথ খুলে দেয় বলে মনে করা হচ্ছে। দল ঘোষণার সময় এই সিদ্ধান্তের ব্যাখ্যাও দেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর।

সংবাদ সম্মেলনে অজিত আগরকর জানান, “ঈশান কিষাণ সীমিত ওভারের ক্রিকেটে ওপেনিং বা টপ অর্ডারে ব্যাট করে এবং বর্তমানে সে খুব ভালো ফর্মে রয়েছে। সে আগেও ভারতের হয়ে খেলেছে। কিছুদিন ধরে সে দলের বাইরে ছিল, তবে আমরা অনুভব করেছি যে বিশ্বকাপের মতো বড় মঞ্চে টপ অর্ডারে একজন উইকেটকিপার-ব্যাটসম্যান দলের ব্যাটিং লাইন আপকে আরও শক্তিশালী করবে। সেই কারণেই ঈশান কিষাণকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আরও পড়ুন- ১০ ম্য়াচে ৫১৭ রান... তাও সুযোগ পেলেন না ২০২৬ টি-২০ বিশ্বকাপে! ভারতীয় ক্রিকেট দলে ব্রাত্য এই চ্যাম্পিয়ন অধিনায়ক

Ishan Kishan: ফের গর্জে উঠল ঈশানের ব্যাট, আর কতদিন মুখ ফেরাবেন নির্বাচকরা?

Ishan Kishan Comeback: একেই বলে কপাল! সুযোগ এলেও টিম ইন্ডিয়ায় কামব্যাক হল না ঈশানের, কারণটা জানেন?

Ishan Kishan in IPL Closing Ceremony: ঈশান কিষান নাকি? নাচে-গানে মাতালেন সমাপনী অনুষ্ঠান

উল্লেখ্য, ঈশান কিষাণকে ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান উইকেটকিপার-ব্যাটার। তিনি ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফরম্যাটেই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। প্রায় দুই বছর জাতীয় দলের বাইরে থাকার পর সদ্য সমাপ্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১০ ম্যাচে ৫১৭ রান করে তিনি নিজের প্রত্যাবর্তনের পক্ষে জোরালো বার্তা দেন। এখন তাঁর প্রত্যাবর্তনের পর প্রশ্ন উঠছে, বিশ্বকাপে তিনি আদৌ প্লেয়িং ইলেভেনে সুযোগ পাবেন কি না।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় স্কোয়াডে রয়েছেন সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকপার), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), যশপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর এবং ঈশান কিষাণ।

সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, "আমি দলে যোগ দিতে পেরে খুবই খুশি এবং উত্তেজিত। সৈয়দ মুস্তাক আলি ট্রফি জয়ের বিষয়েও তাকে জিজ্ঞাসা করা হলে ঈশান কিষাণ বলেন, "আমি জানি ঝাড়খণ্ড প্রথমবারের মতো এই টুর্নামেন্ট জিতেছে। পুরো দল টুর্নামেন্ট চলাকালীন ভালো খেলেছে, এবং সেই কারণেই আমরা ম্যাচটি জিততে পেরেছি।" 

Ishan Kishan T20 World Cup 2026 T20 World Cup India Squad