Ishan Kishan: ফের গর্জে উঠল ঈশানের ব্যাট, আর কতদিন মুখ ফেরাবেন নির্বাচকরা?

Ishan Kishan: ঈশান কিষানের জন্য আপাতত বন্ধ রয়েছে টিম ইন্ডিয়ার দরজা। ২০২৩ সালে শেষবার তাঁকে টিম ইন্ডিয়ার জার্সিতে খেলতে দেখা গিয়েছিল। এরপর থেকে আর ভারতীয় ক্রিকেট দলে তাঁর ঠাঁই হয়নি।

Ishan Kishan: ঈশান কিষানের জন্য আপাতত বন্ধ রয়েছে টিম ইন্ডিয়ার দরজা। ২০২৩ সালে শেষবার তাঁকে টিম ইন্ডিয়ার জার্সিতে খেলতে দেখা গিয়েছিল। এরপর থেকে আর ভারতীয় ক্রিকেট দলে তাঁর ঠাঁই হয়নি।

author-image
Koushik Biswas
New Update
Ishan Kishan

ভারতের উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান

Ishan Kishan: ঈশান কিষানের জন্য আপাতত বন্ধ রয়েছে টিম ইন্ডিয়ার দরজা। ২০২৩ সালে শেষবার তাঁকে টিম ইন্ডিয়ার জার্সিতে খেলতে দেখা গিয়েছিল। এরপর থেকে আর ভারতীয় ক্রিকেট দলে তাঁর ঠাঁই হয়নি। বর্তমানে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) ঈশান ঝাড়খণ্ড ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন। ২ ডিসেম্বর তিনি সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। আর এই ম্য়াচে তিনি ধামাকাদার ব্যাটিং পারফরম্য়ান্সের দৌলতে একটি বিধ্বংসী হাফসেঞ্চুরি হাঁকালেন।

Advertisment

Vaibhav Suryavanshi Century: ইতিহাস গড়লেন বৈভব, ইডেনে হাঁকালেন ধামাকাদার শতরান!

ব্যাট হাতে তাণ্ডব চালালেন ঈশান কিষান

সৌরাষ্ট্রের বিরুদ্ধে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঈশান কিষান। যদিও তিনি অল্প কয়েকটা রানের জন্য সেঞ্চুরিটা মিস করেন। এই ম্য়াচে তিনি ৫০ বলে ৯৩ রান করেছেন। সৌরাষ্ট্রের বোলারদের তিনি কার্যত দুরমুশ করে দেন। ঈশানের ব্য়াট থেকে ১১ চারের পাশাপাশি ৩ ছক্কাও দেখতে পাওয়া গিয়েছে। স্ট্রাইক রেট ছিল ১৮৬-র উপরে। শেষপর্যন্ত জয়দেব উনাদকাটের বলে তিনি আউট হয়ে যান। চুরমার হয়ে যায় শতরানের যাবতীয় স্বপ্ন। সত্যি কথা বলতে কী, ঈশান কিষান আপাতত ধারাবাহিকভাবে ভাল পারফরম্য়ান্স করে যাচ্ছেন। এই পরিস্থিতিতে নির্বাচকরা আর কতদিন তাঁর থেকে মুখ ফিরিয়ে থাকেন, সেটাই আপাতত দেখার।

Advertisment

Sarfaraz Khan Century: কিছুতেই ভাঙছে না নির্বাচকদের ঘুম, বিধ্বংসী সেঞ্চুরিতে ঝাঁকুনি দিলেন সরফরাজ!

ঈশানের এই দুর্ধর্ষ ব্যাটিংয়ের দৌলতে ঝাড়খণ্ড ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৯ রান করেছিল। ঈশান ছাড়া বিরাট সিং ১৪ বলে ২০ রান করেন। পাশাপাশি রবিন মিনজ় করেন ১৮ বলে ২৮ রান। এমনকী, অনুকুল রয় ১৮ বলে করেছেন ২৭ রান। জবাবে সৌরাষ্ট্র মাত্র ১২৫ রানেই অলআউট হয়ে যায়। ঝাড়খণ্ড শেষপর্যন্ত ৮৪ রানে জয়লাভ করে।

Abhishek Sharma: ব্যাটিং তো নয়, যেন সিংহ গর্জন! মাত্র ১৮ বলে তাণ্ডব চালালেন অভিষেক

ত্রিপুরার বিরুদ্ধে হাঁকিয়েছিলেন শতরান

ইতিপূর্বে, ঝাড়খণ্ডের হয়ে ঈশান কিষান দুর্দান্ত একটি শতরান করেছিলেন। ত্রিপুরার বিরুদ্ধে তিনি ৫০ বলে ১১৩ রান করেছিলেন। এই ইনিংসে তাঁর ব্যাট থেকে ১০ চার ছাড়াও ৮ ছক্কা দেখতে পাওয়া গিয়েছিল। এই ম্য়াচে ত্রিপুরা প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান তুলেছিল। এর জবাবে ঝাড়খণ্ড ১৭.৩ ওভারে ২ উইকেটে ১৮৫ রান করে এবং ম্যাচটা নিজেদের পকেটে পুরে নেয়।

Ishan Kishan Syed Mushtaq Ali Trophy