Ishan Kishan Record: দ্রুততম অর্ধশতরান হাঁকিয়ে 'ইতিহাস' ঈশানের, ছাল-চামড়া তুলে নিলেন কিউয়িদের

India vs New Zealand 2nd T20I: শুক্রবার (২৩ জানুয়ারি) নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্য়াচ খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে জয়লাভ করে।

India vs New Zealand 2nd T20I: শুক্রবার (২৩ জানুয়ারি) নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্য়াচ খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে জয়লাভ করে।

author-image
Koushik Biswas
New Update
Ishan Kishan (1)

ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান

India vs New Zealand: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আপাতত ৫ ম্য়াচের টি-২০ সিরিজ চলছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি ২৩ জানুয়ারি রায়পুরে আয়োজন করা হয়েছিল। নিউজিল্য়ান্ড প্রথমে ব্যাট করতে নেমে ২০৮ রান করেছিল। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া (Indian Cricket Team) এই ম্য়াচে ৭ উইকেটে জয়লাভ করেছে।

Advertisment

আরও পড়ুন:

IND vs NZ 2nd T20I Highlights: ঈশান কোনে উঠল ঝড়, অবশেষে ভারতের আকাশে সূর্যোদয়!

তবে বলতে কোনও বাধা নেই, শুরুটা ভারতীয় ক্রিকেট দল বেশ খারাপই করেছিল। ভারতের হয়ে ওপেন করতে নামেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। কিন্তু, দুজনেই ফ্লপ হয়ে যান। এরপর ঈশান কিষান (Ishan Kishan) ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালালেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস কায়েম করলেন।

আরও পড়ুন:

IND vs NZ 2nd T20I Weather Update: বৃষ্টিতে ভেস্তে যাবে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে? এখনই জেনে নিন ওয়েদার রিপোর্ট

ব্যাট হাতে ধামাকা ঈশানের

এই ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন ঈশান কিষান। এরপর তিনি মাঠ থেকে বেরিয়ে যান। যদিও পরবর্তীকালে তিনি ব্যাট করতে নামেন। আর শুধু ব্যাট করলেন বললে হয়ত কিছুটা ভুল হবে। কিউয়ি বোলারদের কার্যত ছাল-চামড়া তুলে দিলেন তিনি। দুর্দান্ত একটি হাফসেঞ্চুরি হাঁকিয়ে তিনি টিম ইন্ডিয়ার জন্য় জয়ের ভিত মজবুত করে দেন।

আরও পড়ুন:

IND vs NZ 1st T20I Highlights: জয় দিয়ে শুরু মিশন বিশ্বকাপের 'কাউন্টডাউন', ভারতের সামনে দুরমুশ নিউজিল্যান্ড

এই ম্য়াচে ঈশান যখন ব্যাট করতে নামেন, তখন টিম ইন্ডিয়া ৬ রানের মধ্যে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর ঈশান মাত্র ২১ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন। আর সেইসঙ্গে ঈশান নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরি হাঁকালেন। এই তালিকায় তিনি অভিষেক শর্মার রেকর্ড ভেঙে দেন। গত ম্য়াচেই অভিষেক ২২ বলে হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

আরও পড়ুন:

IND vs NZ 1st T20I: প্রথম টি-২০ ম্য়াচের আগেই বড় ঘোষণা সূর্যকুমার যাদবের, শুনে হতবাক ভারতীয় সমর্থকরা

এই ম্য়াচে ঈশান কিষান অল্পের জন্য নিজের তুফানি শতরান মিস করেন। শেষপর্যন্ত ৩২ বলে ৭৬ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরলেন। ঈশান তাঁর এই ইনিংসকে ১১ চার এবং ৪ ছক্কা দিয়ে সাজিয়েছেন। সেইসঙ্গে তিনি ২৩৭.৫০ স্ট্রাইক রেটে ব্যাট করলেন। এই ম্য়াচে ভারতকে জেতানোর নেপথ্যে ঈশান গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। সেকারণে তাঁর হাতেই ম্য়াচ সেরার পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

India vs New Zealand Indian Cricket Team Ishan Kishan