Ishan Kishan Injury Update: মারাত্মক টেনশনে টিম ইন্ডিয়া! চোটে কাহিল এই বিধ্বংসী ব্যাটার

IND vs NAM: চলতি টি-২০ বিশ্বকাপের ১৮ নম্বর ম্য়াচে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। ইতিপূর্বে, আমেরিকার বিরুদ্ধে ২৯ রানে জয়লাভ করেছিল টিম ইন্ডিয়া।

IND vs NAM: চলতি টি-২০ বিশ্বকাপের ১৮ নম্বর ম্য়াচে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। ইতিপূর্বে, আমেরিকার বিরুদ্ধে ২৯ রানে জয়লাভ করেছিল টিম ইন্ডিয়া।

author-image
Koushik Biswas
New Update
Indian cricket Team (64)

নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে চোট পেলেন ঈশান কিষান

ICC T20I World Cup 2026: ২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপ আজ ষষ্ঠদিনে পা রেখেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনের তৃতীয় ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। এই ম্য়াচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজন করা হবে। তবে এই ম্য়াচ শুরু হওয়ার ঠিক আগেই একটি দুঃসংবাদ ভারতীয় ক্রিকেট শিবিরে কার্যত সুনামি ঢেউয়ের মতো আছড়ে পড়েছে। টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান (Ishan Kishan) অনুশীলন করার সময় মারাত্মক চোট পেয়েছেন। নেট প্র্যাকটিসের সময় জসপ্রীত বুমরাহের বল খেলতে গিয়ে চোট পান ঈশান। তবে এই চোট ঠিক কতখানি গুরুতর, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। 

Advertisment

আরও পড়ুন:

IND vs NAM: সামনে ভারতের সিংহবাহিনী, আদৌ চোখে চোখ রেখে লড়তে পারবে নামিবিয়া?

চোটে কাহিল ঈশান কিষান!

আসলে নামিবিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্য়াচ খেলতে নামার আগে টিম ইন্ডিয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলন করছিল। নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন ঈশান কিষান। এমন সময় জসপ্রীত বুমরাহের একটি আগুন ডেলিভারি ঈশানের বাঁ পায়ের আঙুলে এসে লাগে। চোট লাগার পর ঝাড়খণ্ডের এই ব্যাটার যন্ত্রণায় কাতরে ওঠেন। ব্যাট ছেড়ে তিনি মাঠেই লুটিয়ে পড়েন। এরপর দ্রুত মাঠের মধ্যে ফিজ়িও দৌড়ে আসেন। তিনি ওই চোট পর্যবেক্ষণের পর পেইন রিলিফ স্প্রে লাগান। কিছুক্ষণ বিশ্রামের পর ঈশান ফের ৫ মিনিট ব্যাটিং করেন। শেষপর্যন্ত সবকিছু ঠিকঠাক হয়ে যায়।

Advertisment

আরও পড়ুন:

T20 World Cup Today Match Schedule: আজ কোন দলের বিরুদ্ধে কারা খেলতে নামছে, দেখে নিন এখনই

ফিট হয়ে গিয়েছেন অভিষেক শর্মা

তবে টিম ইন্ডিয়া সমর্থকদের জন্য় সুখবর হল, অভিষেক শর্মা বর্তমানে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। এমনকী, হাসপাতাল থেকেও তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অভিষেক। পেট খারাপ হওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। কিন্তু, এবার তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। সংবাদমাধ্যমকে তিলক বর্মা জানিয়েছেন, অভিষেককে বুধবার হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে। তবে নামিবিয়ার বিরুদ্ধে তিনি খেলতে নামবেন কি না, সেই ব্য়াপারে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

আরও পড়ুন:

T20 World Cup 2026 India vs Namibia: ভারতীয় শিবিরে চরম 'দুঃসংবাদ', এখনও অসুস্থ দলের তারকা ব্যাটার! অনিশ্চিত নামিবিয়া ম্য়াচ

২০২৬ টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার স্কোয়াড

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, ঈশান কিষান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রিঙ্কু সিং, মহম্মদ সিরাজ।

Ishan Kishan Indian Cricket Team ICC T20I World Cup 2026