Ishan Kishan Sixes: ৬,৬,৬,৬,৬,৬,৬... বিধ্বংসী ব্যাটিংয়ে ঝড় তুললেন ঈশান! মাত্র ২০ বলে হাঁকালেন হাফসেঞ্চুরি

IND vs SA Warm Up Match: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আপাতত ওয়ার্ম আপ ম্য়াচ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ভারত ৫ উইকেট হারিয়ে ২৪০ রান করেছে।

IND vs SA Warm Up Match: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আপাতত ওয়ার্ম আপ ম্য়াচ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ভারত ৫ উইকেট হারিয়ে ২৪০ রান করেছে।

author-image
Koushik Biswas
New Update
Ishan Kishan (2)

বিশ্বকাপের আগে অনুশীূলন ম্য়াচে ব্যাটিং ধামাকা ঈশান কিষানের

IND vs SA: ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ঈশান কিষান (Ishan Kishan) ব্যাট হাতে কার্যত আগুন জ্বালালেন। আর সেইসঙ্গে মনোরঞ্জন করলেন ভারতীয় ক্রিকেট সমর্থকদের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আপাতত বিশ্বকাপের (ICC T20I World Cup 2026) ওয়ার্ম আপ ম্য়াচ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। নির্ধারিত ২০ ওভারে ভারত ৫ উইকেট হারিয়ে ২৪০ রান করেছে। এই ম্য়াচে ধামাকাদার ব্যাটিং করলেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান। অভিষেক শর্মার সঙ্গে তিনি ইনিংস ওপেন করতে নামেন। আর ক্রিজে আসতে না আসতেই কার্যত চার-ছক্কার বন্যা বইয়ে দিলেন। ভারতের এই উইকেটকিপার-ব্যাটার মাত্র ২০ বলে নিজের জ্বালাময়ী অর্ধশতরান পূরণ করলেন।

Advertisment

আরও পড়ুন:

IND U19 vs AFG U19 LIVE Score: আগুন শতরান অ্যারন জর্জের, বিশ্বকাপ ফাইনালে উঠল টিম ইন্ডিয়া

বিধ্বংসী হাফসেঞ্চুরি হাঁকালেন ঈশান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঈশান নজরকাড়া ব্য়াটিং পারফরম্য়ান্স করেছিলেন। সেই পুরস্কারই যেন এবার পেলেন তিনি। ওয়ার্ম আপ ম্য়াচে অভিষেক শর্মার সঙ্গে তাঁকে ইনিংস ওপেন করার সুযোগ দেওয়া হয়। এই সুযোগের সদ্ব্যবহার করতে ঈশান একেবারে ভুল করলেন না। মাত্র ২০ বলে তিনি ৫৩ রান করে বুঝিয়ে দেন, টিম ম্য়ানেজমেন্টের সিদ্ধান্তে কোনও ভুল ছিল না।

আরও পড়ুন:

Aaron George Century: বাবা হতে চেয়েছিলেন ক্রিকেটার, স্বপ্নপূরণ করল ছেলে! অ্যারনের শতরানে ইতিহাস ভারতের

এই ম্য়াচে ঈশানকে ব্যাট হাতে যথেষ্ট ছন্দে দেখতে পাওয়া গেল। তিনি দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ নিয়ে কার্যত ছেলেখেলা করলেন। রিটায়ার্ড আউট হওয়ার আগে ভারতের এই উইকেটকিপার-ব্যাটার ২০ বলে ২৬৫-র স্ট্রাইক রেটে মোট ৫৩ রান করেন। এই ইনিংসে তিনি মাত্র ২ চার এবং ৭ ছক্কা হাঁকিয়েছেন।

আরও পড়ুন:

Vaibhav Suryavanshi Half Century: মাঠ জুড়ে চার-ছক্কার বন্যা, আফগান বোলারদের নিয়ে ছিনিমিনি খেললেন বৈভব

নোর্খিয়ার ওভারে নিলেন ২৯ রান

এনরিক নোর্খিয়ার প্রথম ওভারেই ঈশান কিষান এবং অভিষেক শর্মা চার-ছক্কার বন্যা বইয়ে দেন। ওভারের প্রথম বলটাই অভিষেক স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে পৌঁছে দেন। এরপর দ্বিতীয় বলে ১ রান নিয়ে ঈশানকে স্ট্রাইক দিয়ে দেন। তৃতীয় এবং চতুর্থ বলে ঈশান লাগাতার ওভার বাউন্ডারি হাঁকালেন। পঞ্চম ডেলিভারিতে ঈশানের ব্যাট থেকে চার বেরিয়ে আসে। আর শেষ বলটায় আরও একবার বিশাল ছক্কা হাঁকালেন তিনি। আর এভাবেই এনরিক নোর্খিয়ার এক ওভারে মোট ২৯ রান খরচ হয়ে যায়।

Indian Cricket Team Ishan Kishan ICC T20I World Cup 2026 IND vs SA