১০ ম্য়াচে ৫১৭ রান... তাও সুযোগ পেলেন না ২০২৬ টি-২০ বিশ্বকাপে! ভারতীয় ক্রিকেট দলে ব্রাত্য এই চ্যাম্পিয়ন অধিনায়ক

Ishan Kishan T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপের আগে হাতে আর খুব বেশি সময় বাকি নেই। আর এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলে ইশান কিষানের কামব্যাক যে কার্যত অনিশ্চিত, তা বলা যেতেই পারে।

Ishan Kishan T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপের আগে হাতে আর খুব বেশি সময় বাকি নেই। আর এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলে ইশান কিষানের কামব্যাক যে কার্যত অনিশ্চিত, তা বলা যেতেই পারে।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Ishan Kishan

টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটার

Ishan Kishan: ২০২৫ সৈয়দ মুস্তাক আলি ট্রফি (Syed Mushtaq Ali Trophy) ইশান কিষানের কাছে স্বপ্নের তুলনায় কোনও অংশে কম ছিল না। ১০ ম্যাচে তিনি মোট ৫১৭ রান করেছেন। ব্যাটিং গড় ৫০-এরও বেশি। এমন বিধ্বংসী পারফরম্য়ান্সের পরও আগামী ফেব্রুয়ারি মাস থেকে আয়োজিত ২০২৬ টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে ঠাঁই মেলেনি। যদিও বিশ্বকাপ দলে সুযোগ পেলেন কী পেলেন না, তা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই ইশানের। তিনি শুধুমাত্র নিজের পারফরম্য়ান্সের উপরেই ফোকাস করতে চান।

Advertisment

Ishan Kishan: ফের গর্জে উঠল ঈশানের ব্যাট, আর কতদিন মুখ ফেরাবেন নির্বাচকরা?

SMAT জয়ের পর ইশান কিষানের চাঞ্চল্যকর বিবৃতি

২০২৩ সালের নভেম্বর মাসের পর থেকে ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) আর সুযোগ পাননি ইশান কিষান। শৃঙ্খলা বিরুদ্ধ কাজকর্মের কারণে তৎকালীন হেড কোচ এবং নির্বাচকরা তাঁকে ড্রপ করে দেন। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঝাড়খণ্ডকে চ্যাম্পিয়ন করার পর একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তিনি। ভারতীয় ক্রিকেট দলে সুযোগ না পাওয়ার ব্যাপারে বললেন, 'আমাকে যখন ভারতীয় ক্রিকেট দলের জন্য নির্বাচন করা হয় না, তখন সত্যিই খুব খারাপ লাগে। কারণ আমি সেইসময় যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করছিলাম। তখন আমি নিজেই নিজেকে বোঝাতে থাকি, যদি এবারও না আমাকে দলে নেয়, তাহলে আরও ভাল পারফরম্য়ান্স করতে হবে। হয়ত আমাকে আমার দলকে জেতাতে হবে। আমাদের সবাইকে একসঙ্গে ভাল পারফরম্য়ান্স করতে হবে।'

Ishan Kishan Comeback: একেই বলে কপাল! সুযোগ এলেও টিম ইন্ডিয়ায় কামব্যাক হল না ঈশানের, কারণটা জানেন?

টি-২০ বিশ্বকাপের আগে হাতে আর খুব বেশি সময় বাকি নেই। আর এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলে ইশান কিষানের কামব্যাক যে কার্যত অনিশ্চিত, তা বলা যেতেই পারে। কারণ ভারতীয় ক্রিকেট দলে তাঁকে ফিট করার জন্য কম্বিনেশন বদল করতে হবে। এই ব্যাপারে তিনি বললেন, 'আমি খুব ভাল করেই জানি যে আপনারা অনেক সময়ই এই ব্যাপারটা নিয়ে চিন্তা-ভাবনা করেন। আমি যখন নিজের নামটা দেখতে পেতাম না, তখন সত্যিই খুব খারাপ লাগত। এখন আর তেমনটা আমি আর ভাবি না। আমার আর কোনও প্রত্যাশা নেই। আমার কাজ শুধুমাত্র পারফরম্য়ান্স করা।'

Ishan Kishan in IPL Closing Ceremony: ঈশান কিষান নাকি? নাচে-গানে মাতালেন সমাপনী অনুষ্ঠান

ইশান কিষানের বর্তমান পারফরম্য়ান্স

প্রায় ২ বছর ভারতীয় ক্রিকেট দলের বাইরে থাকলেও, সেই আঁচ ইশান কিষান নিজের পারফরম্য়ান্সে পড়তে দেননি। ২০২৫ সালের ১৮ ডিসেম্বর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঝাড়খণ্ডকে তিনি চ্যাম্পিয়ন করেন। ফাইনাল ম্য়াচে খেলেন অধিনায়কোচিত ইনিংস। এই টুর্নামেন্টে ১০ ম্য়াচে তিনি ৫১.৪৪ গড়ে মোট ৫১৭ রান করেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৯৭.৩৩। ইশানের ব্যাট থেকে দুটো করে সেঞ্চুরি এবং হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে। SMAT-য়ে তিনি মোট ৩৩ ছক্কা হাঁকিয়েছেন। এমন দাপুটে পারফরম্য়ান্সের পরও আসন্ন টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে তাঁকে ইগনোর করা হয়েছে। সেকারণে সমর্থকরা যারপরনাই হতাশ।

Indian Cricket Team Ishan Kishan Syed Mushtaq Ali Trophy