ISL 202৫-26: 'মোহন বেগান - ইস্ট বেগান...', বাংলার ২ ফুটবল ক্লাবের নাম উচ্চারণেই হোঁচট কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর!

ISL 2025-26: দীর্ঘ জটিলতা কাটিয়ে শেষপর্যন্ত ২০২৫-২৬ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে চলেছে। গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য এই ঘোষণাটি করেন।

ISL 2025-26: দীর্ঘ জটিলতা কাটিয়ে শেষপর্যন্ত ২০২৫-২৬ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে চলেছে। গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য এই ঘোষণাটি করেন।

author-image
Koushik Biswas
New Update
Mansukh Mandaviya

ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে নিয়ে মন্তব্য করে বিপাকে মনসুখ মান্ডব্য

ISL 2025-26: দীর্ঘ জটিলতা কাটিয়ে শেষপর্যন্ত ২০২৫-২৬ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে চলেছে। গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya) এই ঘোষণাটি করেন। তিনি জানিয়েছেন, এবারের টুর্নামেন্টে ১৪ দলই অংশগ্রহণ করবে। এই ঘোষণার পর গোটা দেশজুড়ে উচ্ছ্বাসের জোয়ার বইতে শুরু করেছে। তবে কিছুটা হলেও মুখ ভার হয়েছে মোহনবাগান (Mohun Bagan) এবং ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের। হওয়ারই কথা! বাংলার শতাব্দী প্রাচীন একটা ক্লাবের নাম উচ্চারণে হোঁচট খেয়েছেন খোদ দেশের ক্রীড়ামন্ত্রী। কী হয়েছে বিষয়টি, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisment

আরও পড়ুন:

Mohun Bagan Super Giant: মোহনবাগান এখন অতীত, এবার কোন দলে যোগ দিচ্ছেন হোসে মলিনা?

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০২৫-২৬ মরশুমের আইএসএল টুর্নামেন্ট। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য এই ঘোষণাটি করেন। তবে এই ঘোষণা করার সময় তিনি উল্লেখ করছিলেন, কোন কোন দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছেন। সেইসময় ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের নাম উচ্চারণ করতে গিয়ে রীতিমতো হোঁচট খান তিনি। প্রথমে তো মোহনবাগানকে তিনি 'মোহন-বেগান' বলে উল্লেখ করেন। এটা সেই মোহনবাগান ক্লাব যারা ১৯১১ সালে ব্রিটিশদের হারিয়ে আইএফএ শিল্ড জয় করেছিল। প্রাক স্বাধীনতা অধ্যায়ে এটা যে সংগ্রামের থেকে কোনও অংশে কম ছিল না, আজ আর আলাদা করে বলার দরকার পড়ে না।

আরও পড়ুন:

East Bengal Win: ইস্টবেঙ্গল যেন অশ্বমেধের ঘোড়া, IWL-য়ে আগুন জ্বালালেন মশাল গার্লস

তাও না হয়, হিন্দি বলয়ের ভাষা হিসেবে তিনি বাগানকে 'বেগান' বলেছেন, তা মেনে নেওয়া যায়। কিন্তু, তা বলে ইস্ট-বেগান? এই কথায় রীতিমতো আপত্তি তুলেছেন লাল-হলুদ সমর্থকরা। মোহনবাগানের তুলনায় ইস্টবেঙ্গল ক্লাবের জন্ম কিছু সময় পরে হলেও, ভারতীয় ফুটবল ইতিহাসে এই ক্লাবের গুরুত্ব অপরিসীম। ১০০ বছরের বেশি সময় ধরে এই ক্লাবের ঐতিহ্য বাংলা তথা ভারতের ফুটবলকে সমৃদ্ধ করেছে। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ডার্বিকে এশিয়া মহাদেশের অন্যতম সেরা ডার্বি দ্বৈরথ হিসেবে চিহ্নিত করা হয়। আর সেই ক্লাবের নাম উচ্চারণ করতে গিয়ে ভুল করলেন ক্রীড়ামন্ত্রী? যদিও পরক্ষণেই মাণ্ডব্য তাঁর ভুল শুধরে নেন। কিন্তু, ততক্ষণে যা 'অপমান' হওয়ার হয়ে গিয়েছে!

আরও পড়ুন:

Sergio Lobera Mohun Bagan: 'মোহনবাগান শীর্ষে থাকারই যোগ্য...', দায়িত্ব নিয়েই 'হুঙ্কার' লোবেরার

দেখে নিন সেই ভিডিও:

কেউ কেউ বলছেন, এই ভুল একেবারেই অনিচ্ছাকৃত। তবে দলের সিংহভাগ সমর্থকই বিষয়টা মেনে নিতে পারেননি। তাঁদের বক্তব্য, একটা সময় এই বাংলা ছিল ফুটবলের মক্কা। সেই বাংলারই দুটো ফুটবল ক্লাবের নাম দেশের ক্রীড়ামন্ত্রী কীভাবে ভুল বলতে পারেন? এটা অত্যন্ত লজ্জার একটা বিষয়। এই দুটো ফুটবল ক্লাব গোটা দেশে রাজত্ব করেছে। রয়েছে শতাব্দীপ্রাচীন ইতিহাস। একাধিক কিংবদন্তী ফুটবলার এই দুটো ক্লাব থেকে উঠে এসেছেন। সমর্থকদের দাবি, আরও কিছুটা সর্তকতা অবলম্বন করলেই এড়ানো যেত এই অনিচ্ছাকৃত ভুল। একজন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর থেকে বাংলা তো এটুকু অন্তত আশা করতেই পারে।

East Bengal Mohun Bagan ISL 2025-26 Mansukh Mandaviya