/indian-express-bangla/media/media_files/2026/01/12/bhaichug-bhutia-2026-01-12-15-49-53.jpg)
ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া
ISL 2025-26: হাতে আর খুব বেশি সময় বাকি নেই। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৫-২৬ মরশুমের আইএসএল টুর্নামেন্ট। দীর্ঘ টানাপোড়েনের পর এই টুর্নামেন্ট যে শেষপর্যন্ত শুরু হতে চলেছে, এটাই ভারতীয় ফুটবলে একটা স্বস্তির হাওয়া বয়ে এনেছে। কয়েকদিন আগে একটি সাংবাদিক বৈঠক করে এই আইএসএল টুর্নামেন্ট উদ্বোধনের কথা ঘোষণা করেন। এই সাংবাদিক বৈঠকে বাংলার ২ শতাব্দীপ্রাচীন ফুটবল ক্লাব মোহনবাগান (Mohun Bagan) এবং ইস্টবেঙ্গলের (East Bengal) নাম উচ্চারণ করতে গিয়ে হোঁচট খান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। বিষয়টা নিয়ে ইতিমধ্যে তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি। অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)।
আরও পড়ুন:
একথা বললেন বাইচুং
রবিবার (১১ জানুয়ারি) ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে একটি বইপ্রকাশ অনুষ্ঠানে এসেছিলেন বাইচুং। সেখানে তাঁকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। উত্তর দেওয়ার আগে বাইচুং খানিক মুচকি হেসে বলেন, 'ব্যাপারটা অত্যন্ত দূর্ভাগ্যজনক একটি ঘটনা। এগুলো এক একটা বাংলার আইকনিক ফুটবল ক্লাব। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান - এগুলো শুধুমাত্র এক একটা ফুটবল ক্লাব নয়। দেশের স্বাধীনতা সংগ্রামেও এই ক্লাবগুলোর যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ক্লাবগুলো শতাব্দীপ্রাচীন। ফলে এমন ঘটনাকে আমি দূর্ভাগ্যজনকই বলব।'
আরও পড়ুন:
ISL 2026: অন্ধকার শেষে আলোর দেখা! কবে থেকে আইএসএল শুরুর সম্ভাবনা? সামনে এল ব্রেকিং আপডেট
কী নিয়ে বিতর্কের সূত্রপাত?
২০২৫-২৬ মরশুমের আইএসএল টুর্নামেন্টে দল ঘোষণার সময় মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ক্লাবের নাম ঘোষণা করতে গিয়ে হোঁচট খেয়েছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য। প্রথমে তো মোহনবাগানকে তিনি 'মোহন-বেগান' বলে উল্লেখ করেন। এটা সেই মোহনবাগান ক্লাব যারা ১৯১১ সালে ব্রিটিশদের হারিয়ে আইএফএ শিল্ড জয় করেছিল। প্রাক স্বাধীনতা অধ্যায়ে এটা যে সংগ্রামের থেকে কোনও অংশে কম ছিল না, আজ আর আলাদা করে বলার দরকার পড়ে না।
আরও পড়ুন:
Mohun Bagan vs East Bengal: প্রিয় ফুটবল ক্লাবের 'ভুলভাল' নাম! অপমানের যোগ্য জবাব দিলেন মেহতাব
তাও না হয়, হিন্দি বলয়ের ভাষা হিসেবে তিনি বাগানকে 'বেগান' বলেছেন, তা মেনে নেওয়া যায়। কিন্তু, তা বলে ইস্ট-বেগান? এই কথায় রীতিমতো আপত্তি তুলেছেন লাল-হলুদ সমর্থকরা। মোহনবাগানের তুলনায় ইস্টবেঙ্গল ক্লাবের জন্ম কিছু সময় পরে হলেও, ভারতীয় ফুটবল ইতিহাসে এই ক্লাবের গুরুত্ব অপরিসীম। ১০০ বছরের বেশি সময় ধরে এই ক্লাবের ঐতিহ্য বাংলা তথা ভারতের ফুটবলকে সমৃদ্ধ করেছে। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ডার্বিকে এশিয়া মহাদেশের অন্যতম সেরা ডার্বি দ্বৈরথ হিসেবে চিহ্নিত করা হয়। আর সেই ক্লাবের নাম উচ্চারণ করতে গিয়ে ভুল করলেন ক্রীড়ামন্ত্রী? যদিও পরক্ষণেই মাণ্ডব্য তাঁর ভুল শুধরে নেন। কিন্তু, ততক্ষণে যা 'অপমান' হওয়ার হয়ে গিয়েছে!


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us