/indian-express-bangla/media/media_files/2026/03/03/isl-2025-26-points-table-2026-03-03-21-34-59.jpg)
আইএসএল পয়েন্টস টেবিলে কলকাতার তিন ফুটবল প্রধান, কে কোথায় দাঁড়িয়ে
ISL 2025-26: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হয়েছে ২০২৫-২৬ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ। একটা সময় এই টুর্নামেন্ট আদৌ আয়োজন করা হবে কি না, সেই ব্যাপারে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে এবার বেশ মসৃণ পথেই টুর্নামেন্ট এগোতে শুরু করেছে। এবারের এই টুর্নামেন্টে কলকাতার তিন ফুটবল প্রধান ক্লাবই খেলতে নেমেছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডান। আপাতত তিনটে করে ম্য়াচ খেলার পর কোন দল কোথায় দাঁড়িয়ে রয়েছে, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
আরও পড়ুন:
মোহনবাগান
এবারের টুর্নামেন্টে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) এখনও পর্যন্ত তিনটে ম্য়াচ খেলছে। আর তিনটে ম্য়াচেই জয়লাভ করেছে সবুজ-মেরুন ব্রিগেড। প্রথম ম্যাচ (১৪ ফেব্রুয়ারি) তারা কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে ২-০ গোলে জয়লাভ করে। এরপর দ্বিতীয় ম্য়াচে (২৩ ফেব্রুয়ারি) তারা মুখোমুখি হয় চেন্নাইন এফসি-র বিরুদ্ধে। এই ম্য়াচেও মেরিনার্সরা ২-০ গোলে জয়লাভ করেছে। আর গত ম্য়াচে তারা খেলতে নেমেছিল মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। গত ২৮ ফেব্রুয়ারি আয়োজিত কলকাতা ময়দানের এই মিনি ডার্বিতে তারা ৫-১ গোলে জয়লাভ করেছে। গত তিন ম্য়াচ থেকে মোহনবাগান এখনও পর্যন্ত মোট ৯ পয়েন্ট সংগ্রহ করেছে। আর সেকারণেই তারা আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।
আরও পড়ুন:
MBSG vs CFC ISL 2025-26 Highlights: বেলাইন চেন্নাই এক্সপ্রেস, দিমি-জেমির গোলে ফুল ফুটল বাগানে
ইস্টবেঙ্গল
এবার আসা যাক ইস্টবেঙ্গলের (East Bengal FC) কথায়। এই পয়েন্ট তালিকায় লাল-হলুদ ব্রিগেড শুরুটা বেশ ভালোই করেছিল। কিন্তু, গত ম্য়াচে পরাজয়ের কারণে তারা কিছুটা হলেও পিছিয়ে পড়েছে। গত ১৬ ফেব্রুয়ারি আয়োজিত প্রথম ম্য়াচে তারা নর্থ-ইস্ট ইউনাইটেডকে তারা ৩-০ গোলে পরাস্ত করেছিল। এরপর ২১ ফেব্রুয়ারি দিল্লি এসসি-কেও তারা ৪-১ গোলে পরাস্ত করে। কিন্তু, গত ২৭ ফেব্রুয়ারি জামশেদপুর এফসি-র বিরুদ্ধে তারা ১-২ গোলে পরাস্ত হয়। সেকারণে তিন ম্য়াচ থেকে ইস্টবেঙ্গল মোট ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। আর পয়েন্ট তালিকায় রয়েছে পাঁচ নম্বরে।
আরও পড়ুন:
East Bengal vs NorthEast United Highlights: জয় দিয়ে ISL অভিযান শুরু ইস্টবেঙ্গলের, জোড়া গোল ইজেজারির
মহমেডান
সবশেষে আসা যাক, মহমেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan Sporting Club) কথায়। কারণ পয়েন্ট টেবিলেও তারা সকলের নীচেই দাঁড়িয়ে রয়েছে। তিনটে ম্য়াচের মধ্যে তারা একটাতেও জিততে পারেনি। পাশাপাশি, ইতিমধ্যে ৭ গোল হজম করে বসে রয়েছে। সেকারণে পয়েন্টের খাতাও তারা এখনও পর্যন্ত খুলতে পারেনি। তবে এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে। বিগত কয়েকমাস মহমেডান স্পোর্টিং ক্লাব আর্থিক অনটন এবং নির্বাসনের মধ্যে দিয়ে এগিয়েছে। শুধুমাত্র ভারতীয় ফুটবলারদের নিয়ে এই মরশুমে লড়াই করছে তারা। ফলে, শক্তির বিচারে তারা যে অনেকটাই পিছিয়ে রয়েছে, তা বলাই বাহুল্য। আগামী ম্য়াচে তারা বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে। চতুর্থ ম্য়াচে তারা জয় ছিনিয়ে আনতে পারে কি না, সেটাই আপাতত দেখার।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us