ISL 2025-26 Big Update: আদৌ হবে আইএসএল টুর্নামেন্ট? সামনে এল বিশাল আপডেট

Indian Super League Future: ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ যে আপাতত অনিশ্চিত, তা বলা যেতেই পারে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ করতে পারে। কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সমর্থকদের মধ্যে।

Indian Super League Future: ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ যে আপাতত অনিশ্চিত, তা বলা যেতেই পারে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ করতে পারে। কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সমর্থকদের মধ্যে।

author-image
Koushik Biswas
New Update
ISL News

আইএসএল নিয়ে এবার বড় খবর

Indian Super League (ISL): কোন পথে পা বাড়াচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ? আপাতত এই একটা প্রশ্নেই তোলপাড় গোটা দেশ। অবশেষে ভারতীয় ফুটবলের এই অচলায়তন কাটাতে আসরে নামল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। গত শুক্রবার (২১ নভেম্বর) এই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে দেশের সর্বোচ্চ আদালতে (Supreme Court) একটি শুনানি হয়। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, গোটা বিষয়টার উপরই কেন্দ্রীয় সরকার কড়া নজর রাখছে। ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ইন্ডিয়ান সুপার লিগ হবেই। এই ব্যাপারে কোনও দ্বিমত থাকতে পারে না। সপ্তাহ দুয়েকের মধ্যেই গোটা বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে যাবে।

Advertisment

East Bengal FC News: চরম অন্ধকারে ISL ভবিষ্যৎ, বুক ফাটছে ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলারের!

এখনও অনিশ্চিত ISL ভবিষ্যৎ

একথা অনস্বীকার্য, আইএসএল টুর্নামেন্ট না হলে ভারতীয় ফুটবল আরও অন্ধকারে ডুবে যাবে। এখনই ভারতীয় ফুটবল নিয়ে কোনও সংস্থা আগ্রহ প্রকাশ করছেন না। এমনকী, এই টুর্নামেন্ট আয়োজনের জন্য কোনও সংস্থাই দরপত্র জমা দেয়নি। বিড করেনি এফএসডিএল-ও। এরপর দেশের ফুটবল সমর্থকরা হা-হুতাশ শুরু করে দিয়েছিলেন। সকলের মুখে একটাই প্রশ্ন বারংবার ঘুরছিল। তবে কি অজানা এক অন্ধকারে ডুবতে বসেছে ভারতীয় ফুটবল? আদৌ কখনও কাটবে এই আইএসএল জট? সেই অন্ধকারে কেন্দ্রীয় সরকারের আশ্বাস যে কিছুটা হলেও আশার আলো জ্বালিয়েছে, তা বলা যেতেই পারে।

Advertisment

Mohun Bagan Super Giant: বন্ধ মোহনবাগানের অনুশীলন, ISL না হলে সরে যাবে সুপার জায়ান্ট?

কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানালেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। গোটা বিষয়টা নিয়ে তারাও যথেষ্ট চিন্তিত। বিচারপতি পি এস নরসিমা ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চকে জানিয়ে দেওয়া হয়েছে, যে কোনও মূল্যে যেন আইএসএল টুর্নামেন্ট হয়, এটাই আপাতত কাম্য। ফুটবলারদের পাশাপাশি ক্লাবগুলো যাতে কোনও সমস্যায় না পড়ে, সেইদিকটা অবশ্যই নজরে রাখতে হবে। সেক্ষেত্রে যদি প্রয়োজন হয়, তাহলে কেন্দ্রীয় সরকার এই ব্য়াপারে হস্তক্ষেপ করবে।

Fikru Tefera ISL First Goal: এটিকে-র প্রাণভ্রমরা, ISL-য়ে করেছিলেন প্রথম গোল! মনে আছে এই ফুটবলারের কথা?

বন্ধ রাখা হয়েছে অনুশীলন

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গোটা বিষয়টা ফিফার নিয়ম মেনে আয়োজন করা হবে। নাহলে আবারও নেমে আসতে পারে নির্বাসনের খাঁড়া। এই পরিস্থিতিতে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে যে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেটা কিছুটা হলেও কাটল। এই অনিশ্চয়তার কারণেই দেশের বেশ কয়েকটি ফুটবল ক্লাব ইতিমধ্যে অনুশীলন বন্ধ করে দিয়েছে। সেই তালিকায় নাম রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টেরও। চলতি সুপার কাপের পর ইস্টবেঙ্গল কী করবে, সেই ব্যাপারটাও এখনও পর্যন্ত পরিষ্কার নয়। এই পরিস্থিতিতে যদি আগামী ২ সপ্তাহের মধ্যে আইএসএল নিয়ে কিছু একটা হেস্ত-নেস্ত হয়ে যায়, তাহলে ভারতীয় ফুটবল কার্যত হাতে চাঁদ পাবে।

supreme court Indian Super League (ISL)