ISL 2026: অন্ধকার শেষে আলোর দেখা! কবে থেকে আইএসএল শুরুর সম্ভাবনা? সামনে এল ব্রেকিং আপডেট

ISL 2026: সম্প্রতি ISL-এর ১৪টি ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে ফেডারেশন এই দীর্ঘমেয়াদি রোডম্যাপ তুলে ধরেছে। লক্ষ্য একটাই যত দ্রুত সম্ভব লিগ শুরু করা এবং সুপ্রিম কোর্ট নির্দেশিত নতুন সংবিধানের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা।

ISL 2026: সম্প্রতি ISL-এর ১৪টি ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে ফেডারেশন এই দীর্ঘমেয়াদি রোডম্যাপ তুলে ধরেছে। লক্ষ্য একটাই যত দ্রুত সম্ভব লিগ শুরু করা এবং সুপ্রিম কোর্ট নির্দেশিত নতুন সংবিধানের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা।

author-image
IE Bangla Sports Desk
New Update
ISL 2026, Indian Super League, AIFF, ISL clubs, ISL February 5 start, ISL revenue model, ISL 20-year blueprint, Central Operational Budget, AFC regulations, ISL Swiss format, ISL two-conference model, FC Goa, ISL 2025-26, Indian football, ISL commercial partner, ISL profit sharing

কবে থেকে আইএসএল শুরুর সম্ভাবনা?

ISL 2026: অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) ইন্ডিয়ান সুপার লিগ (ISL)-এর ভবিষ্যৎ নিয়ে একটি নতুন কাঠামোর প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, আগামী ২০ সিজনের জন্য ISL-এর মালিকানা ও পরিচালনার দায়িত্ব সরাসরি AIFF-এর হাতে থাকবে। সম্প্রতি ISL-এর ১৪টি ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে ফেডারেশন এই দীর্ঘমেয়াদি রোডম্যাপ তুলে ধরেছে। লক্ষ্য একটাই যত দ্রুত সম্ভব লিগ শুরু করা এবং সুপ্রিম কোর্ট নির্দেশিত নতুন সংবিধানের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা।

Advertisment

AIFF-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যানারায়ণ জানান, নতুন প্রস্তাবটি ক্লাবগুলির সামনে তুলে ধরা হয়েছে এবং আলোচনার মূল উদ্দেশ্য লিগ দ্রুত চালু করা। প্রাথমিকভাবে আশা করা হচ্ছে, আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ISL শুরু হতে পারে। গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কায়েতানো ফার্নান্ডেজও বৈঠকটি  ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন। ক্লাবগুলো সিদ্ধান্ত নেওয়ার জন্য এক-দু’দিন সময় চেয়েছে বলেও তিনি জানান।

নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ মরশুম থেকে লিগ সাইকেল চলবে প্রতি বছর ১ জুন থেকে ৩১ মে পর্যন্ত। এতে প্রোমোশন ও রিলিগেশন ব্যবস্থা থাকবে এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC)-এর নিয়ম মেনে লিগ পরিচালিত হবে। প্রথম মরশুমে ‘সেন্ট্রাল অপারেশনাল বাজেট’ ধরা হয়েছে ৭০ কোটি টাকা। প্রতিটি ক্লাবকে বছরে ১ কোটি টাকা করে অংশগ্রহণ ফি দিতে হবে AIFF-কে।

রাজস্ব বণ্টনের ক্ষেত্রেও স্পষ্ট কাঠামো প্রস্তাব করা হয়েছে। মোট আয়ের ১০ শতাংশ রাখবে AIFF, আর ৩০ শতাংশ বরাদ্দ থাকবে সম্ভাব্য বাণিজ্যিক অংশীদারের জন্য। কোনও বাণিজ্যিক অংশীদারকে রাজস্ব পুলের ৪ শতাংশ শেয়ার পেতে হলে বছরে ১২ কোটি টাকা দিতে হবে। পাশাপাশি, প্রতি মরশুম শেষে আগের বছরের নিট আয়ের ৪ শতাংশ অথবা ১২ কোটি টাকা যেটা বেশি তা পরিশোধ করতে হবে।

লিগের মোট আয় ৯৬ কোটি টাকা ছাড়িয়ে গেলে ‘ব্রেক ইভেন’ ধরা হবে। তখন মোট রাজস্বের ৬০ শতাংশ ক্লাবগুলির মধ্যে বিতরণ করা হবে। এর মধ্যে ৫০ শতাংশ সমানভাবে সব ক্লাব পাবে এবং বাকি ১০ শতাংশ পাবে সেই ক্লাবগুলি, যারা অতিরিক্ত বিনিয়োগের মাধ্যমে রাজস্ব শেয়ার বাড়াবে এবং রিলিগেশনের পরেও তাদের বিনিয়োগের একটি অংশ সুরক্ষিত থাকবে। আট বছরের বেশি সময় ধরে লিগে থাকা ক্লাবগুলি সর্বোচ্চ ১ শতাংশ অতিরিক্ত শেয়ার পাবে, তিন থেকে আট বছরের ক্লাব পাবে ০.৫ শতাংশ এবং নতুন ক্লাবগুলির জন্য এই হার ০.২৫ শতাংশ।

২০২৫-২৬ মরশুমের ISL কীভাবে হবে, তা এখনও চূড়ান্ত নয়। AIFF ক্লাবগুলির সামনে দুটি মডেল রেখেছে। এই দুই মডেল নিয়ে ক্লাবগুলির মধ্যে মতভেদ রয়েছে। আগামী ২৮ ডিসেম্বর ক্লাবগুলির বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।AIFF সূত্রে জানা গিয়েছে, যদি ৫ ফেব্রুয়ারি লিগ শুরু হয়, তাহলে প্রায় ১৯০টি ম্যাচ খেলা সম্ভব হবে। সেই পরিস্থিতিতে AFC-র কাছে বিশেষ অনুমতির আবেদন করা হবে যাতে চ্যাম্পিয়ন দল এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-তে অংশ নিতে পারে। ইতিমধ্যেই সুপার কাপের মাধ্যমে FC Goa এশিয়ার টিকিট নিশ্চিত করেছে।

আগামী দিনে AIFF ক্লাবগুলির সঙ্গে আরও বৈঠক করবে, যেখানে অপারেশনাল খরচ, স্যালারি ক্যাপ এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ সুরক্ষা নিয়ে আলোচনা হবে। ফেডারেশন জানিয়েছে, সব পক্ষের সম্মতিতে সিদ্ধান্ত হলে AIFF-এর AGM-এ এই প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে। প্রাথমিকভাবে জানা গেছে, ক্লাবগুলি এই প্রস্তাবে রাজি হলেও চূড়ান্ত সিদ্ধান্ত ২৯ ডিসেম্বরের বৈঠকে নেওয়া হতে পারে। 

আরও পড়ুন- বাংলাদেশি হিন্দুদের উপর নির্মম অত্যাচার, প্রতিবাদে গর্জে উঠলেন টাইগারবাহিনীর তারকা ক্রিকেটার

আরও পড়ুন- Bangladesh News: নৈরাজ্যের বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক, দীপু দাসের পর পিটিয়ে হত্যা অমৃত মণ্ডলকে !

আরও পড়ুন- ১৪ বছর অপেক্ষার অবসান, বক্সিং ডে টেস্ট ৪ উইকেটে জিতল ব্রিটিশরা

ISL