/indian-express-bangla/media/media_files/2026/02/09/scotland-vs-italy-2-2026-02-09-16-35-23.jpg)
ইটালির বিরুদ্ধে জয়লাভ করল স্কটল্যান্ড ক্রিকেট দল Photograph: (এক্সপ্রেস ফোটো - পার্থ পাল)
ICC T20I World Cup 2026: ২০২৬ টি-২০ বিশ্বকাপের সপ্তম ম্য়াচে স্কটল্য়ান্ড (Scotland Cricket Team) এবং ইটালি একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে ইটালি ক্রিকেট দল টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এরপর স্কটল্যান্ড ক্রিকেট দল ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৭ রান করে। জবাবে ইটালি মাত্র ১৩৪ রানেই অলআউট হয়ে যায়। এই ম্য়াচে স্কটল্যান্ড ৭৩ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। ২০২৬ টি-২০ বিশ্বকাপে ইটালির শুরুটা একেবারেই ভাল হল না।
ছবিতে দেখুন:
Italy vs Scotland: ডেবিউ ম্য়াচেই চরম দুর্ঘটনা, ভয়ঙ্কর চোটে কাহিল ইটালি অধিনায়ক! হলটা কী?
বড় স্কোর খাড়া করে স্কটল্যান্ড
টস হারার পর প্রথমে ব্যাট করতে নামে স্কটল্যান্ড। স্কটিশ ওপেনার জর্জ মুনসে ৫৪ বলে ৮৪ রানের একটি ধামাকাদার ইনিংস খেলেন। মাইকেল জোন্সও ৩৭ রান যোগ করেন। ব্রেন্ডন ম্য়াকমুলেন মাত্র ১৮ বলে ৪ গগনচুম্বী ছক্কার দৌলতে ৪১ রানে অপরাজিত থাকেন।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2026/02/09/scotland-vs-italy-1-2026-02-09-16-36-53.jpg)
শেষবেলায় মাইকেল লিস্ক ৫ বলে অপরাজিত ২২ রান করেন। আর সেকারণেই স্কটল্যান্ড ক্রিকেট দল ৪ উইকেট হারিয়ে ২০৭ রান করে। অধিনায়ক রিচি বেরিংটনও ১৫ রান করেছেন। ইটালির হয়ে আলি হাসান, গ্রান্ট স্টুয়ার্ট, থমাস ড্রাকা এবং জেজে স্মাটস একটি করে উইকেট শিকার করেন। ইটালির বোলাররা একেবারেই রানে লাগাম টানতে পারেননি।
ছবিতে দেখুন:
T20 World Cup 2026: বিশ্বকাপের 'অচেনা অতিথি', তৃতীয় দিন ডেবিউয়ের পথে এই ক্রিকেট দল!
ইটালির লজ্জার পরাজয়
২০৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ইটালি শুরুটা একেবারে ভাল করতে পারেনি। অ্যান্থনি মোস্কা ১৩ রান করেন। অন্যদিকে, তাঁর সতীর্থ ওপেনার জাস্টিন মোস্কাও রানের খাতা খুলতে পারলেন না। জেজে স্মাটস ১১ বলে ২২ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। হ্যারি মেনেন্টি ২৭ রান করেন।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2026/02/09/scotland-vs-italy-2026-02-09-16-37-21.jpg)
অন্যদিকে, বেন মেনেন্টি ৫২ রান করেন। এরপরও ইটালি ১৬.৪ ওভারে ১৩৪ রানে গুটিয়ে যায়। শেষপর্যন্ত ৭৩ রানে তারা হেরে যায়। স্কটল্যান্ডের হয়ে মাইকেল লিস্ক ৪ উইকেট শিকার করেন। অন্যদিকে, মার্ক বাট শিকার করেন জোড়া উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন ব্র্যাড কিউরি, ব্র্যাড হুইল এবং অলিভার ডেভিডসন একটি করে উইকেট শিকার করেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us