Former Indian Cricketer Arrested: নেশায় একেবারে চুর, ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা! গ্রেফতার ভারতের তারকা ক্রিকেটার!

Former Indian Cricketer Arrested: অকোটায় ডান্ডিয়া বাজার ব্রিজের উপর এমজি হেক্টর গাড়ি চালাচ্ছিলেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার। নেশায় চুর হয়ে থাকার কারণে গাড়ির উপর থেকে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

Former Indian Cricketer Arrested: অকোটায় ডান্ডিয়া বাজার ব্রিজের উপর এমজি হেক্টর গাড়ি চালাচ্ছিলেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার। নেশায় চুর হয়ে থাকার কারণে গাড়ির উপর থেকে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

author-image
Koushik Biswas
New Update
Cricketer Death

প্রতীকী ছবি

Indian Cricket Team: ভারতের প্রাক্তন ক্রিকেটার জেকব মার্টিনের (Jacob Martin) নাম আপনারা অনেকেই শুনেছেন। বিগত কয়েকবছর তিনি কোনও আলোচনায় ছিলেন না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) আচমকা তিনি সংবাদ শিরোনামে উঠে আসেন। নেশায় চুর হয়ে গাড়ি চালাচ্ছিলেন তিনি। আর সেকারণে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। 

Advertisment

আরও পড়ুন:

Indian Cricket Team: ডিমোশন হতে পারে রোহিত-বিরাটের, সেন্ট্রাল কনট্র্যাক্টে বড়সড় বদলের পথে BCCI

স্থানীয় সূত্র মারফৎ জানা গিয়েছে, অকোটায় ডান্ডিয়া বাজার ব্রিজের উপর এমজি হেক্টর গাড়ি চালাচ্ছিলেন জেকব মার্টিন। নেশায় চুর হয়ে থাকার কারণে গাড়ির উপর থেকে তিনি নিয়ন্ত্রণ হারান। সঙ্গে সঙ্গে দু-তিনটে গাড়িতেও ধাক্কা মারেন তিনি। এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অকোটা পুলিশ। তাঁর বিরুদ্ধে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের অভিযোগ দায়ের করা হয়েছে।  

আরও পড়ুন:

Indian Cricket Team: ভারত হারতেই রেগে আগুন, ভরা বাজারে বোমা ফাটালেন গাভাসকার

জীবন যুদ্ধে লড়াই করেছেন মার্টিন

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ৭ বছর আগে বরোদায় একটি ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন মার্টিন। এই ঘটনার তাঁর লিভার এবং ফুসফুস মারাত্মক জখম হয়েছিল। চিকিৎসার জন্য জেকবের পরিবারের কাছে পর্যাপ্ত অর্থও ছিল না। পরিবারের তরফ থেকে আর্থিক তহবিল গড়ে তোলার অনুরোধও করা হয়েছিল। খবর পেয়ে বিসিসিআই, বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং বেশ কয়েকজন ক্রিকেটার ব্যক্তিগতভাবে তাঁকে আর্থিক সাহায্য করেছিলেন।

আরও পড়ুন:

Top 5 Indian Cricketers Injured: টিম ইন্ডিয়া যেন 'মিনি হাসপাতাল', চোটে কাহিল এই ৫ তারকা ক্রিকেটার

দুর্দান্ত অলরাউন্ডার ছিলেন জেকব

উল্লেখ্য, বরোদার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে কোচিং করিয়েছিলেন জেকব মার্টিন। ভারতের হয়ে ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি ১০ ওয়ানডে ম্য়াচ খেলেছিলেন। ইতিমধ্যে তাঁর ব্যাটিং গড় ছিল ২২.৫৭। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ১৯৯৯ সালে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্য়াচ খেলেছিলেন জেকব। 

আরও পড়ুন:

Indian Cricketer Death: খেলা চলাকালীন আচমকা হার্ট অ্যাটাক, মাঠেই লুটিয়ে পড়লেন ভারতীয় ক্রিকেটার! শোকের ছায়া দেশজুড়ে

অন্যদিকে, মার্টিনের নেতৃত্বে বরোদা ২০০০-০১ মরশুমে বরোদা রনজি ট্রফি জয় করেছিল। ঘরোয়া ক্রিকেটে তিনি বরোদার পাশাপাশি রেলওয়ের হয়ে প্রতিনিধিত্ব করেন। নয়ের দশকে মার্টিন টিম ইন্ডিয়ার যথেষ্ট নজরকাড়া একজন অলরাউন্ডার ছিলেন।

Indian Cricket Team Jacob Martin