Palestine Flag in Jammu-Kashmir Cricket: হেলমেটে প্যালেস্তাইনের পতাকা, ব্যাট হাতে নামলেন তারকা ক্রিকেটার! তারপর যা হল...

Jammu Kashmir Cricket: জম্মু-কাশ্মীর চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্য়াচে ফুরকান ভাট হেলমেটে প্যালেস্তাইনের পতাকা লাগিয়ে ব্যাট করতে নেমেছিলেন। সেই ছবি সোশ্য়াল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়তে শুরু করে।

Jammu Kashmir Cricket: জম্মু-কাশ্মীর চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্য়াচে ফুরকান ভাট হেলমেটে প্যালেস্তাইনের পতাকা লাগিয়ে ব্যাট করতে নেমেছিলেন। সেই ছবি সোশ্য়াল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়তে শুরু করে।

author-image
Koushik Biswas
New Update
Furkan Bhat

প্যালেস্তাইনের পতাকা হেলমেটে লাগিয়ে ব্যাট করতে নেমেছিলেন ফুরকান ভাট

Jammu and Kashmir Champions League: গত কয়েকদিন ধরে জম্মু-কাশ্মীরে একটি টি-২০ লিগ খেলা হচ্ছে। এই লিগের নাম জম্মু-কাশ্মীর চ্যাম্পিয়ন্স লিগ। এই লিগের একটি ম্য়াচে ফুরকান ভাট নামে একজন ক্রিকেটার হেলমেটে প্যালেস্তাইনের (Palestine) পতাকা লাগিয়ে ব্যাট করতে নেমেছিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। 

Advertisment

Cloudburst in Jammu and Kashmir's Kathua: প্রকৃতির ধ্বংসলীলা! ভয়ঙ্কর বিপর্যয়ে মৃত্যুমিছিল

ভিডিও ভাইরাল হতে না হতেই ব্যাপারটি নিয়ে বিস্তর জলঘোলা হতে শুরু করে। অবশেষে জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন এই ব্যাপারে মুখ খুলেছে। পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় পুলিশ প্রশাসনও।

হেলমেটে প্যালেস্তাইনের পতাকা লাগিয়ে খেলতে নেমেছিলেন ফুরকান ভাট

জম্মু-কাশ্মীর চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্য়াচে ফুরকান ভাট হেলমেটে প্যালেস্তাইনের পতাকা লাগিয়ে ব্যাট করতে নেমেছিলেন। সেই ছবি সোশ্য়াল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়তে শুরু করে। ব্যাপারটি নিয়ে ইতিমধ্যে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। আর সেকারণেই জম্মু গ্রামীণ পুলিশ ওই ব্যাটারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে।

Jammu and Kashmir News: কাশ্মীরে ফের বিরাট অপারেশনে সেনা, জইশ জঙ্গিদের ধরতে অলআউট অ্যাকশনে ফোর্স!

এর পাশাপাশি লিগের উদ্যোক্তা জাহিদ ভাট এবং এই টুর্নামেন্টের জন্য মাঠ আয়োজনকারী ব্যক্তিদেরও ডেকে পাঠানো হয়েছে। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। আপাতত এই ঘটনার তদন্ত চলছে। 

Jammu and Kashmir Pahalgam Terror Attack updates: প্রতিরক্ষা মন্ত্রকের বড় নির্দেশ! পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় সন্দেহভাজনদের ছবি প্রকাশ, নিহতদের শ্রদ্ধা নিবেদন

প্রসঙ্গত, জম্মু ট্রেইলব্লেজ়ার্স এবং জেকে ইলেভেনের মধ্যে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। ফুরকান খেলতে নেমেছিলেন জেকে ইলেভেন দলের হয়ে। বিগত কয়েকমাস ধরেই হামাস এবং ইজ়রায়েলের মধ্যে যুদ্ধ বিরতি চলছে। ওই ব্যাটার আদৌ কোনও রাজনৈতিক বার্তা দিতে চাইছিলেন কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। 

Jammu and Kashmir Assembly: ৩৭০ ইস্যুতে উত্তাল জম্মু-কাশ্মীর বিধানসভা, শাসক-বিরোধী তুমুল হাতাহাতি, মুলতুবি অধিবেশন

বিবৃতি জারি করেছে জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন

এই ঘটনায় অবশেষে নীরবতা ভাঙল জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন। সংবাদসংস্থা IANS-কে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই লিগ তাদের অনুমোদনপ্রাপ্ত নয়। এই অ্যাসোসিয়েশনের সদস্য ব্রিগেডিয়ার অনিল গুপ্তা জানিয়েছেন, এমন ঘটনার সঙ্গে তাঁদের অ্যাসোসিয়েশন একেবারেই যুক্ত নয়। বিসিসিআই এবং জম্মু-কাশ্মী ক্রিকেট অ্যাসোসিয়েশনও এই ধরনের কোনও ক্রিকেট লিগকে অনুমোদন দেয়নি। এই লিগের আগে জম্মু-কাশ্মীরে ইন্ডিয়ান হেভন প্রিমিয়ার লিগ আয়োজন করা হয়েছিল। সেই টুর্নামেন্টকে কেন্দ্র করেও যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল।

jammu and kashmir Palestine