Jasprit Bumrah: ১০ বছরের সাম্রাজ্য, জসপ্রীত বুমরাহই টিম ইন্ডিয়ার 'পরশপাথর'?

Jasprit Bumrah 10 years: আন্তর্জাতিক ক্রিকেটে ১০ ওভার পূরণ করলেন জসপ্রীত বুমরাহ। যদিও আজ খেলছেন না তিনি। আসুন, বুমরাহের কেরিয়ারে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

Jasprit Bumrah 10 years: আন্তর্জাতিক ক্রিকেটে ১০ ওভার পূরণ করলেন জসপ্রীত বুমরাহ। যদিও আজ খেলছেন না তিনি। আসুন, বুমরাহের কেরিয়ারে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

author-image
Koushik Biswas
New Update
Jasprit Bumrah (12)

টিম ইন্ডিয়ার পেস তারকা জসপ্রীত বুমরাহ

Jasprit Bumrah: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) পেস বোলার জসপ্রীত বুমরাহ আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর পূর্ণ করলেন। এমন মাইলফলক আন্তর্জাতিক ক্রিকেটে খুব কম খেলোয়াড়ই অর্জন করেছেন। আর এই ১০ বছরে বুমরাহ তাঁর পারফরম্য়ান্সে যে ধারাবাহিকতা দেখিয়েছেন, তা সত্যিই নজরকাড়া। বিশেষ তাঁর অ্যাকশন থেকে নিখুঁত ডেলিভারি, বিপক্ষ ব্যাটারদের ঘুম কেড়ে নিয়েছে। ক্রিকেটের তিনটে ফরম্যাটে কীভাবে আক্রমণের বৈচিত্র্য আনতে হয়, সেই সংজ্ঞাই কার্যত বদলে দিয়েছেন বুমরাহ। 

Advertisment

আরও পড়ুন:

Jasprit Bumrah Angry: ফের বিতর্কে জসপ্রীত বুমরাহ, রাগের মাথায় এ কী করে ফেললেন ভারতের স্পিডস্টার!

কোন সিরিজ়ে ডেবিউ করেছিলেন বুমরাহ?

২০১৬ সালের ২৩ জানুয়ারি জসপ্রীত বুমরাহ অস্ট্রেলিয়া সফর চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ করেছিলেন। এটা একটি ওয়ানডে ম্যাচ ছিল। এই ম্য়াচটি ঐতিহাসিক সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আয়োজন করা হয়েছিল। অভিষেক ম্য়াচেই বুমরাহ নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন। ১০ ওভারের স্পেলে ৪.০০ ইকোনমি রেটে তিনি ৪০ রান দিয়েছিলেন। শিকার করেছিলেন ২ উইকেট। এরপর এক দশক ধরে তিনি ক্রিকেট বিশ্বে কার্যত রাজত্ব করে চলেছেন।

আরও পড়ুন:

Jasprit Bumrah No Ball Controversy: আম্পায়ারের ভুলেই 'শততম উইকেট' বুমরাহের? ভারত জিততেই প্রশ্ন নিন্দুকদের

এই ফরম্য়াটে কেড়েছেন নজর

প্রথম আন্তর্জাতিক ম্য়াচের পর মাত্র ৩ দিন পরই তিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটেও ডেবিউ করেন। এই ম্য়াচটি অ্যাডিলেডে আয়োজন করা হয়েছিল। তবে ২ বছর পর অর্থাৎ ২০১৮ সালের জানুয়ারি মাসে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি ওয়ানডে ক্রিকেটে ডেবিউ করেন। খুব অল্প সময়ের মধ্যেই বুমরাহ নিজের প্রতিভার প্রতি সুবিচার করেন এবং বিদেশের মাটিতে তিনি যে টিম ইন্ডিয়ার প্রধান অস্ত্র হয়ে উঠতে পারেন, সেটাও প্রমাণ করে দেন।

আরও পড়ুন:

Jasprit Bumrah vs Haris Rauf: রউফের অভদ্রতার যোগ্য জবাব দিলেন বুমরাহ, রাফাল আক্রমণে চুরমার পাকিস্তান!

জসপ্রীত বুমরাহের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার

ফরম্য়াটম্যাচউইকেটগড়ইকোনমিবেস্ট বোলিং
টেস্ট৫২২৩৪১৯.৭৯২.৭৭৬/২৭
ওয়ানডে৮৯১৪৯২৩.৫৫৪.৫৯৬/১৯
আন্তর্জাতিক টি-২০৮৪১০৩১৮.১৭৬.৩৯৩/৭
মোট২২৫৪৮৬২০.৬৬৩.৬৭

বিশেষ দ্রষ্টব্য: এই পরিসংখ্যানটি ২২ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত

বদলে দিলেন ক্রিকেট বিশ্বের দৃষ্টিভঙ্গি

এই ১০ বছরে জসপ্রীত বুমরাহ তাঁর শান্ত মস্তিষ্ক, আগুন ইয়র্কার এবং বুদ্ধিমত্তার সঙ্গে বোলিং বৈচিত্র্যের দৌলতে টিম ইন্ডিয়ার মধ্যমণি হয়ে উঠেছেন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত গুরুত্বপূর্ণ ম্য়াচে টিম ইন্ডিয়াকে জেতাতে সাহায্য় করেন। টেস্ট ফরম্য়াটে ভারতীয় পেস বোলারদের দৃষ্টিভঙ্গি তিনি কার্যত বদলে দেন।

আরও পড়ুন:

Jasprit Bumrah Retirement: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন বুমরাহ? BCCI-এর এক সিদ্ধান্তেই হতে পারে ভোলবদল!

জসপ্রীতের মুকুটে সাফল্য়ের পালক

গত ১০ বছরে জসপ্রীত বুমরাহ তাঁর আগুন বোলিংয়ের দৌলতে একাধিক রেকর্ড যেমন ভেঙেছেন, গড়েছেন তার থেকেও বেশি। আর সেকারণেই আজ তাঁর ঝুলিতে রয়েছে একাধিক রেকর্ড। আসুন জেনে নেওয়া যাক, আজ পর্যন্ত কোন কোন পুরস্কার তিনি অর্জন করেছেন।

  • ২০২৪ আইসিসি বর্ষসেরা ক্রিকেটার (স্যার গারফিল্ড সোবার্স ট্রফি)
  • ২০২৪ আইসিসি (পুরুষ) বর্ষসেরা টেস্ট ক্রিকেটার
  • ২০২৪ আইসিসি টি-২০ বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট
  • ২০২৪-২৫ বর্ডার গাভাসকার ট্রফিতে প্লেয়ার অফ দ্য সিরিজ। এই সিরিজে তিনি মোট ৩২ উইকেট শিকার করেন।
  • ভারতীয় পেস বোলারদের মধ্যে দ্রুততম ২০০ উইকেট
  • ২০২৪ সালের শেষে তিনি ৭১ টেস্ট উইকেট নিয়েছিলেন
  • তিনটে ফরম্য়াটেই একাধিকবার আইসিসি ক্রমতালিকায় শীর্ষ স্থান অর্জন করেছেন।
Indian Cricket Team Jasprit Bumrah