/indian-express-bangla/media/media_files/2025/12/18/jasprit-bumrah-14-2025-12-18-12-03-52.jpg)
ভারতীয় ক্রিকেট দলের তারকা পেস বোলার জসপ্রীত বুমরাহ
Jasprit Bumrah: ভারতীয় ক্রিকেট দলের এক সমর্থকের সঙ্গে মারাত্মক ঝামেলায় জড়িয়ে পড়লেন টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) স্পিডস্টার জসপ্রীত বুমরাহ। দুজনেই বিমানবন্দরের চেক-ইন লাইনে দাঁড়িয়ে ছিলেন। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
Ind vs SA 4th T20i Highlights: আশঙ্কাই হল সত্যি, ভেস্তে গেল ভারত-আফ্রিকা চতুর্থ টি-২০
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ওই সমর্থক বুমরাহের অনুমতি ছাড়াই সেলফি ভিডিও করছিলেন। প্রথমে বুমরাহ ওই ভিডিও বন্ধ করার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু, ওই সমর্থক কথাটি অগ্রাহ্য করার পর রীতিমতো রেগে যান জসপ্রীত। তিনি ওই সমর্থকের হাত থেকে ফোন কেড়ে নিয়ে সটান ছুঁড়ে ফেলে দেন। তাঁদের মধ্যে ঠিক কী কথা হয়েছিল, আসুন জেনে নেওয়া যাক।
কী কথা হয়েছিল দুজনের মধ্যে?
- সমর্থক: স্যার, আজ আমি আপনার সঙ্গে যাব।
- বুমরাহ: আপনার ফোন পড়ে গেলে আমাকে কিছু বলতে এসো না।
- সমর্থক: কোনও ব্যাপার নয়, স্যার।
- বুমরাহ: কুল।
এই কড়া হুঁশিয়ারির পরই বুমরাহ ফোনটা কেড়ে নেন এবং সেটা মাটিতে আছড়ে ফেলেন।
দেখুন ভিডিও:
🚨HEATED ARGUMENT BETWEEN JASPRIT BUMRAH & FANS.🚨
— Sam (@Cricsam01) December 18, 2025
- Bumrah also snatched his Phone...!!🤯 pic.twitter.com/LtS9Wy5OMV
সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার বন্যা
এই ভিডিও দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ওই সমর্থক বিনা অনুমতিতে বুমরাহের ভিডিও করছিলেন। কিন্তু, তা সত্ত্বেও ভারতীয় ক্রিকেট দলের এই পেস তারকাকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হতে হচ্ছে। নেট নাগরিকরা ইতিমধ্যে বলতে শুরু করেছেন, বুমরাহের ব্যবহার একেবারে ভাল নয়। তবে অনেকে আবার এই ভারতীয় ক্রিকেটারকে সাপোর্টও করছেন।
IND vs SA 1st T20I, Hardik Pandya: কটকে উঠল হার্দিক ঝড়, নিমেষে চুরমার রাহুলের এই স্পেশাল রেকর্ড!
সিরিজ়ে এগিয়ে ভারত
বুমরাহ আপাতত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ় খেলছেন। কটকে আয়োজিত সিরিজ়ের প্রথম টি-২০ ম্যাচে তিনি ১৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। যদিও মুল্লানপুরে এই ভারতীয় পেসার কোনও উইকেট শিকার করতে পারেননি। ৪৫ রান দিয়েছিলেন তিনি। ব্যক্তিগত কারণে ধর্মশালা ম্য়াচে খেলেননি বুমরাহ। আর চতুর্থ টি-২০ ম্য়াচটি তো লখনউয়ের একানা স্টেডিয়ামে ঘন কুয়াশার কারণে ভেস্তে যায়। আগামী ১৯ ডিসেম্বর অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজ়ের অন্তিম ম্য়াচ আয়োজন করা হবে। টিম ইন্ডিয়া এই সিরিজ়ে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us