/indian-express-bangla/media/media_files/2026/01/10/jemimah-rodrigues-and-smriti-mandhana-2026-01-10-23-41-17.jpg)
জেমিমা রডরিগস এবং স্মৃতি মান্ধানা
Jemimah Rodrigues: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে (WPL 2026) তৃতীয় ম্যাচটি দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এবং মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মধ্যে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিলেন জেমিমা রডরিগস। মহিলা প্রিমিয়ার লিগ টুর্নামেন্টে এই প্রথমবার নেতৃত্ব দিলেন জেমিমা। আর প্রথম ম্য়াচেই তিনি এক নয়া ইতিহাস কায়েম করলেন। ভাঙলেন প্রিয় বান্ধবী তথা আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) রেকর্ড।
ইতিহাস গড়লেন জেমিমা রডরিগস
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শনিবাসরীয় ম্য়াচে দিল্লি ক্যাপিটালসকে জেমিমা রডরিগস যখন নেতৃত্ব দিতে নামেন, সেইসময় তিনি এক নয়া ইতিহাসের অধ্যায় লিখে ফেললেন। আসলে উইমেন্স প্রিমিয়ার লিগে তিনি সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে নিজের নাম দাখিল করলেন। প্রসঙ্গত, জেমিমা মাত্র ২৫ বছর ১২৭ দিনে এই টুর্নামেন্টের কোনও ফ্র্যাঞ্চাইজ়িকে নেতৃত্ব দিলেন।
ইতিপূর্বে, এই রেকর্ডটি স্মৃতি মান্ধানার দখলে তিনি। এই টুর্নামেন্টের প্রথম মরশুম থেকেই স্মৃতি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মহিলা ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন। প্রথম ম্য়াচে জেমিমা টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। নব্য মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে রান তাড়া করা তুলনামূলক কিছুটা হলেও সহজ হয়।
এক নজরে ম্য়াচের ফলাফল
এই ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি। শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান অ্যামেলিয়া কের। এরপর গুণালন কমলিনীও ১৯ বলে মাত্র ১৬ রান করলেন। তবে ন্যাট শিভার ব্রান্ট ৪৬ বলে ৭০ রান করেন। অন্যদিকে, অধিনায়ক হরমনপ্রীত কৌর ৪২ বলে অপরাজিত ৭৪ রান করেন। এরমধ্যে তিনি ৮ চার এবং ৩ গগনচুম্বী ছক্কা হাঁকান। শেষবেলায় নিকোলা ক্যারি ১২ বলে ২১ রান করেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে নন্দিনী শর্মা ২ উইকেট শিকার করেন। অন্যদিকে, শ্রী চরণী এবং শিনেল হেনরি একটি করে উইকেট শিকার করেন।
পরাস্ত দিল্লি ক্যাপিটালস
যদিও এই ম্য়াচে দিল্লি ক্যাপিটালস শেষপর্যন্ত জিততে পারেনি। দলের ব্যাটাররা একপ্রকার নজরই কাড়তে পারলেন না। ওপেনিং ব্যাটার লিজ়েল লি ১০ বলে ১০ রান এবং শেফালি বর্মা ১৩ বলে ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যাবেন। এছাড়া লরা উলভার্টও ব্যাট হাতে সেভাবে নজর কাড়তে পারেননি। তিনি ৫ বলে ৯ রান করে আউট হয়ে গেলেন। অধিনায়ক জেমিমা রডরিগস প্রথম ম্য়াচে বিধ্বংসী ব্যাটিং করতে পারলেন না। ৩ বলে মাত্র ১ রান করলেন। শেষপর্যন্ত দিল্লি ক্যাপিটালস ১৯ ওভারে ১৪৫ রানেই গুটিয়ে যায়। একমাত্র শিনেল হেনরি ছাড়া দিল্লি ক্যাপিটালসের আর কোনও ব্যাটার সেইঅর্থে প্রভাব বিস্তার করতে পারলেন না।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us