/indian-express-bangla/media/media_files/2026/02/04/jemimah-rodrigues-2026-02-04-16-32-12.jpg)
অনেক অজানা কথা শেয়ার করলেন জেমিমা রডরিগস
Jemimah Rodrigues: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের (WPL 2026) ফাইনালে ইতিমধ্যে আসন পাকা করে ফেলেছে দিল্লি ক্যাপিটালস Delhi Capitals। গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তারা এলিমিনেটর ম্য়াচে গুজরাট জায়ান্টসকে ৭ উইকেটে পরাস্ত করেছে। এই নিয়ে টানা চতুর্থবার দিল্লি মহিলা প্রিমিয়ার লিগে ফাইনালের যোগ্যতা অর্জন করল। যদিও তারা এখনও পর্যন্ত একবারও খেতাব জিততে পারেনি। তবে এবার অন্তত আশার আলো রয়েছে। কারণ এই দলটাকে নেতৃত্ব দিচ্ছেন জেমিমা রডরিগস। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দিল্লি যদি জিততে পারে, তাহলে এক নয়া ইতিহাস কায়েম করবেন জেমিমা।
আরও পড়ুন:
Jemimah Rodrigues Record: অধিনায়ক হিসেবে অভিষেক ম্য়াচেই ইতিহাস জেমিমার, ভাঙলেন স্মৃতির রেকর্ড
ইতিমধ্যে নেট পাড়ায় জেমিমা রডরিগসের একটি ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। যদিও ভিডিওটি বেশ কয়েকমাস আগেকার। তখন সবেমাত্র টিম ইন্ডিয়া ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ (Indian women cricket world cup) জয় করেছে। এই জয়ের পর গোটা দেশজুড়ে ভারতীয় মহিলা ক্রিকেটারদের (India women cricket team) সম্মান জানানো হচ্ছিল। বিভিন্ন অনুষ্ঠানে ডাকা হচ্ছিল স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর, রিচা ঘোষেদের। এমন একটি সময় 'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল' অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল জেমিমা রডরিগস এবং শেফালি বর্মাকে (Shafali Verma)। মজার ব্যাপার, টিম ইন্ডিয়ার এই ২ ব্যাটার বর্তমানে দিল্লি ক্যাপিটালসের হয়েই খেলেন।
আরও পড়ুন:
Jesus & Jemimah: 'যিশুই বদলে দিয়েছেন জীবন', জীবনের ম্যাচে ইতিহাস গড়ে ধন্যবাদ দিলেন জেমিমা
এই অনুষ্ঠান চলাকালীন বলিউড অভিনেত্রী টুইঙ্কল খান্না প্রশ্ন করেন, বিশ্বকাপের সময় পাহাড়প্রমাণ চাপ কীভাবে নিয়ন্ত্রণ করতেন ভারতীয় মহিলা ক্রিকেটাররা। কারণ, সেইসময় তো গোটা ক্রিকেট বিশ্বের নজর তাঁদের উপরেই থাকে। জবাবে জেমিমা বলেন, 'দক্ষিণ আফ্রিকা যখন শেষ উইকেটটা হারাল এবং আমরা সবাই একজোট হয়ে হ্যারি'দির (হরমনপ্রীত কৌর) দিকে দৌড়চ্ছিলাম, তখন আমরা নিজেরাই বুঝতে পারছিলাম না যে চারপাশে কী হচ্ছে! মাথার মধ্যে একটা অদ্ভুত শূন্যতা কাজ করছিল।'
দেখে নিন ভিডিও:
সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, 'আমরা বুঝতে পারছিলাম না যে সত্যিই বিশ্বকাপ খেতাব জয় করেছি, না পুরোটাই স্বপ্ন দেখছি। কারণ সারাজীবন ধরে তো এই ট্রফির স্বপ্নটাই আমরা দেখে এসেছি। যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি, সেদিন থেকেই বিশ্বকাপ জয় করার একটা অদম্য ইচ্ছে মনের ভিতর পুষতে শুরু করেছিলাম। আর যখন সেটা শেষপর্যন্ত জিতলাম, তখন আমরা কেউই বিশ্বাস করতে পারছিলাম না।'
আরও পড়ুন:
Jemimah Rodrigues News Update: বাবাকে অপমানের যোগ্য জবাব, মেয়ে হয়ে প্রতিশোধ নিলেন জেমিমা!
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ মহিলা বিশ্বকাপে শেফালি বর্মাকে প্রাথমিক স্কোয়াডে নির্বাচনই করা হয়নি। কিন্তু, টুর্নামেন্ট চলাকালীন আচমকা গোড়ালিতে চোট পেয়ে যান ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওপেনার প্রতীকা রাওয়াল। চোট এতটাই গুরুতর ছিল যে টুর্নামেন্ট থেকেই শেষপর্যন্ত ছিটকে যেতে হয়। এমন সময় ডাক পড়ে শেফালির। সেমিফাইনাল এবং ফাইনাল, দুটো ম্যাচ খেলেন তিনি। আর ফাইনালে তো ব্যাট হাতে ধামাকা পারফরম্য়ান্স করেন।
আরও পড়ুন:
ওই অনুষ্ঠানে জেমিমা রডরিগসের মুখের কথা কেড়ে নিয়ে শেফালি বললেন, 'আমরা তো এটাই বলছিলাম যে জিতলে এমন অনুভূতি হয় বুঝি! নিজেরাই নিজেদের মধ্যে আলোচনা করছিলাম।' এমনকী, কাজল এই বিশ্বকাপ ফাইনাল ম্য়াচটিকে বলিউড সিনেমার সঙ্গে তুলনা করেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us