/indian-express-bangla/media/media_files/2026/01/30/jensi-kanabar-2026-01-30-16-08-07.jpg)
ইতিহাস গড়লেন জেনসি কানাবার
Jensi Kanabar: ইতিহাস গড়লেন ভারতের মহিলা টেনিস তারকা জেনসি কানাবার। প্রথম ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে তিনি অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2026) অনূর্ধ্ব-১৪ খেতাব জয় করলেন। ফাইনাল ম্য়াচে তিনি অস্ট্রেলিয়ারই মুসেম্মা কিলেককে পরাস্ত করেন। শুরুর দিকে জেনসি কিছুটা হলেও পিছিয়ে পড়েছিলেন। কিন্তু, এরপর তিনি দুর্দান্ত কামব্যাক করলেন। অস্ট্রেলিয়ার মাটিতে ওড়ালেন ভারতের তেরঙা। মাত্র ১৪ বছর বয়সেই ভারতের এই 'অগ্নিকন্যা' গোটা টেনিস বিশ্বে সুখ্যাতি অর্জন করলেন।
আরও পড়ুন:
Novak Djokovic News: জোকোভিচের মাথায় 'ঈশ্বরের হাত'! চমকে দিলেন অস্ট্রেলিয়ান ওপেনে
ইতিহাস গড়লেন জেনসি কানাবার
অস্ট্রেলিয়ান ওপেন এশিয়া প্যাসিফিক এলিট ১৪ এবং আন্ডার ট্রফিতে জেনসি কানাবার দুর্দান্ত পারফরম্যান্স করলেন। প্রত্যেকটা ম্যাচে জয়লাভ করে তিনি ফাইনালের রাস্তা প্রশস্থ করেন। ফাইনাল ম্যাচে তিনি মুসেম্মা কিলেকের বিরুদ্ধে লড়াইয়ে নামেন। শুরুটা জেনসি বেশ খারাপই করেছিলেন। ৩-৬ এবং ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন। এমন সময় আচমকা তিনি দুর্দান্ত কামব্যাক করলেন।
আরও পড়ুন:
অন্তিম ২ রাউন্ডে কানাবার ৬-৪ এবং ৬-১ ব্যবধানে জয়লাভ করেন। সেইসঙ্গে তাঁর মাথায় ওঠে শ্রেষ্ঠত্বের মুকুটও। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে কানাবার অস্ট্রেলিয়ান ওপেনে অনূর্ধ্ব-১৯ খেতাব জয় করলেন। পুরুষদের মধ্যে অর্ণব পাপরকার ২০২৪ সালে এই খেতাব জয় করেছিলেন। এবার জেনসি ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে ফেললেন।
আরও পড়ুন:
Novak Djokovic: উইম্বলডন হারতেই হৃদয় চুরমার জোকোভিচের! অবসর নিয়ে করলেন বড় মন্তব্য
সংক্ষেপে জেনসি কানাবারের পরিচয়
জেনসি কানাবার ভারতের সর্বকনিষ্ঠ এবং প্রতিভাবান টেনিস খেলোয়াড়। জুনিয়র টুর্নামেন্টে তিনি লাগাতার নজরকাড়া পারফরম্য়ান্স করেছেন। গুজরাটের জুনাগড় থেকে উঠে আসা এই টেনিস তারকা খুব অল্প বয়সেই অনুশীলন শুরু করে দেন। জুনিয়র সার্কিটে তিনি ধারাবাহিকভাবে ভাল পারফরম্য়ান্স করেন। সেকারণে সর্ব ভারতীয় টেনিস অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব-১৪ এবং অনূর্ধ্ব-১৬ বিভাগে শীর্ষস্থান অর্জন করেছিলেন।
আরও পড়ুন:
Roger Federer Net Worth: ব্যাঙ্ক ব্যালান্স যেন 'সাত রাজার ধন', রাজা রজারের মোট সম্পত্তির পরিমাণ কত?
২০২৬ সালের শুরুতেই জেনসি AITA উইমেন্স সিঙ্গলস ব়্যাঙ্কিংয়ে ১ নম্বর স্থান দখল করেছিলেন। এছাড়া ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে জেনসি কানাবার GSPDP এশিয়ান অনূর্ধ্ব-১৪ জুনিয়র চ্যাম্পিয়নশিপের খেতাবও জয় করেন। ফাইনাল ম্য়াচে তিনি দক্ষিণ আফ্রিকার লিম ইয়েরিনকে পরাস্ত করেছিলেন। এর পাশাপাশি ডেবিউ টুর্নামেন্টে তিনি ITF J30 অহমেদাবাদ সিঙ্গলস খেতাবও জয় করেন। এই সময়ই আবার তিনি ফেনেস্টা ওপেন ন্যাশনাল টেনিস চ্যাম্পিয়নশিপের খেতাবও জয় করেছিলেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us