Joe Root Record: ২২ গজে বোমা ফাটালেন রুট, ভাঙলেন সৌরভের 'ধামাকা' রেকর্ড

Joe Root Century vs Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্য়াচে ঝকঝকে একটি শতরান করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। ১১১ রানের একটি ঐতিহাসিক ইনিংস উপহার দেন তিনি।

Joe Root Century vs Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্য়াচে ঝকঝকে একটি শতরান করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। ১১১ রানের একটি ঐতিহাসিক ইনিংস উপহার দেন তিনি।

author-image
Koushik Biswas
New Update
Sourav Ganguly and Joe Root

সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জো রুট

Sourav Ganguly vs Joe Root: লাল বলের ক্রিকেটে আপাতত রাজত্ব করছেন জো রুট। যখনই তিনি ব্যাট হাতে মাঠে নামেন, তখনই কোনও না কোনও রেকর্ড কায়েম করেন। এবার তো ওয়ানডে ক্রিকেটেও সেই আগুন ফর্ম দেখতে পাওয়া গেল। টি-২০ বিশ্বকাপের ঠিক আগে শ্রীলঙ্কা সফরে গিয়েছে। ইতিমধ্যে জো রুট ওয়ানডে ক্রিকেটে সাফল্যের এক নয়া শৃঙ্গ স্পর্শ করলেন। আর সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি 'ধামাকা' রেকর্ড হেলায় ভেঙে দিলেন।

Advertisment

আরও পড়ুন:

Sourav Ganguly Pretoria Capitals: ফের ফাইনালে স্বপ্নভঙ্গ সৌরভের, আশা জাগিয়েও জিততে পারল না প্রিটোরিয়া

ওয়ানডে ক্রিকেটে সাড়ে ৭ হাজার রান পূরণ করলেন জো রুট

কিংবদন্তীদের তালিকায় নাম লিখিয়ে ফেলা ইংল্য়ান্ডের তারকা ব্যাটার জো রুট বর্তমানে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেট খেলছেন। ২ দলের মধ্যে তিন ম্য়াচের সিরিজ আয়োজন করা হয়েছিল। সিরিজের তৃতীয় ম্য়াচে জো রুট একটি কঠিন উইকেটে ঝকঝকে অর্ধশতরান হাঁকালেন। এই ম্য়াচে তিনি ১১১ রানের ঐতিহাসিক ইনিংস উপহার দেন। এই সেঞ্চুরি পূরণ করার আগেই তিনি অবশ্যে ওয়ানডে ক্রিকেটে ৭,৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন। 

আরও পড়ুন:

Virat Kohli Breaks Sourav Ganguly Record: চুরমার সৌরভের 'ধামাকা' রেকর্ড, কিং কোহলির রাজত্বে নতিস্বীকার মহারাজের!

ভাঙলেন সৌরভের রেকর্ডও

ওয়ানডে ক্রিকেটে বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে জো রুট ৭,৫০০ রানের মাইলফলক স্পর্শ করলেন। ১৭৮ ইনিংসে তিনি এই রেকর্ড কায়েম করেন। এই তালিকায় তিনি পিছনে ফেললেন রোহিত শর্মা এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। ওয়ানডে ক্রিকেটে সৌরভ ১৮৫ ইনিংসে সাড়ে ৭ রান পূরণ করেছিলেন। আর রোহিত শর্মা খেলেছিলেন ১৮৮ ইনিংস। এবার জো রুট ভারতের এই ২ ব্যাটিং মহারথীকেই পিছনে ফেলে দিলেন।

আরও পড়ুন:

Virat Kohli Century: রাঁচির পর রায়পুরেও কোহলির তাণ্ডব, হাঁকালেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি

শতরানে থামলেন রুট

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্য়াচে দুর্দান্ত শতরান হাঁকালেন জো রুট। এই ম্য়াচে তিনি ১১১ রানের একটি ধামাকাদার ইনিংস উপহার দেন। এটা তাঁর ওয়ানডে কেরিয়ারে ২০ নম্বর শতরান। আর আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৬১ নম্বর। সেই জায়গায় ক্রিকেটের তিনটে ফরম্যাট মিলিয়ে তিনি ৮৫ শতরান করেছেন। আর শচীন করেছেন ১০০ শতরান। ফলে ভারতের এই ২ ব্যাটিং মহারথীকে স্পর্শ করতে এখনও অনেকটা পথ এগোতে হবে রুটকে।

Virat Kohli Sourav Ganguly Joe Root