/indian-express-bangla/media/media_files/2025/12/06/justin-greaves-2025-12-06-11-02-30.jpg)
ডবল সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত রইলেন জাস্টিন গ্রিভস
Justin Greaves: শেষ হল নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ (West Indies Cricket Team) প্রথম টেস্ট ম্য়াচ। এই ম্য়াচটি ক্রাইস্ট চার্চে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচটি শেষপর্যন্ত ড্র হয়ে গেল। একটা সময় মনে হচ্ছিল, ওয়েস্ট ইন্ডিজ হয়ত এই ম্য়াচে জয়লাভ করতে পারবে। বিশেষ করে জাস্টিন গ্রিভস যেভাবে লড়াই চালালেন, তা দেখে অনেকের মনেই একটা ক্ষীণ আশা জন্মেছিল। শেষপর্যন্ত তিনি ২০২ রানে অপরাজিত থাকেন। তবে গ্রিভসের এই লড়াই ক্রিকেট ইতিহাসে যে একটি আলাদা অধ্যায় যোগ করবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।
Shai Hope Century: আশার আলো একমাত্র 'হোপ', বিধ্বংসী শতরানে ঘুম ওড়ালেন কিউয়িদের
অভাবনীয় লড়াই উইন্ডিজের
এই ম্যাচে কার্যত রূপকথার লড়াই চালালেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। একেবারে শেষদিন পর্যন্ত গড়াল ম্যাচের মেয়াদ। কিন্তু, শেষপর্যন্ত আজ জয়ের সাক্ষী হতে পারল না উইন্ডিজ। এই টেস্ট ম্য়াচটি ড্র হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড জয়ের জন্য ৫৩১ রানের টার্গেট দিয়েছিল। জবাবে ক্যারিবিয়ান ব্রিগেড ১০০ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলে। এরপর দলের হাল ধরেন শাই হোপ (Shai Hope) এবং জাস্টিন গ্রিভস। দুজনে মিলে এক অভাবনীয় লড়াই চালালেন। এমনকী, ৩৭ বছর বয়সি কেমার রোচও ২৩৩ বল খেলে অপরাজিত (৫৮) থাকেন। একটা সময় মনে হচ্ছিল, ওয়েস্ট ইন্ডিজ বোধহয় এই ম্য়াচে জয়লাভ করবে। কিন্তু, শেষপর্যন্ত ড্রয়েই তারা মানরক্ষা করল।
Shai Hope New Record: যা করতে পারেননি শচীন-বিরাট, সেটাই করে দেখালেন এই ক্যারিবিয়ান ব্যাটার
এই ম্য়াচে জাস্টিন গ্রিভস ৩৮৮ বলের বিরুদ্ধে লড়াই করেন। শেষপর্যন্ত ২০২ রানে রানে অপরাজিত থাকেন তিনি। এই ইনিংসে গ্রিভস ১৯ চার হাঁকিয়েছেন। ব্যাট করার সময় হ্যামস্ট্রিং পেশিতে চোটও পেয়েছিলেন তিনি। কিন্তু, মানসিকভাবে ভেঙে পড়েননি। লড়াইটা শেষপর্যন্ত চালিয়ে যান। কেমার রোচের সঙ্গে জুটি বেঁধে তিনি শেষপর্যন্ত সপ্তম উইকেটে ১৮০ রান করেন। আর এই জুটিই ম্যাচ ড্র করানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্য়দিকে, টেস্ট কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি করলেন কেমার রোচ।
প্রথম ইনিংসে দাপট নিউজিল্য়ান্ডের
ওয়েস্ট ইন্ডিজ এই ম্য়াচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এরপর নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ২৩১ রান তোলে। ইতিমধ্যে কেন উইলিয়ামসন সর্বাধিক ৫২ রানের একটি ইনিংস দলকে উপহার দেন। কিন্তু, এর জবাবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা মাত্র ১৬৭ রানেই অলআউট হয়ে যায়। এরপর দ্বিতীয় ইনিংসে নিউজিল্য়ান্ড ৮ উইকেট হারিয়ে ৪৬৬ রানে ডিক্লেয়ার করে। লিড নেয় ৫৩০ রানের। এরপর শুরু হয় উইন্ডিজের অবিশ্বাস্য লড়াই। শেষপর্যন্ত এই ঐতিহাসিক ম্য়াচটি তারা ড্র করে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us