Kabaddi Player Death: প্রিয় বন্ধুই কাড়ল জীবন, গুলিতে ঝাঁঝরা ভারতের তারকা কবাডি খেলোয়াড়

Kabaddi Player Death News: জানা গিয়েছে, কয়েকদিন আগেই গগনদীপের সঙ্গে আততায়ীদের ব্যাপক ঝামেলা হয়েছিল। এরপর সোমবার বন্ধুরাই তাঁকে গুলি করে হত্যা করে।

Kabaddi Player Death News: জানা গিয়েছে, কয়েকদিন আগেই গগনদীপের সঙ্গে আততায়ীদের ব্যাপক ঝামেলা হয়েছিল। এরপর সোমবার বন্ধুরাই তাঁকে গুলি করে হত্যা করে।

author-image
Koushik Biswas
New Update
TMC Leader Murder

বন্ধুর গুলিতে ঝাঁঝরা হলেন ভারতের কবাডি তারকা (ছবিটি প্রতীকী)

ভারতের প্রাক্তন কবাডি (Kabaddi) তারকা গগনদীপ সিংকে গুলি করে হত্যা করা হয়েছে। বয়স হয়েছিল ৩৬ বছর। সোমবার (৫ জানুয়ারি) এই ঘটনার পর মানুকা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্র মারফৎ জানা গিয়েছে, গোষ্ঠী দ্বন্দ্বের কারণে গগনদীপকে হত্যা করা হয়েছে। সবথেকে বড় খবর, অভিযুক্ত আততায়ীদের মধ্যে একজন ওই কবাডি খেলোয়াড়ের বন্ধুও রয়েছেন। 

Advertisment

জানা গিয়েছে, কয়েকদিন আগেই গগনদীপের সঙ্গে আততায়ীদের ব্যাপক ঝামেলা হয়েছিল। এরপর সোমবার বন্ধুরাই তাঁকে গুলি করে হত্যা করে। ঘটনার পর অভিযুক্ত আততায়ীরা পালিয়ে যায়।

স্থানীয় সূত্রের খবর, এই ঘটনায় মূল অভিযুক্তের নাম বুটা সিং। এই বুটার সঙ্গে একম সিংয়ের ব্যাপক ঝামেলা হয়। প্রসঙ্গত, এই একম সিংও গগনদীপের বন্ধু ছিলেন। এমনকী, তাঁরা একসঙ্গে কবাডিও খেলতেন। রবিবার গভীর রাতে বুটা সিংয়ের সঙ্গে তাঁর ব্যাপক ঝগড়া হয়। এই ঘটনায় বুটা সিং এবং তাঁর সাঙ্গপাঙ্গরা ব্যাপক মারধর করে।

India Wins Kabaddi World Cup 2025: কাবাডিতে বিশ্বজয় ভারতের, বাংলাদেশের মাটিতে 'হুঙ্কার' ছাড়ল টিম ইন্ডিয়া

এই ঘটনায় গগনদীপ সিং তাঁর বন্ধু বুটা সিংয়ের বিরোধিতা করেন। এমনকী, দুজনের মধ্যে মৌখিক তর্কও হয়। এমনকী, একমের পাশে দাঁড়ানোর জন্য বুটা সিং গগনদীপের উপর প্রচন্ড রেগে যান। এমনকী, তাঁকে দেখে নেওয়ার হুমকিও দেন। কিন্তু, এই হুমকি সত্ত্বেও বন্ধু একম সিংয়ের হাত ছাড়েননি গগনদীপ সিং। 

Kabaddi Player Death: মাত্র ২২ বছরেই সব শেষ, কুকুরের কামড়ে ছটপট করতে করতে মৃত্যু জনপ্রিয় তারকার

২ পক্ষই ঠিক করেছিল সময়

মৃত গগনদীপ সিংয়ের ভাগ্নে জসকিরণ সিং জানিয়েছেন, এই গ্রামেরই বাসিন্দা বুটা সিংয়ের সঙ্গে কয়েকদিন আগে কোনও একটা বিষয়কে কেন্দ্র করে ব্যাপক ঝামেলা হয়। এই ঝামেলা এতটাই বেড়ে গিয়েছিল, দুই পক্ষই একে অপরকে 'দেখে নেওয়া জন্য' স্থানীয় সবজি বাজারে একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে। 

Pro Kabaddi Final 2019: মহারণের আগে জেনে নিন এবার নজর কাড়লেন কারা

এরপর সোমবার দুপুরবেলা যখন জসকিরণ ওই সবজি বাজারে যান, সেইসময় তিনি দেখেন যে বুটা সিং ওরফে মোটা ৮-৯ সঙ্গীকে নিয়ে ঘটনাস্থলে চলে এসেছিলেন। আসতে না আসতেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। 

VIVO Pro Kabaddi League 2018: প্রো কাবাডি লিগ- কে কোন দলে চোখ বুলিয়ে নিন

এমন সময় গগনদীপের শরীরে কমপক্ষে তিন রাউন্ড গুলি এসে লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন গগনদীপ। বেশ কিছুক্ষণ পর ওই কবাডি তারকাকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, গগনদীপের ২ মেয়ে এবং ১ ছেলে রয়েছে। এই খবর পেয়েই স্থানীয় বিধায়ক সরবজিৎ কৌর মানুকে স্থানীয় হাসপাতালে যান। প্রশাসনের সঙ্গে তাঁর ইতিমধ্যেই কথা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করা হবে।

Kabaddi