Kapil Dev Controversial Statement: এ কী বললেন কপিল দেব! প্রশংসার বদলে অপমান করলেন টিম ইন্ডিয়াকে?

Kapil Dev on Team India: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব স্পষ্ট জানিয়ে দিলেন, ক্রিকেট এবং রাজনীতিকে একসঙ্গে মিশিয়ে ফেলা উচিত নয়। টিম ইন্ডিয়ার আচরণ নিয়ে বিরূপ মন্তব্য করলেন তিনি।

Kapil Dev on Team India: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব স্পষ্ট জানিয়ে দিলেন, ক্রিকেট এবং রাজনীতিকে একসঙ্গে মিশিয়ে ফেলা উচিত নয়। টিম ইন্ডিয়ার আচরণ নিয়ে বিরূপ মন্তব্য করলেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Kapil Dev Controversial Statement

ভারতীয় ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করলেন কপিল দেব

Kapil Dev: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব স্পষ্ট জানিয়ে দিলেন, ক্রিকেট এবং রাজনীতিকে একসঙ্গে মিশিয়ে ফেলা উচিত নয়। সম্প্রতি ২০২৫ এশিয়া কাপ (Asia Cup 2025 Final) টিম ইন্ডিয়া জিতলেও, এশিয়ান ক্রিকেট কাউন্সিল সভাপতি মহসিন নকভির (Mohsin Naqvi) হাত থেকে ট্রফি এবং খেতাব গ্রহণ করতে চায়নি টিম ইন্ডিয়া। কারণ, মহসিন নকভি পাকিস্তান কেন্দ্রীয় মন্ত্রকের একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। টিম ইন্ডিয়ার এহেন আচরণ কপিল দেব একেবারে ভালভাবে গ্রহণ করতে পারেননি। 

Advertisment

IND vs PAK Asia Cup Final: ট্রফি নিয়ে পালিয়েছে পাকিস্তান? মারাত্মক অভিযোগ সূর্যকুমার যাদবের

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০২৫ এশিয়া কাপের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়। এই ম্য়াচে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan) একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে দেয়। 

Advertisment

তবে খেলা শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করতে বেশ অনেকটাই দেরি হয়ে যায়। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করায়, এই অনুষ্ঠান সংক্ষিপ্ত করে দেওয়া হয়। প্রসঙ্গত, এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে রয়েছেন নকভি। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ট্রফি ছাড়াই জয় উদযাপন করে।

Asia Cup 2025: রোহিত-বিরাট নির্ভরতা কি কাটিয়ে উঠেছে ভারত? উত্তর খুঁজলেন বঙ্গ ক্রিকেট অধিনায়ক

ফাইনাল ম্য়াচে শুরুটা বেশ ভালই করেছিল পাকিস্তান। প্রথম উইকেটে ফখর জামান এবং সাহিবজাদা ফারহানের মধ্যে ৮৪ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এরপর পাকিস্তান ক্রিকেট দলে এক নাটকীয় পতন দেখতে পাওয়া যায়। মাত্র ৩৩ রানের মধ্যে তারা ৯ উইকেট হারিয়ে ফেলে। অবশেষে ১৯.১ ওভারে তারা ১৪৬ রানে অলআউট হয়ে যায়। ভারত শুরুতে ৩ উইকেট হারিয়ে ফেললেও শেষপর্যন্ত এই রানটা সফলভাবে তাড়া করতে পারে।

'ক্রিকেট এবং রাজনীতিকে একসঙ্গে মিশিয়ে ফেলা উচিত নয়'

ইন্ডিয়া টুডে'কে দেওয়া একটি ইন্টারভিউয়ে কপিল দেব বললেন, 'আমি শুধুমাত্র একটাই কথা বলতে চাই। এটা যেমন তোমাদের দায়িত্ব, ঠিক তেমনই সমান দায়িত্ব দেশের সংবাদমাধ্যমেরও। রাজনীতিকে সরিয়ে রেখে খেলার দিকটা আরও বেশি করে তুলে ধরা উচিত ছিল। হ্যাঁ, যাবতীয় ঘটনা তুলে ধরার দায়িত্ব সংবাদমাধ্যমেরই। তবে একজন ক্রীড়াবিদ হিসেবে আমি বলতে পারি, গোটা বিষয়টা শুধুমাত্র ক্রিকেট নিয়ে আবর্তিত হলেই আরও ভাল লাগত। গোটা ব্যাপারটা আরও ভাল হত।'

Asia Cup Final IND vs PAK: 'ওরা জিতলে, সেটাই অঘটন হত...', পাকিস্তানকে ধুয়ে দিলেন বাংলার তারকা ক্রিকেটার

তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই বিতর্ক শুরু হয়নি। সুপার ফোর রাউন্ডে পাকিস্তানের পেস বোলার হ্যারিস রউফ ভারতীয় সমর্থকদের উদ্দেশ্যে বিতর্কিত 'বিমান দুর্ঘটনা' ইশারায় বোঝাতে চেয়েছিলেন। এমনকী, হাফসেঞ্চুরি করার পর পাকিস্তান ক্রিকেট দলের ওপেনার সাহিবজাদা ফারহান 'গানশট' সেলিব্রেশনে মেতে ওঠেন। এই ঘটনা অবশ্য পাকিস্তানের সংস্কৃতিতেই তুলে ধরেছিল।

১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল প্রথমবার বিশ্বকাপ খেতাব জয় করেছিল। পাকিস্তানের এই হতদরিদ্র পারফরম্য়ান্সের সঙ্গে তিনি অতীতের তুলনাও টেনেছেন।

India Wins Asia Cup Final: এশিয়া কাপ জিতে ট্রফি ছাড়াই 'জয়োল্লাস' ভারতের, ভাইরাল হল ভিডিও

তিনি যোগ করেন, 'আট এবং নয়ের দশকে পাকিস্তান ক্রিকেট দল যে সকল প্রতিভায় পরিপূর্ণ ছিল, বর্তমানে আমি তেমনটা একেবারেই দেখতে পাই না। একের পর এক সেরা ক্রিকেটার গোটা বিশ্বকে উপহার দিয়েছে পাকিস্তান। আপনারা ইমরান খানের কথাই ধরুন না! পাশাপাশি জাভেদ মিয়াঁদাদ, জাহির আব্বাস, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিসের কথাও বলতে পারেন। আগে পাকিস্তান ক্রিকেট দলে কতই না প্রতিভা ছিল। দূর্ভাগ্যজনকভাবে, বর্তমানে তেমন একটা প্রতিভা পাকিস্তানে দেখতে পাওয়া যায় না। এক শতাংশও নয়।'

Kapil Dev India vs Pakistan Asia Cup 2025 Final Mohsin Naqvi